Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ মার্চ ২০২২
ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
Share on FacebookShare on Twitter

নিম্নমানের ফোনে সয়লাব রাজধানীর মোবাইল মার্কেটগুলো। কম দামি ফোনের পাশাপাশি নামিদামি ব্র্যান্ডের ফোনগুলোতেও দেখা গেছে নানা সমস্যা। এসব সমস্যার কারণে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। সম্প্রতি ভিভো ফোন কিনে বিপাকে পড়েছেন এক গ্রাহক। কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেছেন মো. শেখ ফরিদ নামের এক ব্যক্তি।

মো. শেখ ফরিদ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি গত ১০ ফেব্রুয়ারি রাজধানী ধানমন্ডির গ্রিন অক্ষয় প্লাজার বন্ধু টেলিকম থেকে ১১ হাজার ৯৯০ টাকায় ভিভোর (১৫নং) মডেলের একটি মোবাইল ফোন কেনেন। কিন্তু ফোন কেনার পরই থেকেই নানা সমস্যা দেখা দেয়। প্রতিকার না পেয়ে তিনি রোববার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি বলেন, আমি গত ১০ ফেব্রুয়ারি একটি ভিভো মোবাইল ফোন কিনি। কেনার পরদিন থেকে মোবাইল ফোনটি অনেক গরম ও হ্যাং হয়ে যায়। ফোনে কল এলে নাম্বার দেখা যায় না। পরেরদিন আমি তাদের দোকানে যাই। তারা আমাকে বলেন, মোবাইলে ভাইরাস ঢুকেছে এবং তারা কয়েকটি সফটওয়্যার অ্যাকটিভ করে দিয়ে বলেন আর সমস্যা হবে না। বাসায় ফিরে আবারও একই সমস্যা দেখতে পাই। তাদের জানালে তারা আমাকে কাস্টমার কেয়ারে যেতে বলেন। আমি ফোনটি কিনে হয়রানির শিকার হচ্ছি। অতএব বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

ক্ষোভ প্রকাশ করে ফরিদ বলেন, এত টাকা দিয়ে নতুন ফোন কিনে কেন আমি কাস্টমার কেয়ারে, দোকানে, এখানে-সেখানে ঘোরাঘুরি করব। ভিভো একটি নামকরা ব্র্যান্ড, তাদের পণ্য এত নিম্নমানের কেন হবে যে এক সপ্তাহ ব্যবহার করা যাবে না। তা হলে আমরা কিসের ওপর আস্থা রাখব। শুধু শেখ ফরিদই নন, আরও অনেকেই করেছেন একই অভিযোগ।

গতকাল সরেজমিন রাজধানীর মোতালেব প্লাজা ও বসুন্ধরা সিটিসহ বেশ কয়েকটি মোবাইল মার্কেট ঘুরে দেখা গেছে, তেমন কোনো বেচাবিক্রি নেই। বসুন্ধরা সিটিতে ভিভোর কয়েকটি শোরুমে মোবাইল ফোন দেখছেন ক্রেতারা। এদের মধ্যে কেউ কেউ বলছেন ভিভোর ফোন ভালো তবে একটাই সমস্যা এটা বেশি হ্যাং করে। কয়েকদিন পরপর কাস্টমার কেয়ারে নিতে হয়।

বসুন্ধারা সিটির লেভেল-৬ এ কাস্টমার কেয়ারে দেখা যায়, অনেকেই এসেছেন সমস্যা নিয়ে। এর মধ্যে একজন এসেছেন মোবাইলের ভেঙে যাওয়া ডিসপ্লে লাগাতে। তিনি দায়িত্বরত মোবাইল ইঞ্জিনিয়ারের সঙ্গে দর কষাকষি করছিলেন।

তিনি বলেন, বাইরে এই ডিসপ্লের দাম ২ হাজার ৫০০ টাকা আর এখানে চাচ্ছে ৩ হাজার ৭০০ টাকা। কষ্ট হলেও লাগাতে হবে কারণ এখানে নাকি অরিজিনালটা পাওয়া যায়। তবে দামের ব্যবধানটা অনেক বেশি।

মোবাইল ইঞ্জিনিয়ার সদরুল হুদা বলেন, আমাদের এখানে (কাস্টমার কেয়ারে) গড়ে প্রতিদিন ২৫টি সমস্যার সমাধান করা হয়। বেশি সমস্যা হয় গরমে। ডিসপ্লে ভাঙাসহ নানা সমস্যা নিয়ে আসে। এ সময় চাপ বেশি থাকে। সে ক্ষেত্রে পার্টস থাকলে সঙ্গে সঙ্গে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর না হয় কিছুদিন সময় নিয়ে থাকি।

বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ২০১৭ সালে ভি-সিরিজের ভি সেভেন প্লাসের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে। এরপর ২০১৯ সালে ভিভো বাংলাদেশে একটি কারখানা চালু করে যেখানে বৈশ্বিক ও স্থানীয় চাহিদার সমন্বয় করে স্মার্টফোন উৎপাদন করা হচ্ছে। বর্তমানে ভিভোর ভি, ওয়াই ও এক্স এই তিন সিরিজের বেশ কিছু জনপ্রিয় মোবাইল ফোন মার্কেটে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভোর নিম্নমানের ফোনে ভোগান্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
নির্বাচিত

গুরুতর অভিযোগ, দ্রুত ফুরাচ্ছে ফোনের চার্জ

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
নির্বাচিত

জিমেইল থেকে সরাসরি কল করার সুবিধা আনছে গুগল

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ
ই-কমার্স

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এল আসুস
গেম

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এল আসুস

টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭
অটোমোবাইল

টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
নির্বাচিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মার্চ ২০২২

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV