Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
ঘরের খবর যেভাবে পরের হাতে যায়
Share on FacebookShare on Twitter

মানুষের ব্যক্তিগত জীবনের প্রায় সব ধরনের তথ্য চলে যাচ্ছে ফেসবুকের হাতে। এমনকি সঙ্গীর সঙ্গে কখন অন্তরঙ্গ হচ্ছেন, সে তথ্যও এখন ফেসবুকের কাছে চলে যাচ্ছে। অত্যন্ত স্পর্শকাতর এসব তথ্য ফেসবুকের হাতে তুলে দিচ্ছে কমপক্ষে দুটি অ্যাপ্লিকেশন।

ফেসবুকের অ্যানালাইটিকস ও অ্যাপ মানিটাইজেশন সফটওয়্যার ব্যবহার করে ডিসপ্লেতে প্রাইভেসি অনুমতির পপ উঠে আসার আগেই তা ফেসবুকের কাছে চলে যাচ্ছে। যে অ্যাপ দুটির বিরুদ্ধে ফেসবুকের কাছে তথ্য তুলে দেওয়ার অভিযোগ উঠেছে, সে দুটি হচ্ছে ‘মায়া’ ও ‘মিয়া ফেম’। এ দুটি মূলত মাসিক চক্র হিসাবের অ্যাপ। খবর বিবিসির।

যুক্তরাজ্যভিত্তিক প্রাইভেসি বা গোপনীয়তা নজরদারির প্রতিষ্ঠান প্রাইভেসি ইন্টারন্যাশনালের (পিআই) সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পিআইয়ের পক্ষ থেকে বলা হয়, মাসিক চক্র হিসাব করার অনেক অ্যাপে ব্যক্তিগত অনেক তথ্য নারীকে পূরণ করতে বলা হয়। এর মধ্যে শেষ কবে সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার ঘটনা ঘটেছে, কোন ধরনের জন্মনিরোধক ব্যবহার করা হচ্ছে—এমন নানা প্রশ্নের উত্তর দিতে বলা হয়। অত্যন্ত স্পর্শকাতর এসব তথ্য পরে ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করে ফেসবুকের সঙ্গে শেয়ার করা হয়।

ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ডেভেলপারদের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ তৈরি, তথ্য বিশ্লেষণ ও অ্যাপ থেকে অর্থ আয়ের সুযোগ করে দেয়। এখান থেকে বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট শ্রেণির ব্যক্তির কাছে বিজ্ঞাপন দেখাতে পারে। এতে বৈষম্য করার সুযোগ সৃষ্টি হয় বলে উদ্বেগ বাড়ছে।

প্রাইভেসি ইন্টারন্যাশনালের দাবি, যখনই মোবাইল ফোনে মারা ও মিয়া অ্যাপ ডাউনলোড করে তা ইনস্টল করা হয়, তখন থেকেই তা ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করতে শুরু করে। এতে প্রাইভেসি নীতিমালা সেট করারও সুযোগ পান ব্যবহারকারী।

ফেসবুকের এক মুখপাত্র এসব অ্যাপের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পর্শকাতর এসব তথ্যে বিজ্ঞাপনদাতাদের ঢোকার সুযোগ নেই।

এর আগেও বেশ কিছু প্রেগনেন্সি ট্র্যাকিং অ্যাপের বিরুদ্ধে তথ্য শেয়ারের অভিযোগ উঠেছিল।

সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ডেটা প্রাইভেসি কেলেঙ্কারির ঘটনায় ফেসবুক বিভিন্ন দেশের নজরদারি প্রতিষ্ঠানের তোপের মুখে রয়েছে। গত জুলাই মাসে প্রাইভেসি লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ফেসবুককে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৩০এস
নির্বাচিত

দেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৩০এস

মটোরোলা মোটো জি ৬০ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি ৬০ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে রিয়েলমির ডিজো স্মার্টওয়াচ
নির্বাচিত

দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে রিয়েলমির ডিজো স্মার্টওয়াচ

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি
নির্বাচিত

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু
নির্বাচিত

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

গুগলের জন্য এক্সিনস চিপ বানাচ্ছে স্যামসাং
নির্বাচিত

চিপ প্যাকেজিংয়ে স্যামসাংয়ের নতুন প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix