Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ল্যাপটপ প্রদর্শন করল আসুস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ল্যাপটপ প্রদর্শন করল আসুস
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটিং ব্র্যান্ড আসুস প্রথমবারের মতো নিয়ে এসেছে এআই প্রযুক্তি সমন্বিত কো-পাইলট প্লাস ল্যাপটপ। বিখ্যাত ট্রেড শো কম্পিউটেক্স ২০২৪ এর আয়োজনে অনুষ্ঠিত হয় আসুসের ‘অলওয়েজ ইনক্রেডিবল’ ভার্চুয়াল ইভেন্ট।

এই ইভেন্টে উন্মোচিত করা হয় এআই প্রযুক্তি দিয়ে তৈরি আসুসের নতুন ল্যাপটপগুলো।

এই ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে আসুসের প্রোআর্ট, জেনবুক এবং ভিভোবুক মডেলের ল্যাপটপ। ল্যাপটপ ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুবিধাগুলো দিতে এবারের ল্যাপটপগুলোতে নিয়ে আসা হয়েছে এআই সাপোর্টেড ফিচার এবং বিভিন্ন সলিউশন।

এআই-চালিত উইন্ডোজ কো-পাইলট প্লাস, মাইক্রোসফ্টের এআই প্ল্যাটফর্ম, এআই স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটর সলিউশন রয়েছে এই ল্যাপটপগুলোতে। এই ফিচারগুলো ল্যাপটপ ব্যবহারকারীরদের কাজ আরও সহজ করে তুলবে। ৪৫ প্লাস টিওপিএস এনপিইউ (টেরা অপারেটিং সিস্টেম নিউরাল প্রসেসিং ইউনিট) পর্যন্ত এই ল্যাপটপগুলোতে কাজ করতে সক্ষম। ফলে, এই ল্যাপটপগুলো জটিল মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কাজগুলো সমাধান করতে পারে সহজে।

আসুসের নতুন তিনটি প্রোআর্ট ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে প্রোআর্ট পি১৬, পিএক্স১৩, এবং পিজেড১৩। পোর্টেবিলিটি এবং আধিক কর্মক্ষমতার কারণে এই ল্যাপটপগুলো ক্রিয়েটরদের জন্য উপযোগী। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজ প্রসেসর এবং জিপিইউতে আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ। সৃজনশীল কাজ আরও নতুনত্বের সাথে সম্পাদন করতে ল্যাপটপটিতে আছে এআই-চালিত স্টোরিকিউব এবং মিউজট্রি অ্যাপ্লিকেশন।

অন্যদিকে, আসুসের জেনবুক এস ১৬ ল্যাপটপটির মূল আকর্ষণ এর ডিজাইন এবং প্রযুক্তি। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা যাদের পছন্দ তাদের জন্য তৈরি করা হয়েছে এই ল্যাপটপটি। আল্ট্রাপোর্টেবল এই ল্যাপটপটি মাত্র ১.১ সেমি হালকা এবং ওজনে ১.৫ কেজি। তাই যারা অনেক বেশি ট্র্যাভেল করে থাকে তারা এই ল্যাপটপটি সহজে বহন করতে পারবে। এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ পর্যন্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। এছাড়া, আসুসের উদ্ভাবনে তৈরি করা সেরালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ল্যাপটপটির উপরিভাগ অংশে এবং ডিজাইন করা হয়েছে জ্যামিতিক প্যাটার্নে।

ভিভোবুক এস ১৫ ল্যাপটপটির মাধ্যমে আসুস প্রথমবারের মতো নিয়ে এসেছে কোপাইলট প্লাস পিসি। ল্যাপটপটি আকারে পাতলা। এর প্রসেসরে আছে এআই-ফিচারের স্ন্যাপড্রাগনের সাথে এলিট প্ল্যাটফর্ম ফিচার। এছাড়া, এতে আছে উইন্ডোজ স্টুডিও এফেক্টস এবং আসুসের এআইসেন্স ক্যামেরা। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। ল্যাপটপটি যেমন ভালো পারফরম্যান্স দেয় তেমনি সিকিউরিটি ফিচারগুলোও নিশ্চিত করে।

এছাড়া, আসুস নিয়ে এসেছে দুটি স্টাইলিশ এবং পোর্টেবল গেমিং ল্যাপটপ– টাফ গেমিং এ১৪ এবং এ১৬। এই ল্যাপটপগুলোতে রয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০-সিরিজের জিপিইউ। এর গেমিং ফিচারগুলোর মধ্যে রয়েছে ডিএলএসএস সুপার-রেজোলিউশন, ফ্রেম জেনারেশন এবং রে রিকনস্ট্রাকশন যা নিশ্চিত করে দুর্দান্ত পারফরম্যান্স। দুটি ল্যাপটপেই আছে ২.৫কে রিজল্যুশন এবং ১৬৫ হার্টজের ডিসপ্লে।

দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে, সৃজনশীল কাজগুলোর সুবিধা বাড়াতে এবং গেইমারদের জন্য এবারের আসুস ল্যাপটপগুলো। এআই প্রযুক্তি দিয়ে নানান সমাধান এবং এআই সাপোর্টেড চিপসেট এই ব্র্যান্ডেড ডিভাইসগুলোর বিশেষ বৈশিষ্ট্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন
নির্বাচিত

বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

গুগল ম্যাপে বাড়ির ঠিকানা বদলাবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে বাড়ির ঠিকানা বদলাবেন যেভাবে

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
নির্বাচিত

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই

বিশ্বকে চমকে দিয়ে গোলাকার ফোন তৈরি করেছে ক্রিস্টিনা সিয়ার
নির্বাচিত

বিশ্বকে চমকে দিয়ে গোলাকার ফোন তৈরি করেছে ক্রিস্টিনা সিয়ার

ফ্যাশন ও স্থায়িত্বে জেন-জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০ সিরিজ
নির্বাচিত

ফ্যাশন ও স্থায়িত্বে জেন-জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০ সিরিজ

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে
ই-কমার্স

স্বপ্ন দেখি বিদেশের মাটিতেও অন্দরের শো রুম থাকবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ১০ বছরে ফুডপান্ডার লোকসান ১৪০০ কোটি টাকা!
ই-কমার্স

বাংলাদেশে ১০ বছরে ফুডপান্ডার লোকসান ১৪০০ কোটি টাকা!

বাংলাদেশে দীর্ঘ এক দশক ধরে প্রতিদিন হাজার হাজার...

বিটচ্যাট: ওয়াইফাই, মোবাইল ডাটা ছাড়াই এই অ্যাপ দিয়ে কল করা যায়

বিটচ্যাট: ওয়াইফাই, মোবাইল ডাটা ছাড়াই এই অ্যাপ দিয়ে কল করা যায়

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুন ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ল্যাপটপ প্রদর্শন করল আসুস

Techzoom.TV |
TechzoomTV