Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 March 2023
২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে কেনার ক্ষেত্রে এখনকার তরুণরা সবার আগে দেখে ক্যামেরার কনফিগারেশন। ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ক্রেতাদের চাহিদা বোঝে। তাইতো নতুন ফোনগুলোতে ক্যামেরার প্রতি বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাজারে এসেছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন। তার সঙ্গে থাকছে দুর্ধর্ষ সব ফিচার এবং ক্যামেরা মোড। সম্প্রতি বাজারে আসা কোন কোন ফোন ক্যামেরার দিক থেকে সেরার সেরা? কোন মডেলের ফোনগুলোতে উঠবে সবচেয়ে ভালো ছবি? যা হার মানাবে ডিএসএলআরকেও। আসুন, জেনে নেওয়া যাক ২০২৩ সালের সেরা ক্যামেরার কয়েকটি ফোন সম্পর্কে।

শাওমি ১৩ প্রো
চীনের শাওমির ফ্ল্যাগশিপ ফোন ১৩ প্রো। যা সম্প্রতি বাজারে এসেছে। এই মডেলটিতে লেইকার ক্যামেরা লেন্স ব্যবহৃত হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি, যেখানে থাকছে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। একগুচ্ছ ক্যামেরা মোডের সঙ্গেই থাকছে ৩২ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ক্যামেরা। যা দিয়ে উঠবে হাইফাই ক্যামেরার চেয়ে অনেক গুণ বেশি ভালো ছবি।

সনি এক্সপিরিয়া প্রো-আই
​মোবাইল ফটোগ্রাফি যদি আপনার নেশা বা পেশা হয়, তাহলে সনি এক্সপিরিয়া প্রো-আই হতে চলেছে আপনার সেরা চয়েজ। ক্যামেরার দিক থেকে সনির ফোন অনেক ভালো। ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি। তার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যার দৌলতে উঠবে দুর্ধর্ষ ছবি। তার সঙ্গে থাকছে একগুচ্ছ ফিল্টার ও পিকচার মোড। হাই রেজুলেশন ভিডিও ফিচারও থাকছে ফোনটিতে।

অ্য়াপল আইফোন ১৪ প্রো
লুক হোক বা ফিচার, আইফোনকে টেক্কা দেওয়া এই বাজারে কঠিন। ক্যামেরার দিক থেকেও সবচেয়ে উপরে আইফোনই। আর তা যদি লেটেস্ট ভার্সন হয়, তাহলে তো কথাই নেই। আইফোন ১৪ প্রো এসেছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের সঙ্গে। যা দিয়ে উঠবে দুর্দান্ত ঝকঝকে ছবি। বাদ পড়বে না খুদে খুদে ডিটেইলসও। মিলবে ন্যাচারাল কালার। ওয়াইড অ্যাঙ্গল লেন্সেও মিলবে দুর্দান্ত ছবি। নাইট ফটোও উঠবে ঝকাঝক। থ্রিএক্স জুমের সঙ্গে এসেছে আইফোন ১৪ প্রো ফোনটি। ভিডিওর দিক থেকে ঝাঁ চকচকে আইফোন ক্যামেরা। রক সলিড ইমেজ সলিউশন, ফোকে রেজুলেশন এবং অ্যাপল প্রোরেস সাপোর্টের সঙ্গে এসেছে ফোনটি।

গুগল পিক্সেল ৭ প্রো
স্টক অ্যানড্রয়েডের সঙ্গে যদি দুর্ধর্ষ ছবি চান, তাহলে বেছে নিতে পারেন গুগল পিক্সেল ৭ প্রো ফোনটিও। স্লিক ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি দুর্দান্ত সফটওয়্যারের সঙ্গে এসেছে ফোনটি। তবে ক্যামেরার দিক থেকেও কোনও মতে কম যায় না এই ফোনটিও। সুপার্ব ডায়নমিক রেঞ্জ এবং ভাইব্রেন্ট কালারের সঙ্গে গুগল পিক্সেল ৭ প্রোতে থাকছে ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট। যা আইফোনের থেকেও ঢের বেশি। তার সঙ্গে থাকছে আইফোনের মতোই দুর্দান্ত নাইট মোড। প্রো-দের জন্য তো বটেই, সবে সবে যারা মোবাইল ফটোগ্রাফিতে হাত পাকিয়েছেন, তাদের জন্যেও দুর্দান্ত এই মোবাইলটি।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা
ক্যামেরার জন্য বরাবরই নামডাক রয়েছে কোরিয়ান এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের। সম্প্রতি বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি। ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল করে দুইটি টেলিফটো লেন্সের সঙ্গে এসেছে স্যামসাংয়ের এই ফোনটি। তার সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর-যুক্ত এই ফোনে রয়েছে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা, যা এস২২ মডেলের চেয়েও দেবে বেটার পারফর্মেন্স। জায়েন্ট স্ক্রিনের সঙ্গে আসছে দুর্ধর্ষ ক্যামেরাযুক্ত ফোনটি, যা আপনাকে হতাশ করবে না মোটেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার নতুন ফিচার ফোন
নির্বাচিত

নকিয়া বাটন মোবাইল (২০২১)

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?
নির্বাচিত

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

ইন্ডাস্ট্রি অংশীদারদের সাথে একযোগে ৫জি হোয়াইট পেপার প্রকাশ করলো হুয়াওয়ে

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী
নির্বাচিত

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী

২২ বছরে পা দিল গুগল
নির্বাচিত

২২ বছরে পা দিল গুগল

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে
নির্বাচিত

আয় ৯ শতাংশ বৃদ্ধির বিষয়ে আশাবাদী হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2023

২০২৩ সালের সেরা ক্যামেরার ফোন

Techzoom.TV |
TechzoomTV