Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 April 2022
ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিবাজারে শীর্ষাবস্থান ধরে রাখতে এবং উৎপাদন খরচ কমাতে নিজস্ব চিপ উৎপাদনের দিকে ঝুঁকছে বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট। অ্যাপল, স্যামসাং ও গুগলের পর এবার এ তালিকায় যুক্ত হচ্ছে অপো। স্বনির্ভর হতে আগামী বছর থেকে নিজস্ব চিপ উৎপাদন করবে অপো। চিপের ডিজাইন, তৈরি ও উৎপাদনের কাজ নিজেরাই করবে তারা।

চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান এরই মধ্যে ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি), নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ও কাস্টম মেমোরি আর্কিটেকচার ম্যারিসিলিকন এক্স তৈরি করেছে। ফোনঅ্যারেনার তথ্যানুযায়ী, অপোর সার্কিট ডিজাইন সহযোগী প্রতিষ্ঠান সাংহা ঝেকু নিজস্ব অ্যাপ্লিকেশন প্রসেসর (এপি) তৈরিতে কাজ করছে। এটি এমন ধরনের চিপ যেটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

আনুষ্ঠানিকভাবে এখন তথ্যটি জানালেও অপোর চিপ তৈরির পরিকল্পনা বেশ আগের। ইতোমধ্যে তারা অন্য দুই চিপ নির্মাতা কোম্পানি মিডিয়া টেক ও ইউনিসকের সাবেক কর্মীদের নিজেদের কোম্পানিতে নিয়োগ দিয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি) তাদের ৬ ন্যানোমিটার প্রসেস নডের মাধ্যমে নতুন এ চিপ তৈরি করবে এবং ২০২৩ সালে ব্যাপক হারে এর উৎপাদন শুরু হবে।

অপো চিপ উৎপাদন করলে সাবব্র্যান্ড রিয়েলমি ও অঙ্গ প্রতিষ্ঠান ওয়ানপ্লাসও সেগুলো ব্যবহার করতে পারবে।

অ্যাপ্লিকেশন প্রসেসরের পাশাপাশি অপো আরো একটি শক্তিসাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে বলে জানা গেছে। ২০২৪ সালে এটি বাজারে আনা হতে পারে। এটিও টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রসেস নড ব্যবহার করে তৈরি করা হবে। ৪ ন্যানোমিটার নডে তৈরি চিপসেটে ফাইভজি মডেমও থাকবে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব মডেম তৈরি করবে, নাকি কোয়ালকম বা স্যামসাংয়ের মতো তৃতীয় পক্ষের সরবরাহকারীদের ওপর নির্ভর করবে সেটি এখনো নিশ্চিত নয়।

অপোর আসন্ন অ্যাপ্লিকেশন প্রসেসরটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হবে। আগামী বছর প্রতিষ্ঠানটি পাইলট প্রকল্পের অধীনে চিপ উৎপাদন শুরু করবে। এর মাধ্যমে প্রতি বছর উন্নত ডিজাইনে নতুন নতুন চিপ তৈরির সম্ভাবনা যাচাই করবে অপো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স জিরো নাইন: স্মার্টফোনের আকর্ষণ যখন ক্যামেরা
নির্বাচিত

ইনফিনিক্স জিরো নাইন: স্মার্টফোনের আকর্ষণ যখন ক্যামেরা

দিনক্ষণ চূড়ান্ত, আসছে আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’
নির্বাচিত

নাথিং ফোন ১: যেভাবে ফ্রি পেয়ে যেতে পারেন

পোকো এক্স ৩ জিটিঃ একনজরে দেখে নিন এর স্পেসিফিকেশন
নির্বাচিত

পোকো এক্স ৩ জিটিঃ একনজরে দেখে নিন এর স্পেসিফিকেশন

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে
নির্বাচিত

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

১১ হাজার টাকায় নকিয়ার ৩ ক্যামেরার ফোন
নির্বাচিত

১১ হাজার টাকায় নকিয়ার ৩ ক্যামেরার ফোন

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব
নির্বাচিত

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে...

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2022

ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix