Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েব সিরিজ প্রচারে ব্যাখ্যা দিতে হচ্ছে জিপি ও রবিকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 June 2020
ওয়েব সিরিজ প্রচারে ব্যাখ্যা দিতে হচ্ছে জিপি ও রবিকে
Share on FacebookShare on Twitter

ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম ও নেটওয়ার্ক ব্যবহার আপলোড ও প্রচার করায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।

আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিদপ্তর থেকে পৃথক দুটি চিঠি পাঠানো হয় বলে বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

চিঠি দু’টিতে বলা হয়, আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কনটেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

‘বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কনটেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা কী, সেটা সরকারের জানা প্রয়োজন।’

ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন অশালীন ভিডিও কনটেন্ট আপলোড ও প্রচার করা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘এ ধরনের সেন্সরবিহীন, নগ্ন ও অশালীন দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কনটেন্ট প্রচার দেশের প্রচলিত আইন যেমন বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০১০-এর ৬৯ ধারা, পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর পেনাল কোড, ১৮৬০-এর সম্পূর্ণ পরিপন্থী।’

‘এ ধরনের ভিডিও কনটেন্ট প্রচার আমাদের সমাজের প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। আপনার প্রতিষ্ঠানের মতো বৃহৎ একটি প্রতিষ্ঠানের কাছে এ ধরনের কার্যকলাপ মোটেই কাম্য নয়।’

উল্লিখিত ধরনের ভিডিও কনটেন্ট আপলোড ও প্রচারে কোম্পানি দু’টির সরকারি কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স আছে কি-না তার বিবরণসহ আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

সম্প্রতি অনলাইন প্লাটফর্মে কয়েকটি ওয়েব সিরিজ প্রচার হয়। এসব ওয়েব সিরিজে ‘অশালীনতা’, ‘অকারণে নগ্নতা দেখানো’, ‘গালি’ এবং ‘যৌন সর্বস্ব’ কন্টেন্ট নিয়ে সমালোচনা চলছে। এসব কথিত ওয়েব সিরিজের গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। এসব সেন্সরবিহীন কনটেন্ট প্রচারে শিল্পী-কলাকুশলীদের মধ্যেও দ্বিধাবিভিক্তি দেখা দিয়েছে।

গত ১৭ জুন সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওয়েব সিরিজে ‘আপত্তিকর দৃশ্য’ থাকার অভিযোগ আমলে নিয়ে এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন নম্বরে কল করার নতুন অ্যাপ আনলো ফেসবুক
নির্বাচিত

ফোন নম্বরে কল করার নতুন অ্যাপ আনলো ফেসবুক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সোশ্যাল মিডিয়া

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হচ্ছেন আমিনুল হক
সোশ্যাল মিডিয়া

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হচ্ছেন আমিনুল হক

যে কারণে শোকজ করা হয় সিলেটের ডিসি সারওয়ারকে
সোশ্যাল মিডিয়া

১০ কোটি না, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়ার

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন

Load More

ট্রেন্ডিং টপিক

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 June 2020

ওয়েব সিরিজ প্রচারে ব্যাখ্যা দিতে হচ্ছে জিপি ও রবিকে

Techzoom.TV |
TechzoomTV