Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 January 2025
এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে বিশ্ব বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন টিভি। ইতোমধ্যে জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়াসহ ইউরোপ, মধ্য প্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে নিজস্ব ব্র্যান্ড লোগোতে টিভি রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার সার্কভূক্ত দেশ শ্রীলঙ্কায় ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে বাংলাদেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন টিভি।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন টিভি টু শ্রীলঙ্কা’ শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) হাবিব ইফতিখার, ওয়ালটন হাই-টেকের লজিস্টিকস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শাহীনুর সুলতানা, ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুল হাসান, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এএমডি ইউসুফ আলী বলেন, শ্রীলঙ্কায় ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রযুক্তি পণ্যের বিশাল বাজার রয়েছে। এর মধ্যে টেলিভিশনের বাৎসরিক বাজার প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলার। সম্ভাবনাময় এই বাজারে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্যে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’কে পরিবেশক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাঁরা শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মনিক ট্রেডিং এর কাছে ওয়ালটন টিভির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। আরেকটি শিপমেন্ট পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার হাবিব ইফতিখার জানান, ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে। উচ্চ গুণগতমান নিশ্চিত করতে অনুসরণ করা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ফলে মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের অর্ধেকেরও বেশি দেশে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি আমরা। এরই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কায় বাজার সম্প্রসারণ করা হয়েছে। তার প্রত্যাশা- বাংলাদেশের মত শ্রীলঙ্কাতেও ওয়ালটন টিভি অতি দ্রুত শীর্ষস্থান অর্জন করে নিতে সক্ষম হবে।

সূত্রমতে, ৩৫ টিরও বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস পরিচালনা করা হচ্ছে। ওয়ালটন টিভি রপ্তানি তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপ। টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে

আইফোনের মতো দেখতে টেকনোর এই ফোন
নির্বাচিত

আইফোনের মতো দেখতে টেকনোর এই ফোন

মোবাইল চুরির আগে ও পরে
প্রযুক্তি সংবাদ

মোবাইল চুরির আগে ও পরে

৪৩২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে স্যামসাং!
নির্বাচিত

৪৩২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে স্যামসাং!

শাওমির এই ২৭ স্মার্টফোন পাবে এমআইইউআই ১২.৫ আপডেট!
নির্বাচিত

শাওমির এই ২৭ স্মার্টফোন পাবে এমআইইউআই ১২.৫ আপডেট!

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন
নির্বাচিত

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
নির্বাচিত

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 January 2025

এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

Techzoom.TV |
TechzoomTV