Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুঠোফোন ফটোগ্রাফিতে দূরত্বের বাঁধা দূর করতে আসছে ‘অপো রেনো’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ জুন ২০১৯
মুঠোফোন ফটোগ্রাফিতে দূরত্বের বাঁধা দূর করতে আসছে ‘অপো রেনো’
Share on FacebookShare on Twitter

তীব্র প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন এর বাজারে নিজেদের শীর্ষস্থান অটুট রাখতে সম্প্রতি ইনোভেটিভ স্মার্টফোন ব্র্যান্ড অপো বিশ্বের সকল স্মার্টফোনপ্রেমীদের জন্যে নিয়ে এলো নতুন স্মার্টফোন সিরিজ ‘অপো রেনো’। বিশ্বজুড়েই এই মুহুর্তে সবচেয়ে বেশি আলোচিত স্মার্টফোন সিরিজ অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম নিয়ে আসার মাধ্যমে আরও বৃহৎ পড়িসরে ক্রেতাদের ইনক্লুসিভ ডিজাইন আর কিছুটা বিলাসবহুল অভিজ্ঞতা দেবার লক্ষেই অপোর এই পদক্ষেপ।

অপো’র অন্যতম সফল সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন সিরিজগুলোর একটি ‘আর’ সিরিজ এর উৎপাদন বন্ধ করে দিয়ে প্রিমিয়াম মানের স্মার্টফোনের প্রতি বেশি গুরুত্ব দেবার অংশ হিসেবেই ‘রেনো সিরিজ’ বাজারে আনলো অপো। আর এই সিরিজের মাধ্যমে নিজেদের উন্নততর ক্যামেরা প্রযুক্তির দিকেই বেশি প্রাধান্য দিচ্ছে তারা। রেনো সিরিজের দুটি ফোনেই সেলফি ক্যামেরার ক্ষেত্রে থাকছে বিশাল চমক। প্রথম দুটি ফোনেই থাকছে আড়াল থেকে উঠে আসা একটি রাইজিং প্ল্যাটফর্ম যা প্রথম দেখায় শার্কফিন বা হাঙরের পাখনা বলে ভ্রম হয়।

এতে থাকছে ডুয়াল ক্যামেরা এবং ট্রিপল ক্যামেরার মতো প্রযুক্তি এবং শক্তিশালী প্রসেসর। তবে এই সিরিজের রেনো ১০এক্স জুম ক্যামেরাটি সত্যিই সত্যিই ছাড়িয়ে গেছে স্মার্টফোন ক্যামেরা জগতের সকল মাত্রা। এতে অপটিক্যাল এবং ডিজিটাল জুমের সমন্বয়ে থাকছে দূর্দান্ত হাইব্রিড জুম। এমনকি ৫ জি নেটওয়ার্ক সমর্থন করে এমন একটি সংস্করণও থাকবে ‘অপো রেনো’ সিরিজের।

অপো’র দাবী অনুযায়ী এটি হতে হচ্ছে অপোর পক্ষ থেকে প্রথমবারের মতো সত্যিকারের ফ্ল্যাগশিপ ফোন। অপো’র পূর্বের মডেলগুলোর স্পেসিফিকেশন বিবেচনা করলে রেনো তে যে অভাবনীয় কিছু থাকবে এটি সহজেই অনুমেয়। বাজারের সেরা চিপসেট আর দূর্দান্ত বেজেলহীন স্ক্রিণে আল্ট্রা-এইচডি প্লাস ডিসপ্লে থাকবে বলেই ধারণা করা হচ্ছে অপো রেনোর ব্যাপারে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সনির সাথে যৌথ ভাবে ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করবার বিষয়টি। এদিকে রেনো ১০এক্স জুম মডেলটির বিষয়ে শোনা যাচ্ছে এর তূলনা কেবল এই ফোনটিই। আল্ট্রা এইচডি প্রাইমারী ক্যামেরা, সেকেন্ডারি সুপার ওয়াইড এঙ্গেল সেন্সর এবং পেরিস্কোপের আদলে টেলিফটো লেন্সের সহায়তায় বহুদূরের সাবজেক্টও খুব পরিস্কার ভাবে ফুটে উঠবে এই ফোনটিতে।

বাজারে ‘রেনো’ সিরিজ নিয়ে আসার এই দূর্দান্ত পদক্ষেপ অপো’র খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। অপোর জনপ্রিয়তা মূলত এর দূর্দান্ত ক্যামেরা পারফর্মেন্সের জন্যেই। তাই দীর্ঘদিন ধরেই অপো ফ্যানরা সত্যিই অপেক্ষায় ছিলেন এমন দূর্দান্ত স্পেসিফিকেশনের এই সিরিজের। শুধু যে ক্যামেরা দিয়েই খেলা পাল্টে দিয়েছে অপো তাই নয়, এর উচ্চমানের নির্মাণ, শক্তিশালী স্পেসিফিকেশন আর চোখ জুড়ানো ডিজাইন সব মিলিয়েই অপো রেনো স্মার্টফোন জগতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। জুনের মাঝামাঝি সময়েই দেশের বাজারে আসতে পারে ‘অপো রেনো’ সিরিজের স্মার্টফোন।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআইয়ের ত্রুটি বের করলেই ৩০ হাজার ডলার দেবে গুগল
নির্বাচিত

এআইয়ের ত্রুটি বের করলেই ৩০ হাজার ডলার দেবে গুগল

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি
নির্বাচিত

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি

ডিজিটাল পাওয়ার ও ক্লাউড সার্ভিসে নতুনদের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

ডিজিটাল পাওয়ার ও ক্লাউড সার্ভিসে নতুনদের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

দেশে তৈরী হচ্ছে শাওমির রেডমি ১০ (২০২২) সংস্করণ
নির্বাচিত

দেশে তৈরী হচ্ছে শাওমির রেডমি ১০ (২০২২) সংস্করণ

গুগল পিক্সেল ৫এ: মিড বাজেট এর ভালো ফোন
নির্বাচিত

গুগল পিক্সেল ৫এ: মিড বাজেট এর ভালো ফোন

সাশ্রয়ী দামে ভিভোর গেমিং ফোন ওয়াই ২০ জি
নির্বাচিত

সাশ্রয়ী দামে ভিভোর গেমিং ফোন ওয়াই ২০ জি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix