Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 October 2022
স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে
Share on FacebookShare on Twitter

গত বছর বিশ্বে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেলের সেন্সর উন্মোচন করে স্যামসাং। বিভিন্ন স্মার্টফোনে জায়গা করে নিতে কিছু সময় নেয়। ধীরে ধীরে হলেও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন জনপ্রিয়তা পেতে শুরু করে। অনর ৮০ সিরিজে সর্বশেষ এ সেন্সর যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়, অনর ৮০ প্রো প্লাস ফোনে ব্যবহার হচ্ছে আইসোসেল এইচপি১ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ফোনটিতে আর কোন সেন্সর ব্যবহূত হচ্ছে এ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি একটি টেলিফটো ক্যামেরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ১.৫কের অ্যামোলেড ডিসপ্লে থাকছে। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১। র্যাম থাকতে পারে ১২ জিবি। এছাড়া এতে ফিঙ্গারপ্রিন্ট রিডার, স্টেরিও স্পিকারের পাশাপাশি ১০০ ওয়াটের সুপার-ফাস্ট চার্জার ব্যবহার করা হচ্ছে।

স্যামসাংয়ের আইসোসেল এইচপি১ সেন্সর ব্যবহার করা প্রথম স্মার্টফোন ছিল মটোরোলা এক্স৩০ প্রো। পরবর্তী সময়ে মটো এজ ৩০ আল্ট্রা হিসেবে আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করে। শাওমির ১২টি প্রো ফোনেও ব্যবহার করা হয় স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি। এমনকি ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনেও ব্যবহূত হয় এটি।

সামনের দিনগুলোতে আলট্রা-হাই-রেজল্যুশনের আরো ক্যামেরা সেন্সর আনার পরিকল্পনা করছে স্যামসাং। এমনকি কোম্পানিটি ৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে আসার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে। এ সেন্সর স্মার্টফোনে ব্যবহূত হয়তো হবে না, তবে স্বচালিত গাড়িতে ব্যবহূত হতে পারে।

বিগত প্রান্তিকগুলোয় সরবরাহ সংকট সত্ত্বেও স্মার্টফোনের রিয়ার ক্যামেরার ইমেজ সেন্সর উন্নততর হচ্ছে। এমনকি সাশ্রয়ী স্মার্টফোনগুলোয় হাই-রেজল্যুশনের প্রাইমারি ক্যামেরা যুক্ত হচ্ছে।

হাই-রেজল্যুশনের ফোনের দিকে বাজারের এ ঝোঁক নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক ইথান কি বলেন, ২০০ থেকে ৪০০ ডলারের ফোনগুলোয় ৪৮ ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোয় ডিএসএলআরের মতো পারফরম্যান্স দিতে বৃহৎ সেন্সরের দিকে মনোযোগ দেয়া হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোনের শেয়ার দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ। রেডমি ও রিয়েলমির মতো স্মার্টফোন কোম্পানির হাত ধরে মাঝারি দামের ফোনগুলোতেও ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার হচ্ছে।

গত কয়েক বছরে স্যামসাংয়ের বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালে উন্মোচন হতে যাওয়া গ্যালাক্সি এস২৩ ফোনে আইসোসেল এইচপি১-এর ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি ওই ইমেজ সেন্সর ব্যবহার করে একটি বিড়ালের দানবাকৃতির ছবি তুলেছে তারা। ইমেজ সেন্সরের দিক থেকে স্যামসাং যখন অনেক দূর এগিয়ে যাচ্ছে তখন পিছিয়ে থাকতে চাইবে না অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট। সম্প্রতি ফোনঅ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, তারা তাদের সেন্সর সরবরাহকারীদের ১০০ মেগাপিক্সেলের সেন্সর নিয়ে কাজ করতে অনুরোধ জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে
নির্বাচিত

স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে

কেমন হবে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোন!
নির্বাচিত

প্রতি মাসে ১০ লাখ ফোল্ডেবল ডিসপ্লে উৎপাদন করবে স্যামসাং

আসছে হলুদ রঙের আইফোন
নির্বাচিত

আসছে হলুদ রঙের আইফোন

অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

৬,৪৯৯ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

৬,৪৯৯ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 October 2022

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix