Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামীকাল উন্মোচন হবে নুবিয়া জেড৬০ আল্ট্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 December 2023
আগামীকাল উন্মোচন হবে নুবিয়া জেড৬০ আল্ট্রা
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বৈশ্বিক বাজারে নুবিয়ার সে রকম অবস্থান নেই। তবে বিভিন্ন সময়ে কোম্পানিটি গ্রাহকদের জন্য বৈশ্বিকভাবে একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে। আগামীকাল আরো একটি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। নুবিয়া জেড৬০ আল্ট্রা নামের সেলফোনটিতে উন্নত ডিসপ্লে ও আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে গুঞ্জন রয়েছে।

ব্র্যান্ডটির গ্লোবাল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আগামীকাল ডিভাইসটি উন্মোচন করা হবে। আশ্চর্যজনকভাবে ঘরের বাজার চীনেও একই দিনে সেলফোনটি উন্মোচন করবে কোম্পানিটি। তবে চীনে ৬ ঘণ্টা আগে আত্মপ্রকাশ হবে নুবিয়া জেড৬০ আল্ট্রার।

ডিসপ্লের নিচে লুকানো ক্যামেরা ছাড়াও ডিজাইনের কারণে সেলফোনটির আলাদা বিশেষত্ব রয়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানি সাধারণ ও নিরাপদ ডিজাইসের মধ্যেই সীমাবদ্ধ। সেদিক থেকে জেড৬০ আল্ট্রায় অ্যাগ্রেসিভ ডিজাইন দেয়া হয়েছে।

সেলফোনটিতে থাকা প্রতিটি ক্যামেরার লেন্স আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইন্টারনেটে এ ডিজাইন গ্রাহকদের নজর কেড়েছে। এছাড়া কোম্পানিটি চীনে বিখ্যাত স্টারি নাইট কালেক্টরস ডিজাইনের টিজার প্রকাশ করেছে। প্রযুক্তিবিদদের আশা, বিশ্ববাজারেও এটি আনা হতে পারে।

নুবিয়া জেড৬০ আল্ট্রায় ৬ দশমিক ৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেয়া হতে পারে। যার রেজল্যুশন ১.৫কে ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে পাঞ্চ হোল ডিজাইন না থাকায় ডিজাইন বেশ আকর্ষণীয়। সেই সঙ্গে পঞ্চম প্রজন্মের ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা সলিউশন থাকায় আরো উন্নত অভিজ্ঞতা পাবে ব্যবহারকারীরা।

স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের ৮ জেন ৩ চিপসেট, ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সক্ষমতা থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

আগের ভার্সনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিভাইসটিতে ১৬ জিবি এলপিডিডিআরফাইভএক্স র‍্যাম ও ইউএফএস ৪ এর১ টেরাবাইট স্টোরেজ থাকতে পারে। এতে অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর মাইওএস অপারেটিং সিস্টেম থাকতে পারে।

সেলফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মূল, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ও ৬৪ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ডিভাইসের দাম কেমন হবে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নুবিয়ানুবিয়া জেড৬০ আল্ট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালে ১০ কোটি আইফোন বিক্রির আশা অ্যাপলের
নির্বাচিত

২০২০ সালে ১০ কোটি আইফোন বিক্রির আশা অ্যাপলের

পোল্যান্ডে রপ্তানি হচ্ছে ওয়ালটনের টিভি
নির্বাচিত

পোল্যান্ডে রপ্তানি হচ্ছে ওয়ালটনের টিভি

চীনের বাজারে ব্যবসা হারাচ্ছে অ্যাপল
নির্বাচিত

অ্যাপলের ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
নির্বাচিত

১০ নভেম্বর নতুন চমক দেবে অ্যাপল

৪৪০ মেগাপিক্সেলের সেন্সর আনবে স্যামসাং
নির্বাচিত

৪৪০ মেগাপিক্সেলের সেন্সর আনবে স্যামসাং

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ নাকি নাথিং Phone 2a কোনটি সেরা? রইল স্পেসিফিকেশন
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ নাকি নাথিং Phone 2a কোনটি সেরা? রইল স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম OriginOS 7-এর...

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2023

আগামীকাল উন্মোচন হবে নুবিয়া জেড৬০ আল্ট্রা

Techzoom.TV |
TechzoomTV