Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 April 2026
ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ইউটিউবারদের ওপর দারুণ চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। একইসঙ্গে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি স্বাধীনতার নামে চলা সংস্কৃতিকে ‘লাগামহীন অপপ্রচার’ এবং ‘গালিগালাজের সংস্কৃতি’ অভিহিত করে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

৩০ এপ্রিল, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বক্তব্যে কয়েকবার হিন্দিতেও কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, “আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বাক-ব্যক্তির স্বাধীনতার নামে যা চলছে, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমরা যদি নিজে নিজে নিয়ন্ত্রণ না হই, এই জাতিকে কোথায় নিয়ে যাবে জানি না। কিছু আছে দেশে, কিছু আছে বিদেশে আর কিছু আছে ঘরের মধ্যে। মনে হচ্ছে পৃথিবীর একমাত্র বাকস্বাধীনতা তাদেরই আছে। আর আমরা এখানে সব নিরীহ জনগণ। কাউন্টার করলে আরও গালিগালাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী-কন্যাকে জড়িয়ে যেভাবে স্বাধীনতার নামে কুৎষিত কলঙ্কিত ধারা চলছে।”

তিনি বলেন, “যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তবে দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। গালিগালাজের প্রতিযোগিতায় নামলে কেউ বেশি দূর এগোতে পারবে না এবং এই অনাচার বন্ধ না হলে আমাদের দীর্ঘদিনের লালিত সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।”

মন্ত্রী বলেন, “সংবিধানে বাক-স্বাধীনতার কথা বলা হলেও তা রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে যুক্তিসঙ্গত বাধানিষেধের অধীন। কিন্তু বর্তমানে স্বাধীনতার নামে যা চলছে, তাকে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন হিসেবে কঠোরভাবে আইনের আওতায় আনা জরুরি।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে নবীন রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একাত্তরের চেতনা বিক্রি করতে করতে যেমন একটি দল পালিয়েছে, জুলাইয়ের চেতনা নিয়েও যেন কেউ রাজনৈতিক ব্যবসা না করে। জুলাই বিপ্লব সবার এবং এর কৃতিত্ব কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং যারা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ লড়াইয়ে রক্ত দিয়েছেন, গুম হয়েছেন কিংবা নির্যাতিত হয়েছেন, তারা সবাই এর সমান অংশীদার।”

‘আমরা নিজেদের মধ্যে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা, একাত্তার-বাহাত্তর করতে করতে স্মৃত-বিস্মৃত হয়ে যাচ্ছি। আওয়ামী লীগের সময়কালের নির্যাতন-নিপীড়ন ও লুটপাটের কাহিনী ভুলে যাচ্ছি,’ যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের বাহানায় নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সবকিছুতে আপস করেছেন বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য সবকিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। একত্র হয়েছি, সমঝোতা হয়েছে।’ বিরোধীদল ছায়া মন্ত্রিসভা করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এতে দুটি লাভ আছে। একটা হচ্ছে দায়িত্ববোধ বাড়ে। আর উজিরে খামাখা অথবা মন্ত্রী মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তাদের আমরা অভিনন্দন জানাই। আমার বিপরীতে বোধহয় সোজাসুজি আছেন- হোম মিনিস্টার স্যাডো। আসুন স্যাডো মিনিস্ট্রি হিসেবে আমরা পরস্পর তথ্য বিনিময় করবো, যোগাযোগ রাখবো, কথা বলবো।’

সংস্কার কমিশনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সংস্কারের জন্য শ্বেতশুভ্র কেশের কিছু বড় ভাই-বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ করেছিলেন। তারা মাথায় টুকরিভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমাদের সংস্কার কমিশনে আলাপ-আলোচনা করতে করতে এই জুলাই জাতীয় সনদটা প্রণয়ন হয়েছে। এখানে বলা হয় নোট অব ডিসেন্টের বিষয় ছিল না। ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দিনই সিদ্ধান্ত হয়, নোট অব ডিসেন্ট সহকারে জুলাই সনদ প্রণীত হবে। সেই নোট অব ডিসেন্ট সহকারে স্বাক্ষর হয়েছে। আপনারা স্বাক্ষর করেছেন। আমরাও করেছি। আসুন সেই জুলাই সনদ বাস্তবায়ন করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগতম জানাই। আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাড়ে আছেন।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩৫ কোটি বেড়েছে ১০ বছরে ইসলাম ধর্মে অনুসারী
সোশ্যাল মিডিয়া

৩৫ কোটি বেড়েছে ১০ বছরে ইসলাম ধর্মে অনুসারী

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
নির্বাচিত

ভুয়া সংবাদ ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা ফেসবুকের

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!

হোয়াটসঅ্যাপে আসছে ‘রিড লেটার’ ফিচার
টেলিকম

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারী: গুগল সার্চে মিলছে মোবাইল নম্বর

শিশু সাজিদকে জীবিত উদ্ধার
সোশ্যাল মিডিয়া

শিশু সাজিদকে জীবিত উদ্ধার

ইরোফাইটার টাইফুন ও টি-১২৯ নেওয়ার আগ্রহ বিমানবাহিনীর
সোশ্যাল মিডিয়া

ইরোফাইটার টাইফুন ও টি-১২৯ নেওয়ার আগ্রহ বিমানবাহিনীর

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2026

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV