Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইক নয়, মানুষের মন চাইছেন জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 February 2020
বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
Share on FacebookShare on Twitter

মানুষের মন পাওয়াটাই মার্ক জাকারবার্গের বড় কথা। সাফ জানিয়ে দেন শুধু টাকার জন্যই ফেসবুক তৈরি করেননি। মানুষের মন জায়গা করে নেয়াটাই বড়। এর অর্থ হলো লাইক নয়, ফেসবুকের প্রধান নির্বাহী মানুষের মন চাইছেন!

গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উটাহের সল্ট লেক সিটিতে সিলিকন স্লোপস টেক সামিটে যান তিনি। সেখানে চেষ্টা করেন ফেসবুক ও তার সম্পর্কে তৈরি হওয়া ধারণাগুলো কিছুটা খণ্ডন করতে। বলেন, এ দশকে মানুষের কাছে পছন্দের ব্যক্তিত্ব হিসেবে নয় বরং নিজেকে বোধগম্য করে তোলাই তার লক্ষ্য।

এরইমধ্যে একাধিকবার ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত করার অভিযোগ উঠেছে। বিচারের কাঠগড়াতেও দাঁড়িয়েছেন জাকারবার্গ। ফলে মানুষের ধারণা, জাকারবার্গ ফেসবুক তৈরিই করেছেন টাকার জন্য। মানুষের এই ধারণার ব্যাপারে তার বক্তব্য, একটা ব্যবসা দাঁড় করাব অথবা অনেক বিজ্ঞাপন বিক্রি করবো কিংবা অনেক অর্থ উপার্জন করবো বলে এরমধ্যে আসিনি।

জাকারবার্গ যেদিন এসব কথা সেমিনারে বলেছেন, ঠিক একই দিনে হাঙ্গেরীয়-আমেরিকান কোটিপতি সমাজসেবী জর্জ সোরোস ফেসবুকের বিরুদ্ধে কলম লিখেছেন। গত শুক্রবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে সোরোস বলেছেন, আমি বিশ্বাস করি, জনাব ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ উপলব্ধি করেছেন যে তাদের আগ্রহ একই রকম। প্রেসিডেন্টের আগ্রহ ভোটে জয় লাভ করায়, জনাব জাকারবার্গের আগ্রহ টাকা বানানোতে।

সোরোসের এই অভিযোগ যথারীতি মানতে নারাজ ফেসবুক। টেক সামিটে জাকারবার্গকে তার ও ফেসবুকের ভাবমূর্তি সম্পর্কে প্রশ্ন করা হলে সোরোসের বক্তব্যটি তোলেননি ঠিকই; তবে বলেছেন, ‘কিছু মানুষ ভাবে, সব প্রতিষ্ঠানই কেবল টাকার জন্য লালায়িত।

টুইটার ইতিমধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে না বলে জানিয়েছে। ফেসবুক আছে আগের অবস্থানে—রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করবে, তবে যাচাই-বাছাই করে। প্রতিষ্ঠানটির যুক্তি, রাজনীতিবিদেরা যা বলছেন, তা যেন মানুষ দেখতে পায়।

টেক সামিটে জাকারবার্গ মনে করিয়ে দেন, তার ভাবনাই ছিল সব মানুষকে কথা বলতে দিতে হবে, এবং শুরু থেকেই চেয়েছেন, বড় ব্যবসায়ীদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও একই ধরনের প্রচারমাধ্যম পাক।

নিজেকে আরও খোলাসা করে তোলার এই নতুন উদ্যোগের ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘এটি নতুন পদক্ষেপ। আমার বিশ্বাস, এতে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে। খোলাখুলিভাবে বললে, আগের পদক্ষেপও অনেকের মুখে কুলুপ এঁটে দিয়েছিল। তো অন্য রকম কিছু চেষ্টা করা যাক।’

সূত্র: সিনেট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্ক জাকারবার্গ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭
নির্বাচিত

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭

ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড
প্রযুক্তি সংবাদ

ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড

মিনিস্টার পণ্যে চলছে ঈদ সালামি অফার
ছাড় ও অফার

মিনিস্টার পণ্যে চলছে ঈদ সালামি অফার

সেলফোনের বহনযোগ্য ডিসপ্লে আনছে এলজি ও স্যামসাং
নির্বাচিত

সেলফোনের বহনযোগ্য ডিসপ্লে আনছে এলজি ও স্যামসাং

দিনক্ষণ চূড়ান্ত, আসছে আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’
প্রযুক্তি সংবাদ

দিনক্ষণ চূড়ান্ত, আসছে আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2020

লাইক নয়, মানুষের মন চাইছেন জাকারবার্গ

Techzoom.TV |
TechzoomTV