Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 February 2022
বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও৩
Share on FacebookShare on Twitter

২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) উপলক্ষে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এর দু’টি প্রিমিয়াম হাই-এন্ড স্মার্ট ডিভাইস জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন (১৫০ ওয়াট চার্জিং ক্ষমতা বিশিষ্ট) জিটি নিও ৩ লঞ্চ করেছে।

হাই-এন্ড বাজারে প্রবেশ ও উদ্ভাবনী প্রযুক্তি এবং রূপান্তরিত নকশার মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারীদের চমকে দিচ্ছে রিয়েলমি। এ প্রচেষ্টার ধারাবাহিকতায়, স্মার্টফোনপ্রেমীদের জন্য সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন রিয়েলমি জিটি নিও ৩ ঘোষণা করলো রিয়েলমি।

জিটি ২ প্রো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, যেখানে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

‘গ্রেটার দ্যান ইউ সি’ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে, রিয়েলমি জিটি ২ সিরিজে শুধুমাত্র দৃশ্যমান পরিবর্তন (দ্রুত গতির সিপিইউ পারফরমেন্স সহ উন্নত নকশা ও প্রিমিয়াম ডিসপ্লে) নিয়ে আসেনি, বরং অদৃশ্যমান পরিবর্তনও নিয়ে এসেছে (পণ্য বিকাশের পেছনে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার উদ্ভাবন)।

সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্ল্যাটফর্ম ভিত্তিক রিয়েলমি জিটি ২ প্রো’তে সেরা অ্যান্ড্রয়েড ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যা সুপার রিয়েলিটি ডিসপ্লেকে সমর্থন করে এবং যার মাধ্যমে অবিশ্বাস্য ডিটেইলের বাস্তবিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করা যায়। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে সমৃদ্ধ সুপার রিয়্যালিটি ডিসপ্লেটি ৪.৫ মিলিয়নেরও বেশি পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে বড় আকারের ৫২৫ পিক্সেলসহ ৬.৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সুপার রিয়্যালিটি ডিসপ্লে সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলোর মধ্যে অন্যতম, কারণ এই ডিসপ্লে ১৪০০ নিটসের আউটডোর ব্রাইটনেসে পৌঁছাতে পারে। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ সুপার রিয়্যালিটি ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজে সমন্বয় করতে পারে এবং প্রায় ১.৭ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করতে সক্ষম। ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল করার মাধ্যমে রিয়েলমি জিটি ২ প্রো’র চিপের কার্যকারিতা সর্বাধিক করার জন্য, এই ফোনে রয়েছে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল হিট ডিসিপেশন এরিয়া (৩৬৭৬১এমএম২)।

এ স্মার্টফোনটিতে এ খাতের প্রথমবারের মতো বায়ো-ভিত্তিক পলিমার ডিজাইন ব্যবহার করা হয়েছে। বিশ্বের সুপরিচিত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া এর সাথে সহযোগিতায় জিটি ২ প্রো’র ডিজাইন পেপার আর্টের টেকসই ধারণার ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে। এ ফোনটিতে তিনটি ক্যামেরা সেট-আপ ব্যবহার করা হয়েছে, যেখানে বিশ্বের প্রথমবারের মতো ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৪০এক্স মাইক্রো লেন্স ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ডিটেইল ছবি তোলা যাবে। ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, উন্নত অ্যানটেনা ম্যাট্রিক্স সিস্টেম ও ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এর মতো আকর্ষণীয় সব ফিচারের জন্য রিয়েলমি জিটি ২ প্রো ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হয়েছে।

রিয়েলমি সত্যিকারভাবে জিটি ২ ও জিটি ২ প্রো দু’টি ডিভাইসে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। জিটি ২ সিরিজ হলো বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে এর পুরো রিয়ার প্যানেলের জন্য বায়োপলিমার ব্যবহার করা হয়েছে, যা এর উৎপাদনের সময় কার্বন নিঃসরণ ৩৫.৫ শতাংশ হ্রাস করেছে। পুরোপুরি পেট্রোলিয়াম ভিত্তিক উপকরণ ব্যবহারের তুলনায়, প্রতি কিলোগ্রামের জন্য এ বায়োপলিমার ২ কেজি’র কম কার্বন নিঃসরণ করে।

গণউৎপাদন শুরু হওয়া রিয়েলমি জিটি নিও ৩ বিশ্বের প্রথম দ্রুতগতির ১৫০ ওয়াটের চার্জিং স্মার্টফোন, যা মাত্র ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। রিয়েলমি এমডব্লিউসি ২০২২ এ বিশ্বের প্রথম ১০০-২০০ ওয়াট স্মার্ট ডিভাইস চার্জিং আর্কিটেকচার- আল্ট্রাডার্ট চার্জিং আর্কিটেকচার ঘোষণা করেছে। ইউডিসিএ অসাধারণ সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব প্রদান করবে এবং স্মার্টফোনগুলোকে নির্ভরযোগ্য আল্ট্রা ব্যাটারি প্রটেকশন দেবে। তিনটি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ইউডিসিএ ১০০ থেকে ২০০ ওয়াটের মধ্যে চার্জিং পাওয়ারকে সমর্থন করবে। এর মধ্যে রয়েছে দ্রুত গতি, সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব। ইউডিসিএ’র অধীনে রিয়েলমি জিটি নিও ৩ হবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির চার্জিং স্মার্টফোন, যেখানে ১৫০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ইতোমধ্যে গণউৎপাদন শুরু হয়েছে। এছাড়া রিয়েলমি আরও দুটি নতুন এআইওটি ডিভাইস উন্মোচন করছে – ১১-জেনারেশনের ইন্টেল কোর আই ৫ প্রসেসরের রিয়েলমি বুক প্রাইম এবং রিয়েলমি বাডস এয়ার ৩ যাতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফাইড ৪২ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন।

হাই-এন্ড ফোন বাজারে নিয়ে আসার পাশাপাশি, রিয়েলমি তরুণ ক্রেতাদের জন্য বিভিন্ন এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ, ‘১+৫+টি’ কৌশলের সাথে রিয়েলমি এআইওটি ২.০ বিকাশের ধাপে প্রবেশ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি জিটি নিও৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

ইউটিউবে কিভাবে ইনকগনিটো মোড ব্যবহার করবেন, কেউ জানবেনা আপনি কি সার্চ করছেন

হুয়াওয়ের নতুন স্মার্টফোন নোভা ৯ এসই উন্মোচন
নির্বাচিত

হুয়াওয়ের নতুন স্মার্টফোন নোভা ৯ এসই উন্মোচন

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 
ই-কমার্স

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি
নির্বাচিত

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি

চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা
অটোমোবাইল

চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা

জেডটিই নুবিয়া রেড ম্যাজিক ৭এসঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

জেডটিই নুবিয়া রেড ম্যাজিক ৭এসঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

অ্যাপল পণ্যের নানা কারিগরি সমস্যা সমাধান ও অভিজ্ঞতা...

ওয়ালটন

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2022

বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix