Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এসি আনলো ওয়ালটন

প্রয়োজনে দেড় থেকে পৌনে এক টনে রূপান্তর সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ আগস্ট ২০২২
বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এসি আনলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এয়ার কন্ডিশনার তৈরি করলো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্বে ওয়ালটনই প্রথম এমন প্রযুক্তি সম্বলিত এসি নিয়ে এলো। ক্রিস্টালাইন প্রিটো সিরিজের সর্বাধুনিক প্রযুক্তির এই এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ টন থেকে ১ টন এবং পৌনে এক টনে রূপান্তর সুবিধা রয়েছে। ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী নান্দনিক ডিজাইনের কালো রঙের এসিটি রিমোটের পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারবেন গ্রাহক। এতে আরো রয়েছে এয়ার প্লাজমা প্রযুক্তি। যা বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম।

রোববার (৭ আগস্ট, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের অডিটোরিয়ামে অত্যাধুনিক প্রযুক্তির এই এসি উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস-এর সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস প্রমুখ।

ওয়ালটন এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশনের প্রধান আরিফুল ইসলাম জানান, ক্রিস্টালাইন প্রিটো সিরিজের এই এসিতে রয়েছে থ্রি ইন ওয়ান কনভার্টার টেকনোলজি। অর্থাৎ ১.৫ টন বা ১৮ হাজার বিটিইউ পার আওয়ার এর এই এসিটি প্রয়োজন মতো রুম সাইজ অনুসারে রিমোট বা স্মার্টফোনের সাহায্যে রূপান্তর করা যায় এক টন বা ১২ হাজার বিটিইউ পার আওয়ার এবং পৌনে এক টন বা ৯ হাজার বিটিইউ পার আওয়ার এসিতে। এক্ষেত্রে প্রচলিত ১ টন এসির তুলনায় ওয়ালটনের কনভার্টেড এক টন এসিতে ২০.১৮ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় হয়। আর প্রচলিত পৌনে এক টন এসির তুলনায় ওয়ালটনের কনভার্টেড পৌনে এক টন এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয় ৩০.৫৩ শতাংশ।

তিনি জানান, ওয়ালটনের নতুন এসিটিতে আরো রয়েছে এয়ার প্লাজমা প্রযুক্তি। যা বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সম্পন্ন এই এসিতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট। যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি বিশ্বকে নির্মল রাখে। এর ফোরডি এয়ার ফ্লো টেকনোলজি মুহূর্তের মধ্যে ঘরের প্রতিটি কোনায় স্বাস্থ্যকর বাতাস পৌঁছে দেয়। টার্বো কুল প্রযুক্তি নিমেষেই রুমকে ঠান্ডা করে।

ওয়ালটনের ক্রিস্টালাইন প্রিটো সিরিজের এসিতে অন্যতম সংযোজন ব্লুটুথ প্রযুক্তি। এরফলে ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন থেকে এই এসি নিয়ন্ত্রণ করা যায়। রিমোট ব্যবহারের দরকার পড়ে না।

ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি উৎপাদনে দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের সমন্বয়ে ওয়ালটনের রয়েছে শক্তিশালী রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম। তাদের নিয়মিত গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। সম্প্রতি আমরা ৫.৫ স্টার রেটিংয়ের উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি বাজারে ছেড়েছি। এছাড়াও, বিশ্বের প্রথম অফলাইন ভয়েস কন্ট্রোল এসি তৈরি করেছে ওয়ালটন। এবার আমরা গ্রাহকদের জন্য নিয়ে এলাম বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা এবং থ্রি ইন ওয়ান কনভার্টার প্রযুক্তির এসি।

তিনি বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় ৩২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের এসি বাজারে শীর্ষে রয়েছে ওয়ালটন। ভষ্যিতেও এসি ক্রেতাদের জন্য সর্বাধুনিক ফিচার ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসবো আমরা।

জানা গেছে, এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। আন্তর্জাতিকমানের ওয়ালটন এসি ভারত, নেপাল, মালদ্বীপ, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। নগদ মূল্যের পাশাপাশি ওয়ালটন এসি কিস্তি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ রয়েছে।

এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৯টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট সেগমেন্টের দখল নিতে নতুন ফোন আনলো শাওমি
নির্বাচিত

বাজেট সেগমেন্টের দখল নিতে নতুন ফোন আনলো শাওমি

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার
নির্বাচিত

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার

৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ হুয়াওয়ে নোভা ১০ বাজারে
নির্বাচিত

৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ হুয়াওয়ে নোভা ১০ বাজারে

আসছে মটোরোলা মোটো জি৬০ এস
নির্বাচিত

আসছে মটোরোলা মোটো জি৬০ এস

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব
ই-কমার্স

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব

মটোরোলা এজ ৫০ নিও
নির্বাচিত

মটোরোলা এজ ৫০ নিও: ২০২৫ সালে মাঝারি দামের সেরা স্টাইলিশ স্মার্টফোন?

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ
নির্বাচিত

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে
নির্বাচিত

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
মতামত ও বিশ্লেষণ

এনইআইআর: রাষ্ট্র কি চোরাকারবারি সিন্ডিকেটের কাছে জিম্মি?

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন
প্রযুক্তি বাজার

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা ৮...

ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’

ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০২২

বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এসি আনলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix