Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতের বাজারে ‘নাথিং ফোন ১’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ জুলাই ২০২২
আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে
Share on FacebookShare on Twitter

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হলো ‘নাথিং ফোন ১’। ফোনটির ডিসপ্লে থেকে ক্যামেরা সব কিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। আপাতত দুটি রঙে লঞ্চ করা হয়েছে নতুন এই স্মার্টফোন। কালো এবং সাদা এই দুই রঙের মধ্যে থেকেই ক্রেতারা বেছে নেবেন তাদের পছন্দের ফোনটি।

এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি সাপোর্ট। ফোনের ফ্রেম পুরোটাই অ্যালুমিনিয়ামের। ফোনের পেছনে রয়েছে বেশ কয়েকটি সাদা এলইডি স্ট্রিপ, যা গ্লাইপ ইন্টারফেস গঠন করতে সাহায্য করবে। লাইটগুলো একসঙ্গে বা আলাদাভাবেই জ্বালানো যেতে পারে।

স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি ১০-বিট ওএলইডি ডিসপ্লে। রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও ৬এনএম প্রসেসর। সংস্থার দাবি এই চিপসেট বিশেষ ভাবে টিউন করেছে কোয়ালকম। ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ডিসপ্লে প্যানেলে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন।

এই ফোনের পেছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ সেন্সর এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেটআপ এইচডিআর, পোর্ট্রেট মোড, ম্যাক্রো মোড (আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে) সহ আরও বিভিন্ন বৈশিষ্ট্য সমর্থন করে।

এই ফোনে থাকছে সাড়ে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ করা হবে এই ফোন। কোম্পানির দাবি একবার চার্জে সারাদিন চলবে এই ফোন। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ফেস আনলকের সুবিধা। ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সাপোর্ট। সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি আপডেটের সুবিধাও।

নাথিং ফোন ১ এর ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ভারতে ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি/২৫৬ জিবির দাম ৩৮,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার উপলক্ষে ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা, ১২ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টটি ৩২,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। ফোনটির এখন প্রি অর্ডার বুকিং চলছে। বুধবার (১৩ জুলাই) লঞ্চ হওয়া ফোনটি আগামী ২১ জুলাই থেকে ক্রেতারা কিনতে পারবেন।

নাথিং ব্র্যান্ড একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান যেটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। ২০১৯ সালের ২৯ শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। চীনা স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পাই নাথিং ফোনের উদ্যোক্তা বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাথিং ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রেপ্তার হতে পারেন তাহসান-মিথিলা-ফারিয়া
ই-কমার্স

গ্রেপ্তার হতে পারেন তাহসান-মিথিলা-ফারিয়া

গুগলে কী কী সার্চ করবেন না, জেনে নিন
নির্বাচিত

গুগলে কী কী সার্চ করবেন না, জেনে নিন

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন
নির্বাচিত

স্মার্টফোনের ব্যাক ক্যামেরা বেশিরভাগ সময় বাঁ-দিকে কেন থাকে?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির
নির্বাচিত

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির

নকিয়া মোবাইল এখন সেলেক্সট্রায়, উৎপাদন শুরু
নির্বাচিত

নকিয়া মোবাইল এখন সেলেক্সট্রায়, উৎপাদন শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জুলাই ২০২২

ভারতের বাজারে ‘নাথিং ফোন ১’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix