Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিক্সেল ৬এ’র ছবি ফাঁস, থাকবে না হেডফোন জ্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 November 2021
পিক্সেল ৬ আনছে গুগল
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি পণ্যের বাজারে চলছে নতুন গুঞ্জন; বলা হচ্ছে, ফাঁস হয়েছে গুগলের পিক্সেল ৬এ স্মার্টফোনের ছবি। আর ওই ছবিগুলো সত্যি হলে, কোনো হেডফোন জ্যাক থাকবে না স্মার্টফোনটিতে।

প্রযুক্তি শিল্পে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত তথ্য ফাঁসকারী সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘প্রিমিয়াম’ দামের পিক্সেল ৬-এর মতোই দেখতে ৬এ। স্মার্টফোনটি পেছনে ফ্ল্যাশসহ মোট দুটি ক্যামেরা থাকতে পারে– ছবি বিশ্লেষণ করে মন্তব্য করেছে সাইটটি। ছবিতে স্মার্টফোনটির নিচের অংশে অন্যান্য যে ফিচার নজরে পড়ে, তার মধ্যে ইউএসবি-সি পোর্ট, স্পিকার আর মাইক্রোফোন আছে।

কথিত পিক্সেল ৬এ’র ফাঁস হওয়া ছবি বিশ্লেষণ করে ৯টু৫গুগল বলছে, ডিভাইসের বাইরের অংশে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নজরে পড়ে না। অর্থাৎ, পিক্সেল ৬ এবং ৬ প্রো’র মতো ৬এ-তেও সেন্সরটি হয়তো স্ক্রিনের নিচেই লুকানো থাকবে। সম্প্রতি স্ক্যানার সেন্সরটির পারফর্মেন্স জটিলতার সমাধানে আপডেট ছেড়েছে গুগল।

ভার্জ বলছে, মাঝারি দামের স্মার্টফোনগুলোর মধ্যে পিক্সেল ৬এ হতে পারে প্রথম স্মার্টফোন যাতে কোনো হেডফোন জ্যাক থাকবে না। পিক্সেল ৩, ৪ এবং ৫-এ হেডফোন জ্যাক না থাকলেও, পিক্সেল ৩এ, ৪এ এবং ৫এ-তে হেডফোন জ্যাক রেখেছিল গুগল। পিক্সেল সিরিজ বাজারের প্রিমিয়াম পণ্য হিসেবে বিবেচিত হলেও, এ-সিরিজের স্মার্টফোনগুলো মাঝারি দামের স্মার্টফোন ক্রেতাদের কথা মাথায় রেখেই নকশা করে গুগল।

পিক্সেল ৬এ, পিক্সেল ৬ এবং ৬ প্রো’র চেয়ে আরও ‘কম্প্যাক্ট’ হবে, শোনা যাচ্ছে এমনটাও। বলা হচ্ছে স্মার্টফোনটির আকার হবে ১৫২.২ বাই ৭১.৮ বাই ৮.৭ মিলিমিটার এবং ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে এতে।

তবে পিক্সেল ৬এ কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দিতে পারেননি তথ্য ফাঁসকারীরা। বাজারে পিক্সেল ৬ এবং ৬ প্রো’র অভিষেক হয়েছে অক্টোবর মাসে। তাই ৬এ’র জন্য আগ্রহী ক্রেতাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ভিশন প্রো হেডসেট তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

নতুন ভিশন প্রো হেডসেট তৈরি করছে অ্যাপল

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট
নির্বাচিত

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়
নির্বাচিত

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়

২০ বছর পর ফিরলো নকিয়া ৬৩১০ মডেল
নির্বাচিত

২০ বছর পর ফিরলো নকিয়া ৬৩১০ মডেল

ভিভো ওয়াই ৭২ ৫জিঃ দেখে নিন এর স্পেসিফিকেশন
নির্বাচিত

ভিভো ওয়াই ৭২ ৫জিঃ দেখে নিন এর স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2021

পিক্সেল ৬এ’র ছবি ফাঁস, থাকবে না হেডফোন জ্যাক

Techzoom.TV |
TechzoomTV