Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ এপ্রিল ২০২২
দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি
Share on FacebookShare on Twitter

স্যামসাং বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে তাদের বহুল প্রতিক্ষীত গ্যালাক্সি এ৫৩ ফাইভজি হ্যান্ডসেট। হাইপার ফাস্ট ফাইভজি ও বিভিন্ন আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এ৫০ সিরিজের নতুন এ ফোনটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্যাটাগরিতে এক বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

যেসব ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচারসমৃদ্ধ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি নিশ্চিতভাবে পছন্দের শীর্ষে থাকবে। কারণ, ডিভাইসটিতে রয়েছে নতুন ও দ্রতগতির ৫এনএম এক্সিনোস ১২৮০ অক্টাকোর প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি (সাথে এআই ম্যানেজড পাওয়ার কনজাম্পশন সুবিধা) ও অন্যান্য অসাধারণ সব ফিচার। স্টাইলিশ ও উন্নত পারফরমেন্সের গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটির বিশেষত্ব যেন সেটটি একবার হাতে নিলেই বোঝা যায়!

নজরকাড়া লুক-এন-ফিলের স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি এফএইচডি+সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটির ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা হয়ে উঠবে আরো উপভোগ্য। পাশাপাশি, ডিভাইসটিতে কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।

ডিজিটাল ডাটা শেয়ারিংয়ের এ যুগে স্মার্টফোন ব্যবহারকারীরা পর্যাপ্ত স্টোরেজ স্পেস সম্পন্ন ফোন কেনার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন। ক্রেতাদের কথা বিবেচনা করে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা দিচ্ছে, যা চাইলে ১ টেরাবাইট পর্যন্তও বাডিয়ে নেওয়া যাবে। এক কথায় “অসাম” এই ডিভাইসটিতে শক্তিশালী ৮জিবি এলপিডিডিআরফোরএক্স র‍্যাম, ২৫ ওয়াট চার্জিং সুবিধা ও আইপি৬৭-রেটেড পানি প্রতিরোধী ও গরিলা গ্লাস ৫ এর মতো টেকসই ফিচারও যুক্ত করা হয়েছে।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “দ্রুত ইন্টারনেট কানেক্টিভিটির এ যুগে বিশ্ব দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে; আর তাই ডিজিটাল ইনক্লুসনের মাধ্যমে এ গতির সাথে তাল মেলাতে আমাদেরকেও প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি আরো বলেন, “সর্বোচ্চ সংখ্যক ক্রেতাদের মাঝে সাশ্রয়ী মূল্যে ফাইভজি ডিভাইস নিয়ে আসার বিষয়টিকে নিশ্চিত করতে আমরা এ৫৩ ফাইভজি হ্যান্ডসেটটি বাজারে এনেছি। প্রতিটি ফিচারের ক্ষেত্রেই এগিয়ে থাকা এ ডিভাইসটি আমাদের “এ” সিরিজের ফোনগুলোর মধ্যে সেরা হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস।”

দেশজুড়ে স্যামসাংয়ের সকল অফিশিয়াল আউটলেটে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি ব্ল্যাক, ব্লু ও পিচ – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩, ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এ৫৩ ফাইভজিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
নির্বাচিত

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!
টেলিকম

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

২৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে শাওমি
নির্বাচিত

পাঁচ বছরে ১০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করল শাওমি

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি
গেম

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি

Load More

ট্রেন্ডিং টপিক

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা

এক চিপসেটের ৪ রূপ: ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’-এর ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য, এলো নতুন ‘ভি-সিরিজ’
প্রযুক্তি সংবাদ

এক চিপসেটের ৪ রূপ: ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’-এর ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য, এলো নতুন ‘ভি-সিরিজ’

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ এপ্রিল ২০২২

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV