Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন বিক্রি চাঙ্গা থাকার আশাবাদ অ্যাপলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 August 2022
এই চারটি ফিচার সম্ভবত থাকবে আসন্ন আইফোনে
Share on FacebookShare on Twitter

গত বছরের মতো এবারো আইফোন নির্মাণ সচল রাখার জন্য সরবরাহকারীদের প্রতি নির্দেশনা দিয়েছে অ্যাপল। বৈশ্বিক স্মার্টফোন ও ইলেকট্রনিকস খাত যেখানে মন্দার আশঙ্কা করছে সেখানে বিত্তশালী গ্রাহকদের ওপর ভর করে আগের পরিকল্পনামাফিক পরবর্তী প্রজন্মের আইফোন নির্মাণ চালিয়ে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গিয়েছে, নয় কোটি ইউনিট নতুন ডিভাইস উৎপাদনে অ্যাসেম্বলার প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে অ্যাপল। অন্য একটি সূত্র বলছে, ২০২২ সালে ২২ কোটি আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। ২০২২ সালে স্মার্টফোন বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ হ্রাসের পূর্বাভাস দেয় ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজার যেখানে বিক্রি হ্রাসের আশঙ্কায় তখন পরিকল্পনামাফিক আইফোন উৎপাদন করে যাচ্ছে অ্যাপল। একাধিক সূত্রের বরাতে প্রভাবশালী এক মার্কিন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, প্রিমিয়াম গ্যাজেটে গ্রাহকরা ব্যয়ে ইচ্ছুক থাকায় অ্যাপল তার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হুয়াওয়ের মতো কোম্পানির বেহাল দশায় হাই-এন্ডের ফোনে একচ্ছত্র আধিপত্য উপভোগ করছে অ্যাপল।

এদিকে গত মাসের শেষের দিকে তাইপে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরান্তে সাড়ে আট কোটি আইফোন ১৪ বিক্রির প্রত্যাশা অ্যাপলের। স্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের বরাতে তাইওয়ানভিত্তিক দৈনিকটি জানায়, চলতি প্রান্তিক শেষে হন হাই প্রিসিজন ইন্ডাস্ট্রি বা ফক্সকন, পেগাট্রন করপোরেশন ও লাক্সশেয়ার প্রিসিজন ইন্ডাস্ট্রির মতো অ্যাপলের প্রধান সরবরাহকারীদের চালান ২ কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়াবে। শেষ প্রান্তিকে আরো ৬ কোটি ৩০ লাখ ইউনিট চালান হবে।

অ্যাপলের ক্রয়াদেশ না কমানো সত্ত্বেও সাড়ে আট কোটি ইউনিট আইফোন সরবরাহ আগের পূর্বাভাসের চেয়ে কম। আগের পূর্বাভাসগুলোয় বছরান্তে নয় কোটি থেকে ৯ কোটি ২০ লাখ ইউনিট আইফোন ১৪ বিক্রির পূর্বাভাস দেয়া হয়েছিল। গত বছরের মতো এবারো সেপ্টেম্বরে চারটি নতুন মডেলের আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। সেগুলো হচ্ছে আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন প্রো ম্যাক্স। আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রধান সরবরাহকারী তাইওয়ানভিত্তিক ফক্সকন। আইফোন ১৪ ম্যাক্সের প্রধান সরবরাহকারী হতে যাচ্ছে চীনভিত্তিক পেগাট্রন। এছাড়া অন্য চীনা প্রতিদ্বন্দ্বী লাক্সশায়ার সরবরাহ করবে আইফোন ১৪ ও আইফোন ১৪ ম্যাক্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ
টেলিকম

গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ
নির্বাচিত

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ

বাংলাদেশে রোবট ফিজিও থেরাপি সেন্টার স্থাপন করবে চীন
নির্বাচিত

বাংলাদেশে রোবট ফিজিও থেরাপি সেন্টার স্থাপন করবে চীন

আইফোনকেও হার মানাবে এই ফোন
নির্বাচিত

আইফোনকেও হার মানাবে এই ফোন

অ্যামাজনে ইয়ারবাডস বিক্রি করছে নিষিদ্ধ ব্র্যান্ড আউকি
নির্বাচিত

অ্যামাজনে ইয়ারবাডস বিক্রি করছে নিষিদ্ধ ব্র্যান্ড আউকি

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

ইউটিউবে আসছে যেসব এআই সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2022

আইফোন বিক্রি চাঙ্গা থাকার আশাবাদ অ্যাপলের

Techzoom.TV |
TechzoomTV