Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
Share on FacebookShare on Twitter

ভারতের হায়দরাবাদের স্নায়ুরোগ চিকিৎসক সুধীর কুমার স্মার্টফোনের ভুল ব্যবহারে কীভাবে চোখের ক্ষতি হয়, তা নিয়ে কয়েকটি টুইট বার্তা দিয়েছেন। অ্যাপোলো হাসপাতালের এই চিকিৎসক এক নারীর কথা উল্লেখ করেছেন, যিনি স্মার্টফোনের ভুল ব্যবহারের জন্য মাত্র ৩০ বছর বয়সেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। তবে স্মার্টফোনের জন্য চোখের মারাত্মক ক্ষতি হতে পারে, এ ধরনের আশঙ্কা সাধারণত দেখা যায় না।

কিন্তু টানা দীর্ঘ সময় ধরে ব্যবহার এবং নির্দিষ্ট পরিস্থিতিতে চোখের ক্ষতি হতে পারে। দেখে নেওয়া যাক, যেসব উপায় অবলম্বন করে স্মার্টফোন ব্যবহার করলে চোখ সুরক্ষিত থাকবে।

ডার্ক মোডে ব্যবহার
ডার্ক মোডকে ডার্ক থিমও বলা হয়। এ মোডে স্মার্টফোনের পর্দার পটভূমি কালো রঙের হয় এবং লেখা সাদা রঙে দেখা যায়। ডার্ক মোড ব্যবহার করলে নীল আলোর নিঃসরণ কম হতে পারে। সেটিংস থেকে ডার্ক মোড চালু করা যায়।

পর্দার উজ্জ্বলতার সামঞ্জস্যতা
অনেক বেশি উজ্জ্বল কিংবা একেবারেই অনুজ্জ্বল পর্দা (ডিসপ্লে) এবং এর বৈপরীত্য কোনোটাই চোখের জন্য ভালো নয়। এগুলোর সামঞ্জস্যতা রাখতে হবে। যন্ত্রের নির্ধারিত (বিল্টইন) উজ্জ্বলতা সেটিংস ব্যবহারই এ ক্ষেত্রে উত্তম।

পলক ফেলুন
নিয়মিত পলক ফেলার ফলে চোখের আদ্রর্তা বজায় থাকে এবং চোখের ওপর চাপ কমে। স্মার্টফোন ব্যবহারের সময় প্রতি আধা ঘণ্টায় ১০ থেকে ২০ বার চোখ বুলিয়ে নিন। প্রতিবার ১ সেকেন্ড সময় ধরে পলক ফেলুন।

স্ক্রিনটাইম নির্ধারণ করা
যন্ত্রের পর্দায় কাটানো সময় বা স্ক্রিনটাইম নির্ধারণ করার মাধ্যমে স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। অ্যান্ড্রয়েড এবং আইওএসের সেটিংস থেকে এটি ঠিক করা যায়।

নাইট শিফট বা নাইট লাইটের ব্যবহার
অ্যান্ড্রয়েডের জন্য নাইট লাইট এবং আইফোনের জন্য নাইট শিফট সুবিধাটি ব্যবহার করা যেতে পারে। এ ফিচারের ফলে স্বয়ংক্রিয়ভাবেই পর্দার রং ও উজ্জ্বলতায় সামঞ্জস্যতা আসে।

লেখার আকার বড় করা
স্মার্টফোনে লেখার আকার (ফন্ট সাইজ) বড় রাখা ভালো। ছোট আকারের লেখার ব্যবহার চোখের ওপর চাপ ফেলে এবং ক্ষতি করে। বড় আকারের লেখা সহজে পড়াও যায়।

স্মার্টফোনের পর্দা পরিষ্কার রাখা
প্রতিনিয়তই স্মার্টফোন ব্যবহারের ফলে এর পর্দাও নোংরা হয় অনেক বেশি। ফলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও চলে আসে। এ ছাড়া অপরিচ্ছন্ন পর্দা আমাদের চোখের ওপর চাপ ফেলে। পর্দা পরিষ্কারের সময় নরম বা মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করতে হবে।

২০/২০/২০ নিয়ম অনুসরণ করা
স্মার্টফোন ব্যবহারের জন্য ২০/২০/২০ নামে একটি নিয়ম রয়েছে। এর মানে হলো, প্রতি ২০ মিনিটে আপনাকে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য অন্তত ২০ ফুট দূরের কিছু দেখতে হবে। এটি আপনার চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পেসএক্স স্যাটেলাইট ব্যবহার করবে ওয়ান নিউজিল্যান্ড
ই-কমার্স

স্পেসএক্স স্যাটেলাইট ব্যবহার করবে ওয়ান নিউজিল্যান্ড

বিশ্বখ্যাত গ্লোবাল ইকনোমিকসের পুরস্কার পেল ‘নগদ’
নির্বাচিত

বিশ্বখ্যাত গ্লোবাল ইকনোমিকসের পুরস্কার পেল ‘নগদ’

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’
নির্বাচিত

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’

২০১৯ সালের সেরা দশটি স্মার্টফোন
নির্বাচিত

২০১৯ সালের সেরা দশটি স্মার্টফোন

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল
ই-কমার্স

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল

এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
নির্বাচিত

এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix