Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 May 2020
অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ
Share on FacebookShare on Twitter

করোনা পরিস্থিতিতে ঈদের আগে শপিংমল খোলার বিপক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ। আর শপিংমল খুললে না যাওয়ার কথা জানিয়েছেন ৯৬ শতাংশ। সেন্টার ফর পলিসি ডায়ালাগের (সিপিডি) এক অনালইন জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল জরিপের ফলাফল প্রকাশ করে সিপিডি।

‘কোভিড-১৯ : বর্তমান প্রেক্ষাপট ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ২৬ মার্চ থেকে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা লকডাউন হিসেবেই দেখছি। সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য সারাবিশ্বেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তবে এই কারণে অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়েছে। সীমিত আকারে শপিংমল, দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা এসেছে।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, শপিংমল, পরিবহন, কাঁচাবাজার এসব জায়গায় মানুষের সমাগম বেশি হয়। যেখানে মানুষের সমাগম বেশি হয়, সেখানে এটার (করোনা ভাইরাস) বিস্তার বেশি হয়। আমরা অনলাইনে একটি জরিপ করি। তাতে প্রশ্ন ছিল- বর্তমান পরিস্থিতিতে শপিংমল খুলে দেওয়া প্রয়োজন কিনা? এর উত্তর দিয়েছেন ২২৬৪ জন। এদের মধ্য ২১০০ জন ‘না’ ভোট দিয়েছেন। সেটা প্রায় ৯৩ শতাংশ। আর ১৬৪ জন খুলে দেওয়ার পক্ষে। সুতরাং আমরা দেখছি অধিকাংশ শপিংমল না খোলার পক্ষে।

আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম, শপিংমল খুলে দিলে আপনি যাবেন কিনা? এর উত্তর দিয়েছেন ১০৪৭ জন। এর মধ্যে ১০০০ জন বলেছেন শপিংমলে যাবেন না। অর্থাৎ ৯৬ শতাংশ শপিংমলে না যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। বিপরীতে ৪৭ জন শপিংমলে যাবেন বলে জানিয়েছেন। সুতরাং মানুষ কী ভাবে তা বিবেচনায় নেওয়া ভালো, বলেন ফাহমিদা।

দিকে ব্যবসা, অর্থনীতি ও কর্মচারীদের জীবিকার বিষয়টিকে প্রাধান্য দিয়ে রাজধানীর গুলশান ১ ও ২ নম্বর সেকসনের ডিনএসসি মার্কেট, ইস্টার্ন প্লাজা, গাজী শপিং কমপ্লেক্স এবং এলিফ্যান্ট রোডের সব দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এসব মার্কেট সমিতির কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। জমানো পুঁজি ভেঙে খাওয়ার ফলে তারা এখন অনেকটাই অসহায় হড়ে পড়েছেন। কর্মচারীরা অনাহারে অর্ধহারে দিনাতিপাত করছেন। দোকান বা ব্যবসা চালু হলে তারা কিছুটা হলেও অর্থের মুখ দেখবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্যবিধি মানার নিশ্চয়তা দিয়ে ১০ মে রবিবার থেকে সীমিত আকারে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ও বাংলাদেশের জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো।

এদিকে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত আগে হলেও শনিবার সকালে চাঁদনী চক, গাউছিয়া, ইস্টার্ন মল্লিকার মতো মার্কেটগুলো খোলার প্রাথমিক আলোচনা ছিল। দুপুরে মিরপুর সড়কের সব মার্কেটের মালিকরা এ বিষয়ে বৈঠকে বসেন। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টি সামনে আসায় সর্ব সম্মতিক্রমে মিরপুর সড়কের ১২টি মার্কেট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এগুলো হচ্ছেছ গাউছিয়া, চিশতিয়া, নিউ চিশতিয়া, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ইস্টার্ন মল্লিকা, চাঁদনী চক, গোল্ডেন প্লাজা, গ্রিন স্মরণিকা, ধানমন্ডি হকার্স, প্রিয়াঙ্গন, নূরানী মার্কেট। এ বিষয়ে মিরপুর ব্যবসায়ী ঐক্য ফোরামের সদস্য সচিব আতিকুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সর্বসম্মতিক্রমে মিরপুর এলাকার সব শপিংমল ও মার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
সোশ্যাল মিডিয়া

অনলাইনে গুজব ও অপপ্রচার রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও সাময়িক বরখাস্ত
প্রযুক্তি সংবাদ

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও সাময়িক বরখাস্ত

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

ভিসি কলিমউল্লাহর বাংলা সিনেমায় অভিনয়ের দৃশ্য ভাইরাল!
সোশ্যাল মিডিয়া

ভিসি কলিমউল্লাহর বাংলা সিনেমায় অভিনয়ের দৃশ্য ভাইরাল!

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ
সোশ্যাল মিডিয়া

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2020

অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ

Techzoom.TV |
TechzoomTV