Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আয় ৯ শতাংশ বৃদ্ধির বিষয়ে আশাবাদী হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 January 2024
‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের মধ্যেও ২০২৩ সালে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে মোট আয় ৯ শতাংশ বেড়ে ৭০ হাজার কোটি ইয়েন (৯ হাজার ৮৫০ কোটি ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে চীনের প্রযুুক্তি কোম্পানিটি।

২০২২ সালে হুয়াওয়ের আয় ছিল ৬৪ হাজার ২৩০ কোটি ইয়েন। তবে ২০১৯ সালের ১২ হাজার ৩০০ কোটি ডলার আয়ের তুলনায় এটি কম। আয় বৃদ্ধির আশা বা পূর্বাভাসের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ২০১৯ সালে জটিল বৈশ্বিক প্রযুক্তি ও উন্নত চিপ ব্যবহারে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এত কিছুর পরও আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার মাধ্যমে কোম্পানিটি পুনরায় শক্তভাবে বাজারে ফিরে আসার সংকেত দিচ্ছে।

বছর শেষে কর্মীদের উদ্দেশে দেয়া বার্তায় হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, ‘বিভিন্ন উত্থান-পতনের মধ্যেও আমাদের সঙ্গে থাকায় কর্মীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যালেঞ্জ ও সমস্যা মোকাবেলায় একত্রে কাজ করার জন্য হুয়াওয়ে টিমের সব সদস্যকে ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘পুরো বছরজুড়ে আমরা কঠিন সময় পার করেছি। পরিস্থিতি মোকাবেলা করে আমরা এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছি।’ কর্মীদের পাঠানো বার্তায় হু জানান, হুয়াওয়ের ডিভাইস বিজনেস সেগমেন্ট ২০২৩ সালে প্রত্যাশার চেয়ে বেশি পারফর্ম করেছে।

অন্যদিকে ২০২৩ সালের আগস্টে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই মেট ৬০ প্রো স্মার্টফোন উন্মোচন করে হুয়াওয়ে। মূলত এ ডিভাইসই কোম্পানির ব্যবসা ঘুরিয়ে দিতে সহায়ক ভূমিকা রেখেছে বলে অভিমত বিশ্লেষকদের। এটি বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছিল। মূলত চীন যেন উন্নত চিপ ব্যবহার করতে না পারে সেজন্যই বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার পরও হুয়াওয়ে উন্নত চিপের ডিভাইস বাজারজাত করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, চীনের গ্রাহকরা হুয়াওয়ের ডিভাইসটি সাদরে গ্রহণ করেছে এবং এর মাধ্যমে দেশটিতে অ্যাপলের বাজার হিস্যাতেও প্রভাব ফেলে কোম্পানিটি। চীনেই ডিভাইসটির চাহিদা ছিল ঊর্ধ্বমুখী।

বছরওয়ারি হিসেবে বিদায়ী বছরের অক্টোবরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৮৩ শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, এর মাধ্যমে একই সময়ে চীনের স্মার্টফোন বাজার ১১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের লক্ষ্যমাত্রার বিষয়ে হুয়াওয়ে জানায়, নতুন বছরে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে কোম্পানির ডিভাইস বিজনেস খাতে গুরুত্ব দেয়া হবে। এ বিষয়ে হু বলেন, ‘প্রযুক্তি খাতের বিধিনিষেধ বৈশ্বিক পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মতো বিষয়ও রয়েছে।’

অন্যদিকে দীর্ঘদিন থেকে মার্কিন নীতিনির্ধারকরা দাবি করছেন, হুয়াওয়ে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এছাড়া চীন সরকার কোম্পানিটির সরঞ্জাম ব্যবহার করে গুপ্তচরবৃত্তি করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে। তবে হুয়াওয়ে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে আসছে।

নিজস্ব হাইসিলিকন চিপ বিভাগের তৈরি কিরিন প্রসেসর ব্যবহার করে স্মার্টফোন উৎপাদন বাড়ানোর বিষয়েও আশা প্রকাশ করেছে হুয়াওয়ে। মেট ৬০ প্রোতে ব্যবহৃত প্রসেসর চিহ্নিত করে নভেম্বরের প্রতিবেদনে এমনটি অনুমান করেছেন কাউন্টারপয়েন্টের বিশ্লেষকরা। কোম্পানিটি নোভার অধীনে নতুন মিডরেঞ্জ লাইনআপের সেলফোনও উন্মোচন করেছে। এর দাম নাগালের মধ্যে থাকায় বিশ্লেষকদের মতে এটিও গ্রাহক আকৃষ্টে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলচীনা জায়ান্ট হুয়াওয়েস্মার্টফোনহাইসিলিকন চিপহুয়াওয়েহুয়াওয়ের মেট ৬০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নেবে না মজিলা

স্মার্টফোন ব্যবহারে অবসাদ বাড়ছে
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারে অবসাদ বাড়ছে

ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফট অফিসে ভিডিও এডিটর যুক্ত হচ্ছে

ইরানে টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ
নির্বাচিত

ইরানে টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল
নির্বাচিত

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

৮ মিনিটেই ফুল চার্জ
প্রযুক্তি সংবাদ

৮ মিনিটেই ফুল চার্জ

Load More

ট্রেন্ডিং টপিক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2024

আয় ৯ শতাংশ বৃদ্ধির বিষয়ে আশাবাদী হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV