Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাস্তবের নায়কদের সম্মানিত করল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
বাস্তবের নায়কদের সম্মানিত করল অপো
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির মাধ্যমে মানুষের সেবা করা এমন ধারণাকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো। ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড’ এই প্রতিপাদ্য নিয়ে চালু হওয়া ‘স্টোরিজ অফ হিরোইক পিপল’ অপোর তেমনি একটি উদ্যোগ। আর এই উদ্যোগের সফল সমাপ্তি ঘটে যখন অপো বাস্তবের নায়কদের সাথে হাতে হাত রেখে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে।

এরই অংশ হিসাবে বুধবার (২৬ জানুয়ারি) অপো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনজনের হাতে চেক হস্তান্তর করে। এর মাধ্যমে অপোর ‘স্টোরিজ অব হিরোইক পিপল’ ক্যাম্পেইনের ইতি টানা হলো।

এসময় অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, হেড অব ব্র্যান্ড লিউ ফেং, বুরো বাংলাদেশের প্রোগাম কোর্ডিনেটর মোখলেসুর রহমান ও সিনিয়র ম্যানেজার (অপারেশনস) নোশন তারাননুম উপস্থিত ছিলেন।

‘ইন্সপায়ারিং এহেড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২ ডিসেম্বর চালু করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ক্যাম্পেইনের মাধ্যমে ধাপে ধাপে এই তিনজনকে বাছাই করা হয়। অপো জনপ্রিয় মডেল রেনো ৬ দিয়ে ছবি তোলার এ ক্যাম্পেইন চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে অপোর অফিসিয়াল ফেসবুক পেজে সংগ্রামী মানুষের গল্পগুলো স্বত:স্ফূর্তভাবে শেয়ার করেন অপো ভক্তরা। অসংখ্য গল্পের মধ্যে অপো সেরা তিনজনকে বেছে নেয়। উল্লেখ্য, সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে সমৃদ্ধ রেনো ৬ অপোর ফ্লাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম। শক্তিশালী পারফরমেন্স ও উন্নত ব্যাটারির ফোনটি সারাবিশ্বেই আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

আজকের প্রোগামে পুরস্কৃত হওয়া তিনজন হলেন দুলাল স্যার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম। তিন গল্পের মধ্যে অন্যতম হচ্ছে দুলাল স্যারের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের গল্প। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে গিয়ে তিনি আবার দেশপ্রেমে নিজেকে আত্মনিয়োগ করেন। এরপর ৬৫ বছর বয়সী দুলাল স্যার নিজ এলাকায় সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেন। অনির্বাণ বিদ্যালয়ে তিনি নিজেও শিক্ষার্থীদের পড়ান।

দ্বিতীয় পুরস্কৃত হওয়া গল্পটি হচ্ছে ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও গ্রাম্য ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাসের। তার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তিনি একাত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। সেই থেকে আজ অবদি তিনি মানব চিকিৎসায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম না থাকলেও তিনি হতাশ নন। কারণ স্বীকৃতির চেয়ে তার কাছে মানবকল্যাণ বেশি গুরুত্বপূর্ণ।

তৃতীয় ও শেষ সম্মানিত ব্যক্তি হচ্ছেন সাজেদুল ইসলাম। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকা-ে যুক্ত রেখেছেন। তিনি নিজে রক্ত দেন ও অন্যদের রক্ত দিতে উৎসাহিত করেন। করোনাকালীন সময়ে তিনি গোপালগঞ্জ বন্ধু মহলের সঙ্গে একত্রিত হয়ে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সর্বমহলে প্রশংসা কুঁড়ান।

অপো জানায়, হাজার হাজার গল্পের মধ্য থেকে বাছাই করা এই তিনজনের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের বীরত্ব গাঁথার গল্প জানতে পারে, জানাতে পারেন। প্রজন্ম থেকে প্রজন্ম জাতীয় স্বাথে নিজেদের বিলিয়ে দিতে পারেন। অপো আরো জানায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বিবেচনা করে তারা ভবিষ্যতেও এমন আরো ক্যাম্পেইন চালু করার কথা ভাবছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা
নির্বাচিত

‘ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

কালই অ্যামাজন ছাড়ছেন জেফ বেজোস, এরপর কী করবেন?

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

এক চার্জে দুই থেকে তিন দিন চলবে ভিভোর এই ফোন
নির্বাচিত

এক চার্জে দুই থেকে তিন দিন চলবে ভিভোর এই ফোন

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি
অটোমোবাইল

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জানুয়ারি ২০২২

বাস্তবের নায়কদের সম্মানিত করল অপো

Techzoom.TV |
TechzoomTV