Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা ধ্বংসে কার্যকর পদ্ধতি উদ্ভাবন বাংলাদেশের গবেষক দলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
করোনা ধ্বংসে কার্যকর পদ্ধতি উদ্ভাবন বাংলাদেশের গবেষক দলের
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস সংক্রমণে যখন গোটা বিশ্ব স্তব্ধ, একের পর এক দেশ মৃত্যুপুরী, তখন বাংলাদেশের একদল গবষেক জানিয়েছে, কোভিড-১৯ রোগের উপসর্গ থাকলে কিছু পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবেই মুক্ত হওয়া যাবে এর সংক্রমণ থেকে। সাধারণ ফ্লু, বা করোনা ভাইরাসজনিত সর্দি, জ্বর বা কাশি থেকে মুক্তি পেতে এ পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

প্রাথমিক পর্যায়ে সাধারণ সর্দি-জ্বর আর করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গের মধ্যে পার্থক্য বের করা বেশ কঠিন। তাই এ ধরনের লক্ষণ এলে শুরু থেকেই পদ্ধতিটি অনুসরণের কথাও বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একদল গবেষক। এ দলে আরও আছেন পিএইচডি শিক্ষার্থী ডা. মো. আসির উদ্দিন, ডা. মো. মুখলেছুর রহমান ও ডা. মো. এনামুল হক।

কোভিড-১৯ রোগ প্রতিরোধে কার্যকর পদ্ধতিটির উদ্ভাবক দলের তথ্য বলছে, ঘরে বসেই গরম পানিতে ইথানলের ভাপ নিলে এবং মৃদু গরম পানিতে ইথানল মিশিয়ে কুলকুচি করে মিলতে পারে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি। ড. মো. আলিমুল ইসলাম সংবাদমাধ্যমে বলেছেন, ভাইরাসে যে লিপিড জাতীয় পদার্থ থাকে, সেটা যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভাইরাসের আর কোনো অস্থিত্ব থাকে না। আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছি, ৬০ বা ৭০ শতাংশ ইথানলে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে ভাইরাসটা সংম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন, করোনা গোত্রের একটা ভাইরাস নিয়ে কাজ করেছি। এবং সব ধরনের আরএনএ ইনভেলেপড ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মেমোরিনে যে ইনভেলেপড থাকে, তাদের গঠনও একই ধরনের। অতএব এসবের সবগুলোকে একইভাবে ইথানল ধ্বংস করবে বলে আমাদের বা আমার ধারণা, বিশ্বাস ।

কীভাবে ইথানলের ভাপ এবং কুলকুচি করতে হবে তা-ও জানিয়েছেন করোনা গ্রুপের ভাইরাস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসা এই অধ্যাপক। তিনি এভাবেই ব্যখ্যা করেছেন, প্রথমে একটি কাপে ৬০ মিলি ফুটন্ত গরম পানি ঢালুন। এরপর এতে অ্যাসিটোন ফ্রি খাঁটি ঘন ৪০ মিলি ইথানল (ইথাইল অ্যালকোহল ৯৯.৯%) ঢেলে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত নাক দিয়ে ওই বাষ্প টানতে থাকুন।

ইথানল বাষ্প টানার ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর ২৫ মিলি মৃদু গরম পানিতে ২৫ মিলি ৬০ শতাংশ ইথানল মিশিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি/গড়গড়া করুন পরপর দুইবার। এরপর স্বভাবিক পানি দিয়ে হালকা কুলকুচি করে মুখ ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি দিনে তিন থেকে চারবার অনুসরণ করতে হবে। একইসঙ্গে প্রতিবার চার-পাঁচ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে গড়গড়া করে মুখ ধুয়ে নেওয়ার কথাও বলেছেন এ ভাইরাস বিশেষজ্ঞ।

এছাড়া যদি শরীরে উচ্চ তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে দিনে তিনবার প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম চার থেকে পাঁচদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বলেছেন তিনি। একইসঙ্গে প্রতি আধা ঘণ্টার ব্যবধানে তিন থেকে চারদিনের জন্য আদা ও দারুচিনি মিশ্রিত মৃদু গরম পানি পান করার পরামর্শও দিয়েছেন ড. আলিমুল ইসলাম। তবে যারা অ্যাজমা/ডায়াবেটিস রোগে ভুগছেন, তারা নেবুলাইজার (সুলপ্রেক্স) এবং অন্যান্য চলমান চিকিৎসার সঙ্গে সাব-ক্লিনিক্যাল ফ্লু/করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আর ইথানলে কোনো এলার্জি না থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই বাষ্প ইনহেলেশন বা কুলকুচি করতে পারেন বলেছেন অধ্যাপক আলিমুল।

ইথানল বাষ্পের ইনহেলেশন এবং কুলকুচি কীভাবে আরএনএ ইনভেলেপড ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, তা-ও বলেছেন এই গবেষক। তিনি বলেন, ইথানল একাই যথেষ্ট আরএনএ ইনভেলেপড ভাইরাসগুলোর লিপিড পদার্থ সহজেই ধ্বংস করতে। এছাড়া প্রদাহজনিত কারণে গলাব্যথার ক্ষেত্রে ওই এলাকার কোষগুলো থেকেও সাময়িকভাবে জলীয় পদার্থ শোষণ করবে ইথানল। ফলে প্রদাহ কমে যাবে এবং ব্যথা দ্রুত কমাতে সাহায্য করবে। সেক্ষেত্রে রোগী ভীষণ আরাম বোধ করবেন। যদি দু-একদিন কুলকুচি করলেই ব্যথা চলে যায়, তাহলে আর কুলকুচি করার প্রয়োজন নেই । তবে কোভিড-১৯ এর ক্ষেত্রে দুইদিনে ব্যথা না কমলে আরও দুয়েকদিন করা ভালো।

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তরতর করে কাঁপছে সবাই! গোটা বিশ্ব স্তব্ধ করে ফেলেছে। চীনকে মৃত্যুপুরী বানিয়েছে। এখন ইউরোপ-আমেরিকারও বেশ কয়েকটি দেশ মৃত্যুপুরী। বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ। এরইমধ্যে বাংলাদেশের গবেষক দল এমন আশা জাগানিয়া পদ্ধতি উদ্ভাবন করেছে। অথচ, এখনও এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। গবেষণা চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানীরা। এরমধ্যে অনেকে দাবি করেছেন, এই ভাইরাস রোধে খুবই কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। পরীক্ষা চলছে। আবার অনেকে বলছেন, সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জার ওষুধ কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় কাজে দিচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে

মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
সোশ্যাল মিডিয়া

মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

৩৭১টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং
উই

ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে
প্রযুক্তি সংবাদ

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
নির্বাচিত

যে কারণে নাম বদলাচ্ছে ফেসবুক, ঘোষণা ২৮ অক্টোবর

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix