Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
Share on FacebookShare on Twitter

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বিশেষত তরুণরা এ অ্যাপে ছোট ছোট মজার ভিডিও শেয়ার করে। দেশে দেশে টিকটক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। তবে তুমুল জনপ্রিয় এ অ্যাপের সমালোচনাও কম নয়। এবার মার্কিন আইনপ্রণেতারাও টিকটকের বিরুদ্ধে মুখ খুললেন। তাদের দাবি, এ অ্যাপ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। এমনকি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টিকটক মার্কিন ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। এসব অভিযোগের ভিত্তিতে টিকটকের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্তের জন্য নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমস।

এক বিবৃতিতে মার্কিন সিনেটর চাক শুমার ও টম কটন দাবি করেছেন, টিকটকসহ চীনা অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কিছু প্রচার কিংবা প্রকাশ করছে কিনা, এ বিষয়ে বিশদ তদন্ত করা জরুরি। এসব অ্যাপ মার্কিন নাগরিকদের টার্গেট করে গুপ্তচরবৃত্তি করতে পারে। এমনকি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেমন বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, তেমনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও চীনা এসব অ্যাপের ভোটারদের ওপর প্রভাব বিস্তারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে টিকটকসহ চীনা অ্যাপগুলোর বিরুদ্ধে তদন্ত করতে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হলো।

চলতি মাসের শুরুতে রিপাবলিকান দলের সিনেটর মার্কো রুবিও মার্কিন সিনেটের ফরেন ইনভেস্টমেন্ট কমিটির কাছে টিকটকসহ চীনা অ্যাপগুলোর যুক্তরাষ্ট্রে ব্যবসা করা ও বিদেশ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে পণ্য আনার বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

বেইজিংভিত্তিক স্টার্টআপ বাইটড্যান্সের মালিকানাধীন একটি অ্যাপ টিকটক। ২০১৬ সালের সেপ্টেম্বরে চালুর পর অল্প সময়ের মধ্যে অ্যাপটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। চীন ছাড়িয়ে পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে টিকটকের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ১৭ কোটি ৭০ লাখ ব্যবহারকারী টিকটক ডাউনলোড দিয়েছে। ফেসবুকের পর এটা বর্তমান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপ। একই সময় টিকটকের রাজস্ব দাঁড়িয়েছে ৪ কোটি ডলার। যুক্তরাষ্ট্রেই টিকটকের ১০ কোটি ব্যবহারকারী রয়েছে।

তুমুল জনপ্রিয়তার কারণে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টিকটক নিয়ে সমালোচনা কিংবা ভোটারদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ উঠতে পারে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। এ পরিস্থিতিতে টিকটক কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে অর্থের বিনিময়ে তারা কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে না। তবে কোনো প্রার্থী কিংবা রাজনৈতিক দল চাইলে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে নির্বাচনসংশ্লিষ্ট ভিডিওবার্তা শেয়ার করতে পারবেন। মূলত আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেকোনো ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য টিকটক কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭ নভেম্বর অপো ইনোভেশন ডেতে থাকছে ৩ উদ্ভাবনী কনসেপ্ট প্রোডাক্ট
নির্বাচিত

১৭ নভেম্বর অপো ইনোভেশন ডেতে থাকছে ৩ উদ্ভাবনী কনসেপ্ট প্রোডাক্ট

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল

ইসরাইলে সাইবার হামলা বেড়েছে ৭০০ শতাংশ (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

ইসরাইলে সাইবার হামলা বেড়েছে ৭০০ শতাংশ (ভিডিও)

ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে বাঁচার উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে যেভাবে ফেরাবেন ডিলিট হওয়া পোস্ট

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা
টেলিকম

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix