Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 January 2023
বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
Share on FacebookShare on Twitter

নতুন বছরের শুরুতে বাংলাদেশের বাজারে দুর্দান্ত একটি স্মার্টফোন অপো এ৭৭এস নিয়ে এলো অপো। স্টাইলিশ ও ফ্ল্যাগশিপ লেভেলের এই স্মার্টফোনটি ব্যবহারকারীর ফ্যাশন ও জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। ৩৩ ওয়াট সুপারভুচ চার্জিং টেকনোলজি, আকর্ষণীয় আউটলুক এবং আরও অনেক দুর্দান্ত ফিচার সহ এ৭৭এস স্মার্টফোনের দাম মাত্র ২৪,৯৯০ টাকা।

ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি সময় সচল রাখবে অপো এ৭৭এস। কম সময়ে চার্জ ও হার্ডওয়্যার সুরক্ষিত রাখতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি সম্বলিত ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং টেকনোলজি। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে ফোনটিতে কখনই চার্জ পুরোপুরি শেষ হয়ে যায় না। ডিভাইসটি মাত্র ৫ মিনিটে ১১ শতাংশ ও ১৫ মিনিটে ২৮ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। ৩১ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যেই ডিভাইসটি ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। দুর্দান্ত এই পাওয়ার-প্যাকড ডিভাইসটির মাধ্যমে অপো ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে যেকোনো কনটেন্ট উপভোগ করতে পারবেন। ফোনটি মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ২.৯৮ ঘণ্টা ফোনে কথা বলা যাবে।

অপো এ৭৭এস ফোনে রয়েছে দুর্দান্ত এরগোনোমিক স্টাইলের সাথে আলট্রা-স্লিম রেট্রো ডিজাইনের সমন্বয়। এই ডিভাইসে অপোর আইকনিক ডিজাইন – অপো গ্লো ডিজাইন ব্যবহার করা হয়েছে। অপো গ্লো ডিজাইনে ব্যবহার করা হয়েছে গ্লাস মোল্ড, যা চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টের সেরা সমন্বয় থেকে পাওয়া শতশত প্রোটোটাইপ থেকে বাছাই করা হয়েছে। শুরুর দিকে, গ্লো ডিজাইন টেকনোলজি কেবল হাই-অ্যান্ড স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হতো। কিন্তু ব্যবহারকারীরা এখন এ৭৭এস ডিভাইসেই দুর্দান্ত এই প্রযুক্তিটির অভিজ্ঞতা পাবেন।

এছাড়া, এ৭৭এস ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ওয়াটারড্রপ নচ এইচডি+ ডিসপ্লে। ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ-রেট। ফটোগ্রাফি ও সেলফি প্রেমীদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপো’র ক্লাসিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেইট ফিচার ও বিভিন্ন রকম উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে তোলা যাবে দুর্দান্ত সব ছবি। পাশাপাশি এই ফোনে রয়েছে অতিরিক্ত স্টোরেজ সুবিধা, ডুয়েল স্পিকার, আইপিএক্স৪ ওয়াটার রেজিজট্যান্স সহ আকর্ষণীয় সব ফিচার।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডেমন ইয়াং বলেন, “মানুষের জীবনমান উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে অপো। গত কয়েকবছর ধরেই স্মার্ট ডিভাইস নিয়ে আসার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে অপো। নতুন এই বছরেও এ৭৭এস উন্মোচনের মাধ্যমে অপো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। নতুন ডিভাইস উন্মোচনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নত করতে ও ইন্সপির‍্যাশন এহেড’র মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে কাজ করে যাবে অপো।”

স্ট্যারি ব্ল্যাক ও সানসেট অরেঞ্জ এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে অপো এ৭৭এস, সাথে থাকছে (প্রি-অর্ডারে) দুর্দান্ত অফার। আগে আসলে আগে পাবেন (ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ) ভিত্তিতে ফোনটির প্রি-অর্ডারে উপহার হিসেবে থাকছে চমৎকার একটি ব্যাকপ্যাক। পাশাপাশি, ক্রেতাদের জন্য এ সময়ের সবচেয়ে দুর্দান্ত অফার নিয়ে এসেছে অপো – লাকি ড্র অফার, যেখানে ক্রেতারা মাত্র ৭৭ টাকায় এ৭৭এস স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ পাবেন। আর এই অফারটি উপভোগ করতে এ৭৭এস ডিভাইসটি প্রি-অর্ডার করতে হবে। একই সাথে, এই প্রি-অর্ডার অফারের অংশ হিসেবে ফ্যানরা পাবেন ফ্রি ইন্টারনেট ডেটা বান্ডেল অফার। তাহলে আর দেরি কেন, এখনই নতুন এই ডিভাইসটি প্রি-অর্ডার করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
নির্বাচিত

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল

ইনফিনিক্স থেকে পুরস্কার জিতে নিলেন টাইগার ভক্তরা
নির্বাচিত

ইনফিনিক্স থেকে পুরস্কার জিতে নিলেন টাইগার ভক্তরা

রিয়েলমির নিউ ইয়ার ক্যাম্পেইনে পুরষ্কার পেলেন হাজারো ক্রেতা
নির্বাচিত

রিয়েলমির নিউ ইয়ার ক্যাম্পেইনে পুরষ্কার পেলেন হাজারো ক্রেতা

ফোনে চার্জ শেষে সকেটে চার্জার লাগিয়ে রাখা উচিত?
নির্বাচিত

ফোনে চার্জ শেষে সকেটে চার্জার লাগিয়ে রাখা উচিত?

১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের
নির্বাচিত

১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

২০২১ সালে ইউটিউবে সবচেয়ে বেশি কামাই করেছেন মি.বিস্ট !জেনেনিন কত টাকা
নির্বাচিত

২০২১ সালে ইউটিউবে সবচেয়ে বেশি কামাই করেছেন মি.বিস্ট !জেনেনিন কত টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 January 2023

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix