Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৪ মে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 April 2019
১৪ মে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচার-সংবলিত স্মার্টফোন উন্মোচনে ওয়ানপ্লাসের জুড়ি নেই। চীনভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটির ‘ওয়ানপ্লাস সেভেন’ নামে এমন আরো একটি ডিভাইস আসতে যাচ্ছে। ওয়ানপ্লাস ডিভাইসের নতুন ফিচার প্রথমে ভিভো ও অপো ব্র্যান্ডের হ্যান্ডসেটে দেখা যায়। ব্র্যান্ড তিনটির প্যারেন্ট কোম্পানিও একই।

১৪ মে উন্মোচন ইভেন্টের তারিখ ঘোষণা করেছে ওয়ানপ্লাস। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ৭ ও ওয়ানপ্লাস ৭ প্রো উন্মোচন করবে চীনা প্রতিষ্ঠানটি।

একই সময়ে নিউ ইয়র্ক, লন্ডন, ব্যাঙ্গালুরু এবং বেইজিংয়ে ইভেন্ট আয়োজন করবে ওয়ানপ্লাস। ওয়েবসাইটে ইভেন্টগুলোর টিকেট বিক্রিও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি প্রতিষ্ঠানের ইউটিউব, টুইটার এবং ফেইসবুকে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।

২০১৪ সালে প্রথমবারের মতো ওয়ানপ্লাস ওয়ান বাজারে আনে প্রতিষ্ঠানটি। অপেক্ষাকৃত কম মূল্যে ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোন দিয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ওয়ানপ্লাস। আইফোন এবং গ্যালাক্সি এস সিরিজের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করে আসছে প্রতিষ্ঠানের ডিভাইস।

ওয়ানপ্লাস ৬টি’র পর এবার ওয়ান প্লাস ৭ এবং ওয়ানপ্লাস ৭ প্রো আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ৭-এর চেয়ে আপগ্রেডেড সংস্করণ হবে ওয়ানপ্লাস ৭ প্রো। বাজারের প্রথম ৫জি ডিভাইসগুলোরও একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাস ৭ প্রো।

ছবি- ওয়ানপ্লাস ৬টি ছবি- ওয়ানপ্লাস ৬টি ১৪ তারিখের ইভেন্টে স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ৭ সংস্করণটি উন্মোচন করা হবে কি-না তা নিশ্চিত করে বলা হয়নি। এবিষয়ে কোনো মন্তব্যও করেননি প্রতিষ্ঠানের মুখপাত্র।

এর আগে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, ৬.৬৪ ইঞ্চি কোয়াড এইচডি+ সুপার অ্যামোলেড পর্দা ব্যবহার করা হতে পারে নতুন ওয়ান প্লাস ৭ প্রো সংস্করণে। প্রতিষ্ঠানের আগের অন্যান্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে ওলেড পর্দা।

নতুন এই পর্দার রিফ্রেশ রেট বলা হচ্ছে ৯০ হার্টজ, যা বেশিরভাগ স্মার্টফোনের পর্দার চেয়ে বেশি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল গেইমারদেরকে লক্ষ্য করে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এক টুইট পোস্টে একটি টিজারও দিয়েছেন ওয়ানপ্লাস প্রধান পিট লাউ। এতে ডিভাইসটির ‘স্মুথনেসকে’ তুলে ধরেছেন তিনি, যা পর্দার রিফ্রেশ রেটকে উপস্থাপন করে।

সুপার অ্যামোলেড পর্দার পাশাপাশি পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে ডিভাইসটিতে। এর মধ্যে মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। এর সঙ্গে থাকবে একটি টেলিফটো লেন্স এবং একটি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

পর্দায় নচ বাদ দিতে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা যেতে পারে ডিভাইসটিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ান প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেইন্টে এআই ফিচার যুক্ত করবে মাইক্রোসফট
নির্বাচিত

পেইন্টে এআই ফিচার যুক্ত করবে মাইক্রোসফট

৬,৪৯৯ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

৬,৪৯৯ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন

বাজারে ওয়ালটনের নচ ডিসপ্লের প্রথম স্মার্টফোন ‘প্রিমো এস৭’
নির্বাচিত

বাজারে ওয়ালটনের নচ ডিসপ্লের প্রথম স্মার্টফোন ‘প্রিমো এস৭’

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন
নির্বাচিত

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন

টেকনো আনল তাক লাগানো ২ ফোল্ডিং ফোন
নির্বাচিত

টেকনো আনল তাক লাগানো ২ ফোল্ডিং ফোন

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ
নির্বাচিত

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম
টেলিকম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2019

১৪ মে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন

Techzoom.TV |
TechzoomTV