Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 June 2019
জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল তাদের পরবর্তী পিক্সেল স্মার্টফোনের ছবি আগাম প্রকাশ করে চমকে দিয়েছে। শক্তিশালী এ ডিভাইস আনুষ্ঠানিভাবে উন্মোচনের এখনো কয়েক মাস বাকি। বেশির ভাগ স্মার্টফোন ব্র্যান্ড নতুন ফোন উন্মোচন বিষয়ে কঠোর নীরবতা পালন করে। তবে গুগল তাদের আসন্ন পিক্সেল ৪ স্মার্টফোনের ছবি টুইটারে প্রকাশ করেছে। পিক্সেল ৩ সিরিজের পর এটাই প্রতিষ্ঠানটির সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইস বলে মনে করা হচ্ছে। উন্মোচনের আগেই পিক্সেল ব্র্যান্ডের নতুন ফোনের তথ্য প্রকাশের কারণ নিয়ে আজকের আয়োজন—

গুগল সাধারণত প্রতি বছর অক্টোবরে তাদের পিক্সেল ব্র্যান্ডের নতুন স্মার্টফোন উন্মোচন করে আসছে। চলতি বছর এর ব্যতিক্রম দেখা যেতে পারে। বিশ্লেষকরা গুগলের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড পর্যালোচনা করে এক-দেড় মাসের মধ্যে পিক্সেল ৪ স্মার্টফোন উন্মোচনের পূর্বাভাস দিয়েছেন।

বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর অ্যাপলের নতুন আইফোনের ডিজাইনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন দেখা যাবে না। অর্থাৎ আসন্ন আইফোন ১১ রেঞ্জের ডিভাইসগুলোর ডিজাইন গত বছর বাজারে আসা ডিভাইসগুলোর মতোই হবে। গুগল তাদের পিক্সেল ৪ স্মার্টফোনের ছবি আগাম প্রকাশ করে জানান দিল যে তারা ডিভাইসটিতে মৌলিক ডিজাইন আনছে, যা গ্রাহক টানতে ভূমিকা রাখবে।

গুগল চায় পিক্সেল ব্র্যান্ডের ডিভাইসপ্রেমীরা নতুন কিছুর জন্য কিছু সময় অধীর আগ্রহে অপেক্ষা করুক। কারণ বৈশ্বিক ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বাজার খারাপ সময় পার করছে। এক্ষেত্রে আসন্ন পিক্সেল ৪ স্মার্টফোন ঘিরে আগাম আগ্রহ সৃষ্টি করা গেলে তা বিক্রি বাড়াতে ভূমিকা রাখবে।

বৈশ্বিক বাজারে পিক্সেল ব্র্যান্ডের নতুন ফোন নিয়ে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা নিরূপণে পিক্সেল ৪ স্মার্টফোনের আগাম ছবি প্রকাশ করা হয়েছে। এর ওপর ভিত্তি করে ডিভাইস উৎপাদন ও সরবরাহ করা সহজ হবে।

পিক্সেল ব্র্যান্ডের নতুন ফোনের ক্যামেরা প্রযুক্তি নিয়ে গুঞ্জন সৃষ্টি করা। গুগল আগেই জানিয়েছিল, তারা পিক্সেল ব্র্যান্ডের নতুন হ্যান্ডসেটের ক্যামেরায় নতুনত্ব আনতে যাচ্ছে। ডিভাইসটিতে এক ধরনের নতুন ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যা স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করা হয়েছে।

গুগল প্রিমিয়াম ডিভাইস ক্রেতাদের জানাতে চায়, চলতি বছর আমরা যা কিছু চমক দিতে চাই, তার সবকিছু পিক্সেল ৩ ফোনে সমন্বয় করা হয়নি। অর্থাৎ পিক্সেল ৪ ফোনে প্রিমিয়াম ডিভাইস ক্রেতাদের জন্য বেশকিছু নতুন চমক থাকছে।

টুইটারে ছবি প্রকাশের মাধ্যমে গুগল নিশ্চিত করেছে, পিক্সেল ৪ ফোন বাটনহীন নয়। অর্থাৎ নতুন পিক্সেল ফোনে বাটন থাকবে না বলে যে গুঞ্জন ছিল, তার ইতি টেনেছে গুগল। কিন্তু ডিভাইসটিতে বাটনের কাজ কী হবে তা জানানো হয়নি।

গত বছর পিক্সেল ৩ স্মার্টফোন উন্মোচনের আগেই ডিভাইসটির সব তথ্য প্রকাশ পেয়েছিল। যে কারণে উন্মোচনের সময় আমন্ত্রিতদের খুব বেশি চমক দিতে পারেনি গুগল। পিক্সেল ৪ স্মার্টফোনের ক্ষেত্রেও আগাম তথ্য ও ছবি প্রকাশ করে অনলাইনে তথ্য প্রকাশ এবং গুজবের নিয়ন্ত্রণ নিতে চাইছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে আইকিউওও ৮
নির্বাচিত

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে আইকিউওও ৮

ক্লাউড সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় শীর্ষে ওরাকল
নির্বাচিত

ক্লাউড সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় শীর্ষে ওরাকল

দারাজে দুটি স্মার্টফোন কিনলে একটি ফ্রি!
ই-কমার্স

দারাজে দুটি স্মার্টফোন কিনলে একটি ফ্রি!

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন
নির্বাচিত

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন

ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি এখন বাংলাদেশের বাজারে
নির্বাচিত

ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি এখন বাংলাদেশের বাজারে

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2019

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix