Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অভিবাসীদের জন্য ডিজিটাল লেনদেন সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Friday, 9 August 2019
অভিবাসীদের জন্য ডিজিটাল লেনদেন সেবা
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়ায় অভিবাসীদের অর্থ পাঠানো, টিকিট, টপআপসহ নানা সেবা দিতে চালু হয়েছে অ্যাপভিত্তিক সেবা মাইক্যাশ অনলাইন।

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মেহেদী হাসান দুই সহযোগীকে নিয়ে গড়ে তুলেছেন এ সেবা। তাদের তৈরি এই সেবায় স্থানীয় ও আন্তর্জাতিক মোবাইল টপআপ, বাসের টিকিট কাটা এবং বিভিন্ন বিল পরিশোধ করা যায়।

২০১৬ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘সিড স্টার মালয়েশিয়ায়’ সেরা হয়েছে তাঁদের এটি। ২০১৭ সালে সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে সেরা স্টার্টআপ হিসেবে ২০ হাজার ডলার পুরস্কারও পেয়েছে। এ ছাড়া মানদাতো স্টার্টআপ পুরস্কার, আভিস্কার স্টার্টআপ পুরস্কার এবং বস স্টার্টআপ পুরস্কার জিতেছে তাঁদের এই উদ্যোগ।

মাইক্যাশ অনলাইন বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা বিনিয়োগও পেয়েছে। এ বছর বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে কাজ করছে। ইতিমধ্যে দেশি–বিদেশি নানা গণমাধ্যমে তাদের সফল উদ্যোগের বিষয়টি উঠে এসেছে।

মেহেদী হাসান হোয়াটসঅ্যাপে প্রথম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিবাসীদের লেনদেন সহজ করতে অ্যাপভিত্তিক সেবা চালু করেছেন। ঢাকায় ছোট অফিসের পাশাপাশি কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় তাঁদের অফিস রয়েছে। তিনি উচ্চশিক্ষার জন্য ২০০৭ সালে মালয়েশিয়া গিয়ে নানা উদ্যোগ নিয়ে কাজ করছেন।

মেহেদী হাসান বলেন, অনেকে কষ্ট করে মালয়েশিয়ায় এসে বাংলাদেশি প্রবাসী শ্রমিক ভাইয়েরা নানা প্রতারণার শিকার হন। কম আয়ের মানুষের জন্য স্থানীয় ব্যাংক কম টাকার অ্যাকাউন্ট চালাতে আগ্রহী নয়। তাই বাংলাদেশিদের অনেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন না। বাধ্য হয়ে তাঁদের বিকল্প পথে টাকা পাঠাতে হয়। তাঁদের জন্য ২০১৬ সাল থেকে এই অনলাইন সেবা তৈরির কাজে হাত দেন। গত বছরের নভেম্বরে ‘মাইক্যাশ অনলাইন’ নামে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া হয়। গত বছরের নভেম্বরে সিঙ্গাপুরে ব্যাংকিং সুবিধাবঞ্চিত অভিবাসীদের অনলাইন মার্কেটপ্লেসের সুবিধা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু ‘মাইক্যাশ অনলাইন’ সিঙ্গাপুর। এ বছরের এপ্রিল থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়া শুরু করে ‘মাইক্যাশ অনলাইন’ অস্ট্রেলিয়া।

মাইক্যাশের উদ্যোক্তা বলেন, ‘আমরা আরও সেবা আনছি। শিগগিরই আমরা সিঙ্গাপুর থেকে সরাসরি রেমিট্যান্স সেবা চালু করতে চাই। এ ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার চেষ্টায় আছি। পাশাপাশি অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও চুক্তির চেষ্টা করছি। ২০১৮ সাল থেকে ভ্যালিউ এবং মেট্রো মানির সহায়তায় মালয়েশিয়া থেকে রেমিট্যান্স পাঠানোর সার্ভিস শুরু করেছে মাইক্যাশ। এখন গ্রাহকেরা বিকাশ ছাড়াও ক্যাশ পিকআপ, ব্যাংক ট্রান্সফার করতে পারেন। এ বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ায় রেমিট্যান্স লাইসেন্স পাওয়ার পর থেকে অভিবাসীরা বাংলাদেশসহ আরও ৫৫টি দেশে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন মাইক্যাশের মাধ্যমে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

জাতীয়তাবাদী মিডিয়া সেল ও অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত’
সোশ্যাল মিডিয়া

জাতীয়তাবাদী মিডিয়া সেল ও অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত’

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই

একক ডিগ্রি দিয়ে ইঞ্জিনিয়ারিংকে বিবেচনা করার সুযোগ নেই
শিক্ষা ও ক্যাম্পাস

একক ডিগ্রি দিয়ে ইঞ্জিনিয়ারিংকে বিবেচনা করার সুযোগ নেই

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার
প্রযুক্তি সংবাদ

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার

টিভিতে বিড়ি টেনে সোশ্যাল মিডিয়া ভাইরাল নানক
সোশ্যাল মিডিয়া

টিভিতে বিড়ি টেনে সোশ্যাল মিডিয়া ভাইরাল নানক

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2019

অভিবাসীদের জন্য ডিজিটাল লেনদেন সেবা

Techzoom.TV |
TechzoomTV