Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে তৈরি রেডমি নোট ১১ আনছে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 March 2022
দেশে তৈরি রেডমি নোট ১১ আনছে শাওমি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের কারখানায় তৈরি অ্যামোলেড ডিসপ্লের প্রথম ফোন আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। স্মার্টফোনটি হচ্ছে রেডমি নোট ১১। এরই মধ্যে স্মার্টফোনটি উন্মোচনের বিষয়ে এক ফেসবুক পোষ্টে জানিয়েছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। নতুন নোট সিরিজের স্মার্টফোন হবে রেডমি নোট ১১। ফোনটি আগামী ২১ মার্চ দেশে উন্মোচনের কথাও জানিয়েছেন তিনি।

এটাই দেশে তৈরি শাওমির প্রথম নোট সিরিজের ফোন হতে যাচ্ছে। সর্বাধুনিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে ফোনটিতে। অ্যামোলেড ডিসপ্লের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি অত্যন্ত টাচ সেনসেটিভ, হালকা টাচেই ব্যবহারকারীরা তাদের কাজ করতে পারেন। তাই গেইমারদের এখন পছন্দের তালিকার শীর্ষে থাকে এই ডিসপ্লের স্মার্টফোন।

অ্যামোলেড ডিসপ্লেটিতে যেকোনো ধরনের কনটেন্ট দেখার ক্ষেত্রে পাওয়া যাবে অনন্য অভিজ্ঞতা। ডিসপ্লের কারণে ফোনের ব্যাটারি খরচও কমে আসে; ফলে চার্জ থাকে দীর্ঘক্ষণ। এ ছাড়া এটি অন্ধকার কিংবা সূর্যের আলোতেও পরিষ্কার দেখার অভিজ্ঞতা দেয়।

রেডমি নোট সিরিজটি শাওমি প্রিমিয়াম সিরিজের অন্তর্ভুক্ত। ফলে এই সিরিজের ফোনের জন্য শাওমির ফ্যানরা অপেক্ষায় থাকেন। দেশে তৈরি রেডমি নোট সিরিজের ওই ফোনটি হতে পারে অনেকটা আকর্ষণীয় মূল্যের। শাওমি ফোনটির দামের ব্যাপারে মুখ না খুললেও ধারনা করা হচ্ছে দেশে তৈরী ফোনটি গ্রাহকদের জন্য কম দামেই পাওয়া যাবে।

রেডমি নোট ১১ ফোনটি চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে উন্মোচনের ঘোষণা দেয়া হয়। ডিভাইসটিতে দেয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির ৯০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং ডিসপ্লের রেশিও ২০:৯। অক্টা-কোরের ৬ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং মিইউআই ১৩। স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দেশে গত বছরের অক্টোবরে শাওমি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের ঘোষণা দেয়। গাজীপুরে অবস্থিত কারখানায় প্রতি বছর অন্তত ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করার সক্ষমতা রয়েছে ব্র্যান্ডটির। এরই মধ্যে দেশে তৈরি দুটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি ৯এ এবং রেডমি ১০ (২০২২) সংস্করণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি রেডমি নোট ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফ্রন্টিয়ার টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে”
নির্বাচিত

“ফ্রন্টিয়ার টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে”

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

অকেজো পড়ে আছে প্রায় এক কোটি পুরনো সিম

৫জি স্মার্ট ডিভাইস জনপ্রিয়করণে এক সাথে কাজ করবে ইভ্যালি এবং রিয়েলমি
ই-কমার্স

৫জি স্মার্ট ডিভাইস জনপ্রিয়করণে এক সাথে কাজ করবে ইভ্যালি এবং রিয়েলমি

ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি
টেলিকম

ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি

ফোরকে স্ক্রিনের ল্যাপটপ আনলো আসুস
নির্বাচিত

ফোরকে স্ক্রিনের ল্যাপটপ আনলো আসুস

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
নির্বাচিত

বাজারে আসার আগেই স্টক-আউটের শঙ্কায় অ্যাপলের ফোল্ডেবল আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 March 2022

দেশে তৈরি রেডমি নোট ১১ আনছে শাওমি

Techzoom.TV |
TechzoomTV