Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 July 2022
ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার গ্রাহকদের জন্য মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তি উন্মোচন করেছে। সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং এই ডিভাইসগুলো এই বছরের শেষেরদিকে বাজারে আসবে। যুগান্তকারী এই টেকনোলজির ব্যবহারের ফলে ইনফিনিক্সভক্তরা দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি ১% থেকে ৫০% চার্জপ্রাপ্ত হবে মাত্র ৪ মিনিটে।

ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্ট-চার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরো একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরো সহজ ও কার্যকর করতে চায়, যাতে তারা আরো সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।”

ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি
বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি নির্মাতাদের সঙ্গে নিয়ে নতুন ৮সি ব্যাটারি সেল প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে ইনফিনিক্স, যেটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ চার্জিং রেট এর ‘রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি’। এছাড়া, ১৮০ওয়াট থান্ডার চার্জ সিস্টেমে রয়েছে দুটি ধারাবহিক ৮সি-রেটেড ব্যাটারি, তাই চার্জকালীন প্রতিটি ব্যাটারির পাওয়ার কার্যকরী থাকে ৯০ওয়াট করে; ফলে ব্যাটারি অধিক গরম হয় না ও ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। ১৮০ওয়াট থান্ডার চার্জ ফিচারে আরো আছে স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, ফলে সাধারণ ডাবল সেল ব্যাটারির চেয়ে নতুন এই টেকনোলজিতে ফোনের ব্যাটারি লাইফ ২% দীর্ঘ হয়। অধিকন্তু, পাওয়ার সাপ্লাই সার্কিট এরিয়া ৬০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, এতে সার্কিটের নির্ভুলতা বাড়ে এবং স্থানের অপচয় কম হয়। এই প্রযুক্তিতে ডাইনামিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে চার্জিং টেকনোলজি কাজ করে। তিনটি সমান্তরাল চার্জ ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ সক্ষমতার চার্জ রূপান্তরে সক্ষম, ফলে চার্জিং রূপান্তর এ ৯৯% কার্যকরিতা পাওয়া সম্ভব হয় এবং ডিভাইসকে অধিক তাপমাত্রা ও ওভারলোড থেকে নিরাপদ রাখে। এটা ইনফিনিক্স এর চার্জিং টেকনোলজির সর্বোচ্চ নিদর্শন।

চার্জ দেবার নিরাপদ একটি উপায়
এছাড়া, স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম। কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমন- উচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন।

শক্তিশালী, মানানসই ও সহজে বহনযোগ্য
এই ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ টেকনোলজি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের উন্নত সুল্যশনগুলোর একটি, যেটি মধ্যম-দামের স্মার্টফোনের প্রযুক্তিগত বিকাশে ব্র্যান্ডটির অগ্রগামিতা নির্দেশ করে। ‘অসাধারণ চার্জিং স্পিড’, ‘উপযুক্ত তাপমাত্রা বজায়’ এবং পর্যাপ্ত নিরাপত্তার সন্নিবেশনে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ ব্যবহারকারীদের দ্রুত ও বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিভাইস চার্জের সুযোগ করে দেয়।

এই প্রযুক্তিতে আরো রয়েছে নতুন সেমি-কন্ডাক্টর ম্যাটেরিয়াল জিএএন, ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা সহ বিভিন্ন পরিবেশে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ টেকনোলজি ধারাবাহিকভাবে কার্যকর থাকে। আরো একটি সুবিধা হচ্ছে, একাধিক ফাস্ট চার্জিং প্রটোকলের সঙ্গে চার্জার এডাপ্টার সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহক এক ক্যাবলেই মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপ সহ বাজারের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করতে পারেন। ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট চার্জের জন্য ব্যবহারকারীরা অন্য ম্যানুফেকচারার’দের ক্যাবলও ব্যবহার করতে সক্ষম হবেন। ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ এ রয়েছে দুটি ভিন্ন চার্জিং মুড, এর একটি ‘ফিউরিয়াস মুড’ এবং অপরটি ‘স্ট্যান্ডার্ড মুড’। বাটনে ক্লিকের মাধ্যমে ‘ফিউরিয়াস মুড’ চালু করা যায়, যেটি ব্যবহারকারীদের ১৮০ওয়াট সুপার চার্জ সক্ষমতা দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সফ্ল্যাগশিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে কমদামে ৫জি ফোন আনছে নকিয়া
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে কমদামে ৫জি ফোন আনছে নকিয়া

তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের নিট আয় ১৯০ কোটি ডলার
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের নিট আয় ১৯০ কোটি ডলার

তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?
নির্বাচিত

তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

মেসেজ এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে!

ড্রোন ক্যামেরা ফোন নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

ড্রোন ক্যামেরা ফোন নিয়ে আসছে ভিভো

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও
অর্থ ও বাণিজ্য

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2022

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি

Techzoom.TV |
TechzoomTV