Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’
Share on FacebookShare on Twitter

সুইসাইড গেম ব্লু হোয়েলের কথা মনে আছে নিশ্চয়ই! গেমটিতে আসক্তি শেষ পর্যন্ত ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে বলে এর অপর নাম ‘সুইসাইড গেম’। এই খেলার শেষ চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে খুন করা অর্থাৎ আত্মহত্যা। তথাকথিত এই সুইসাইড গেম-এর সঙ্গে শোনা যায় শতশত মৃত্যুর ঘটনা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নতুন যে গেম ভাইরাল হয়েছে, বলা হচ্ছে এটি ব্লু হোয়েলের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর।

সম্প্রতি খুদে ভিডিও প্রকাশের অ্যাপ টিকটক-এ ভাইরাল হয়েছে ‘স্কাল ব্রেকার’ নামে একটি চ্যালঞ্জ। এর আরেকটি নাম দেয়া হয়েছে ‘ট্রিপিং জাম্প’।

নতুন এই চ্যালেঞ্জ নিতে দরকার হয় তিনজনের। প্রথমে তাদের পাশাপাশি দাঁড়াতে হয়। এরপর মাঝের জন বাদে পাশের দুই ব্যক্তি শূন্যে লাফ দেবে। আর তাদের লাফ দেয়ার এ সময়ে লাফ দিতে হবে মাঝে থাকা ব্যক্তিকে। আর চ্যালেঞ্জটা নিতে হবে ঠিক তখনই। তিনি লাফ দিয়ে শুন্যে থাকা অবস্থায় পাশে থাকা দুই ব্যক্তি তার পায়ে আঘাত করবে।

টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় ব্যক্তি শূন্যে থাকা অবস্থায় তার পায়ে তাদের পা দিয়ে আঘাত করছে পাশে থাকা দুজন। এতে তৃতীয় ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউ তাদের এক প্রতিবেদনে বলেছে, নতুন এই গেমকে চ্যালেঞ্জ হিসেবে নিতে শুরু করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। ‘খুবই ঝাঁকিপূর্ণ’ এই চ্যালেঞ্জকে নৃত্যের নতুন ধাপ মনে করতে শুরু করেছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই গেমটিতে অনেক ঝুঁকি রয়েছে। যে চ্যালেঞ্জটি নিচ্ছে অর্থাৎ পা দিয়ে যাকে আঘাত করা হচ্ছে, পড়ে গিয়ে তার নিতম্ব, হাঁটু, মাথা, গোড়ালি বা শরীরের অন্যান্য জয়েন্টে মারাত্মক আঘাত লাগতে পারে। মেরুদণ্ডেও প্রচণ্ড আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

গ্যাজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার স্কুল থেকে গেমটি শুরু হয়েছে। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

টিকটকের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল পড়ুয়া দুটি মেয়ে তাদের অপর ক্লাসমেটকে ট্রিপ (আঘাত করে ফেলে দিচ্ছে) দিচ্ছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি মেক্সিকোর কোনো স্কুল থেকে ধারণ করা হয়। একই রকম অন্যান্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টিকটকের নতুন এই চ্যালেঞ্জকে ‘ঝুাঁকিপূর্ণ’ বিবেচনায় স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবককে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু স্কুল।

গ্যাজেটস নাউ তাদের প্রতিবেদনে আরও জানায়, ‘স্কাল ব্রেকার’ চ্যালেঞ্জটি ব্যাপকভাবে ফরোয়ার্ড হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং ওয়েবসাইট হোয়াটসঅ্যাপে। তবে এটি করা হচ্ছে মূলত অভিভাবকদের এ বিষয়ে সচেতন করতে।

তবে টিকটকে ছড়িয়ে পড়া ‘স্কাল ব্রেকার’ প্রথম কোনো চ্যালেঞ্জ নয়। ‘ব্রাইট আই’ ও ‘আউটলেট’ নামে আরও কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে অ্যাপটিতে।

এর আগে ব্লু হোয়েল বা ‘নীল তিমি’ নামে অনলাইন গেমটি রাশিয়া থেকে শুরু হয়েছিল। সুইসাইড গেমটি পরে ছড়িয়ে পড়ে ইউক্রেন, ভারত ও যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী গেমটি খেলতে গিয়ে কয়েক শ জনের মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ
টেলিকম

গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!
লিড স্টোরি

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!

‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ বিশেষ সহকারী তৈয়্যবের
নির্বাচিত

‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ বিশেষ সহকারী তৈয়্যবের

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু
নির্বাচিত

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু

এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড
নির্বাচিত

এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড

বেহাত হচ্ছে মোবাইল নম্বর, ব্যক্তিগত গোপনীয়তার কী হবে
নির্বাচিত

বেহাত হচ্ছে মোবাইল নম্বর, ব্যক্তিগত গোপনীয়তার কী হবে

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix