Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২২ সালের সেরা গেমিং ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 December 2022
গেমিং ফোন আনছে কোয়ালকম
Share on FacebookShare on Twitter

সময়ের সাথে সাথে স্মার্টফোনে গেমিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সাথে বেড়েছে গেমিং ফোনের চাহিদা। বর্তমানে প্রযুক্তির কল্যাণে স্মার্টফোনে ক্যাজুয়াল গেমের পাশাপাশি কনসোল কোয়ালিটির গেমেও খেলা সম্ভব। গেমিং ফোন মূলত রিফ্রেশ রেট, স্কিন সাইজ, গেমিং মোড, প্রসেসর, কুলিং সিস্টেম আরও অনেক কিছুর উপর ফোকাস করে তৈরি হয়। ২০২২ সালের সেরা গেমিং ফোনের তালিকা প্রকাশ করেছে চীনের প্রযুক্তি সংবাদমাধ্যম গিজমোচিনা।

আসুস আরওজি ফোন ৬
গেমিং ফোনের কথা উঠলে সবার আগে নাম আসে আসুস আরওজি ফোন ৬ এর। একজন মোবাইল গেমারের যা যা দরকার তার সবাই ফাইভজি সমর্থিত এই ফোনে রয়েছে। আসুসের এই ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সঙ্গে ২.৫ডি কার্ভড গ্লাস। ফোনের পেছনে থাকছে সেকেন্ডারি পি-মোলেড ডিসপ্লে, যা কাস্টমাইজ করা যায়। ডিভাইসে র‍্যামের দুইটি ভ্যারিয়েন্টে রয়েছে ১২ জিবি এবং ১৮ জিবি। স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট চালিত এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম এতে থাকা নতুন কুলিং সিস্টেম।

ফোনে রয়েছে তিন ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬ হাজার এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।

রেড ম্যাজিক ৭এস
আসুস আরওজি সিরিজের মতোই রেড ম্যাজিক ৭এস গেমারদের ফোন। ডিভাইসটিতে রয়েছে আরজিবি টার্বো ফ্যান, যা ডিভাইসের অভ্যন্তরীণ ঠাণ্ডা করার জন্য ব্যবহার হয়। পাশাপাশি থাকছে ভেন্টসহ একটি ডেডিকেটেড কুলিং ফ্যান, দীর্ঘ সময় গেম খেললেও তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এতে থাকছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। ১৬ জিবি র‌্যামের এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫১২ জিবি স্টোরেজ।

রেড ম্যাজিক ৭এস
দীর্ঘ সময় ফোনটিকে ঠাণ্ডা রাখতে এতে ব্যবহার করা হয়েছে আইস ৯.০ লিকুইড-কুলিং প্রযুক্তি। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সের। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই গেমিং ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৪
অ্যাপলের আইফোন ১৪ বাজারে আসা অপ্টিমাইজ করা ফোনের মধ্যে একটি। তাই গেমাদের পছন্দের তালিকায় রয়েছে এই ফোন। ৫.৪ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে টাইটানিয়ামের ফ্রেম। রয়েছে একটি বাস্পীয় চেম্বার থার্মাল সিস্টেম যা আইফোনে দ্রুতগতির চিপ এবং ৫জি কানেক্টিভিটির কারণে তৈরি হওয়া তাপকে কমিয়ে আনে। ফিজিক্যাল সিম স্লট বদলে ব্যবহার করা হয় ই-সিম স্লট। অ্যাপলের নিজস্ব দ্রুতগতির চিপ এ১৫ ও এ১৬ ব্যবহার করা হয়েছে। ফোনে থাকছে দ্রুতগতির ১০-গিগাবিট ৫জি মডেম যার রয়েছে দ্রুতগতির কানেক্টিভিটি স্পিড।

প্রত্যেকটা নতুন আইফোনের ক্যামেরাতে থাকে পরিবর্তন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আলট্রা ওয়াইড ক্যামেরাতে নতুন ইমপ্রুভমেন্ট রয়েছে। আইফোন প্রো মডেলগুলোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮কে ভিডিও রেকর্ডিং সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’

আসছে রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

আসছে রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’
নির্বাচিত

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!
নির্বাচিত

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!

যেভাবে বুঝবেন আপনার হার্ডড্রাইভটি নষ্ট হচ্ছে
কিভাবে করবেন

যেভাবে বুঝবেন আপনার হার্ডড্রাইভটি নষ্ট হচ্ছে

ফাইভ জি অ্যাক্সন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা জেডটিই
নির্বাচিত

ফাইভ জি অ্যাক্সন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা জেডটিই

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2022

২০২২ সালের সেরা গেমিং ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix