Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৪ দেখতে যেমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 July 2022
উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
Share on FacebookShare on Twitter

এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে নতুন প্রজন্মের আইফোন ১৪। এই সিরিজে বেশ কয়েকটি মডেল উন্মোচন করবে অ্যাপল। অন্যান্য বছরের মতোই নতুন আইফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

বিগত কয়েক বছরে আইফোনের ডিজাইনে বড়সড় পরিবর্তন হয়নি। আইফোন এক্স এর পর থেকে অ্যাপলের সব ফ্ল্যাগশিপ মডেলেই ডিসপ্লের উপরে নচের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অ্যানড্রয়েড দুনিয়ায় সস্তার ফোনেও হোল পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও এতদিন প্রায় সব আইফোনের মডেলের ডিসপ্লের উপরেই থাকত নচ। তবে এবার সেই ছবি বদলাচ্ছে।

চলতি সপ্তাহেই আইফোন ১৪ এর সম্ভাব্য ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন দেখা গিয়েছে।

সব ঠিক থাকলে সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন বাজারে আসছে। এগুলো হলো-আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। তবে এই বছর কোন আইফোন ১৪ মিনি বাজারে আসবে না।

অনেকেই বলছেন আইফোন ১২ ও আইফোন ৪ এর মিশ্রণে আইফোন ১৪ এর ডিজাইন করেছে কুপার্টিনোর কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল আইফোন ১৩ এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করতে পারে অ্যাপল। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি অ্যাপল।

আইফোন ১৪ এর ফাঁস হওয়া ডিজাইন অনুযায়ী নতুন ফোনের ডিসপ্লের ওপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গিয়েছে। এছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। মনে করা হচ্ছে সেখানে ফেসআইডি সেন্সর দিতে পারে অ্যাপল। ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। এই ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে।

ছবিতে আইফোন ১৪ এর পেছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। যদিও এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পিছনে কোম্পানির লোগো দেখা যাবে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের নিচে থাকবে সিম ট্রে।

ছবিতে ১৪ এর নিচের অংশে স্পিকার গ্রিল দেখা গেছে। এই ফোনের ডুয়াল স্টিরিও স্পিকার সিস্টেম দিতে পারে অ্যাপল। ডিজাইনে আধুনিকতার ছোঁয়া যুক্ত হলেও এই ফোনের স্পেসিফিকেশনে বড়সড় পরিবর্তন হচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন
টিপস

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন

ফোন ১% ব্যাটারিতেও দীর্ঘক্ষণ চলে কেন?
নির্বাচিত

ফোন ১% ব্যাটারিতেও দীর্ঘক্ষণ চলে কেন?

৫০০ সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন দেবে ইউটিউব
নির্বাচিত

৫০০ সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন দেবে ইউটিউব

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো
নির্বাচিত

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো

ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
টেলিকম

ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন
নির্বাচিত

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2022

আইফোন ১৪ দেখতে যেমন

Techzoom.TV |
TechzoomTV