Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি স্মার্টফোন বাজারজাতে নতুন রেকর্ড করবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ জানুয়ারি ২০২৩
বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বিক্রির দিক থেকে ভারতের বাজার সব উৎপাদনকারীর পছন্দের তালিকায় রয়েছে। বিপুল জনসংখ্যা, কারখানা স্থাপন, সরকারি সহায়তাসহ বিভিন্ন কারণে দেশটিতে এ খাতের বিস্তার হচ্ছে। গত ২৯ ডিসেম্বর গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালে ভারতে ফাইভজি স্মার্টফোন বিক্রির হার ফোরজির রেকর্ড ছাড়িয়ে যাবে। খবর রয়টার্স।

উচ্চগতির ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার এবং সাশ্রয়ী মূল্যে সেলফোন বিক্রি বেড়ে যাওয়ার কারণে নতুন বছরে এ রেকর্ড তৈরি হবে বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট। প্রতিষ্ঠানটি জানায়, বিভিন্ন উপাদান সরবরাহ সংকট ও মাইক্রোইকোনমিক সমস্যার কারণে ভারতের সামগ্রিক স্মার্টফোন বাজার কমার সম্ভাবনা থাকলেও ফাইভজির চাহিদা ২০২৩ সালে চাহিদা বাড়াবে।

২০২২ সালেই বিভিন্ন শহরে ফাইভজি নেটওয়ার্ক সংযোগ চালু করেছে ভারত। নতুন এ নেটওয়ার্ক পরিষেবা ফোরজির তুলনায় ১০ গুণ গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের। স্বচালিত গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে এর ব্যবহার অত্যাবশ্যক বলেও গণ্য করা হচ্ছে। কাউন্টারপয়েন্ট জানায়, নতুন বছরে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ডিভাইসের বাজার হিস্যা ৩০ শতাংশ বাড়বে, ২০২২ সালে যার হার ছিল ৪ শতাংশ।

আগস্টে ভারতে ফাইভজি স্পেকট্রাম নিলামের সময় ১ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করেছে রিলায়েন্স। বর্তমানে প্রতিষ্ঠানটি বাজেট বা সাশ্রয়ী মূল্যের ফাইভজি স্মার্টফোন বাজারজাতে অ্যালফাবেটের গুগলের সঙ্গে কাজ করছে। গবেষণা প্রতিবেদনে কাউন্টারপয়েন্ট জানায়, ২০২৩ সালের প্রথমার্ধে ফাইভজি স্মার্টফোনের ক্রমবর্ধমান বাজারজাত এক কোটি ইউনিট ছাড়িয়ে যাবে এবং বছরের শেষ নাগাদ ফোরজি স্মার্টফোন বাজারজাতের রেকর্ড ছাড়িয়ে যাবে।

গবেষণা সংস্থাটির আশা, ২০২৩ সালের শেষ নাগাদ যন্ত্রাংশ সরবরাহ সংকট, মূল্যস্ফীতি, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও ফাইভজি নেটওয়ার্কের সীমিত পরিসর সমস্যা থাকবে না। ফলে ফাইভজি স্মার্টফোন কেনার হার বাড়বে। রয়টার্স প্রকাশিত অন্য এক প্রতিবেদনে বলা হয়, ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারে গ্রাহকদের সুবিধা দিতে সফটওয়্যার আপডেট চালুর জন্য ভারত সরকার অ্যাপল, স্যামসাং ও অন্যান্য সেলফোন উৎপাদনকারীর ওপর চাপ প্রয়োগ করছে। কেননা এখনো অনেক ডিভাইস ফাইভজি চালানোর জন্য উপযুক্ত নয়।

ফাইভজি স্মার্টফোনের বাজারজাত এবং গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ২০২৩ সালে ভারতের স্মার্টফোন বাজার ১০ শতাংশ বাড়বে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। এ সময় দেশটিতে ১৭ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন উৎপাদন হবে। ভারতে বর্তমানে ৬০ কোটির বেশি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। আরো অনেক ব্যবহারকারী ফিচার ফোন থেকে স্মার্টফোনে স্থানান্তরিত হচ্ছে। তাই বিশ্লেষকদের ধারণা, শিগগিরই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের গ্রাহকদের কাছে ফাইভজির চাহিদা এখন বেশি। বর্তমানে দেশটির বিভিন্ন অংশে ফাইভজি নেটওয়ার্ক ছড়িয়ে যাচ্ছে। তাই ধারণা করা যাচ্ছে, ২০২৩ সালে অনেকেই ফোরজি স্মার্টফোন পরিবর্তন করে ফাইভজিতে স্থানান্তরিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইভজিফাইভজি স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

১৩ অ্যাপে ম্যালওয়্যার, ফোন বাঁচাতে ডিলিট করুন এখনই
কিভাবে করবেন

ফোন থেকে এই অ্যাপগুলো ডিলিট করুন এখনই, না হলে বিপদ

আর মনে রাখতে হবে না পাসওয়ার্ড!
টিপস

আর মনে রাখতে হবে না পাসওয়ার্ড!

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং
নির্বাচিত

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং

বিক্রির রেকর্ড করল অনার
নির্বাচিত

বিক্রির রেকর্ড করল অনার

ট্রু-কলার ব্যবহার করে কল রেকর্ড করবেন যেভাবে
কিভাবে করবেন

ট্রু-কলার ব্যবহার করে কল রেকর্ড করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক
নির্বাচিত

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২৩

ফাইভজি স্মার্টফোন বাজারজাতে নতুন রেকর্ড করবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix