Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটককে বিদায় দিয়ে মিমি-নুসরাতের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 July 2020
টিকটককে বিদায় দিয়ে মিমি-নুসরাতের অনুভূতি
Share on FacebookShare on Twitter

অল্প কিছুদিনের মধ্যেই টিকটক হয়ে ওঠে একটি জনপ্রিয় বিনোদন অ্যাপ। সদ্য ভারতে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় এই চায়না অ্যাপ টিকটক। ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পরের দিনই অফলাইন হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় চায়না অ্যাপ টিকটক। অ্যাপ খুললেই ভারতে এই অ্যাপ ব্লক সংক্রান্ত মেসেজ ভেসে উঠছে স্ক্রিনে। মঙ্গলবার থেকেই প্লে স্টোর এবং অ্যাপল স্টোর খুললেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না সবার পছন্দের টিকটক অ্যাপ।

খুব কম সময়ে ভারতবাসীর মনে জায়গা করে নেওয়া ভিডিও শেয়ারিং এই অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছিল তারকাদের মধ্যেও। টলিপাড়ায় যে সমস্ত সেলেব এই অ্যাপের প্রেমে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। ২০১৮ সালের ২ এপ্রিল টিকটকে জয়েন করেন নুসরাত। তার আগুন ঝরানো নাচে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা। গতকাল অবধি নুসরাতের টিকটকে অনুরাগীর সংখ্যা ছিল ১৪ লক্ষেরও বেশি। লাইকসের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। টিকটক ব্যান হওয়া নিয়ে কী বলছেন তিনি?

নুসরাতের বলেন ‘‘আমার কাছে টিকটক আমার ফ্যানদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম মাত্র। যদি দেশের স্বার্থে এই অ্যাপ ব্যান করা হয় সে ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’’

তবে কিছু প্রশ্ন তুলেছেন নুসরাত। কী সেগুলো? ‘‘ভারতে যে যে চিনা সংস্থা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে, সে ক্ষেত্রে তাদের কী করা হবে? প্রধানমন্ত্রীর চিন সফর থেকে কী পেয়েছি আমরা?’’ নুসরাত বলছেন, এই সবের উত্তর তিনি আজও পাননি। এখানেই থামেননি তিনি। তাঁর আরও প্রশ্ন, ‘‘যে সমস্ত মানুষ এই দেশে চিনা দ্রব্য আমদানি-রফতানি করেন তাদের কী হবে? এই দুঃসময়ে কি তারা কাজ হারাবেন?’’

তবে নুসরাত ফ্যানদের মন খারাপের কিছু নেই। তিনি কথা দিয়েছেন, টিকটকে না থাকলেও ইনস্টাগ্রামেই ফ্যানেদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেবেন।

নুসরাতের মতো অতটা সক্রিয় না হলেও আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও মাঝেমাঝেই টিকটকে পোস্ট করতেন ভিডিও। টিকটক ব্যান নিয়ে মুখ খুলেছেন তিনিও। যদিও টিকটক থাকা বা না-থাকা নিয়ে খুব একটা বিচলিত নন তিনি। মিমি বলেন ‘‘আমি নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। আমি এক জন পারফর্মার। আমার কাছে সব প্ল্যাটফর্মই সমান। তাই মাঝে মাঝে টিকটকে ভিডিও পোস্ট করতাম। কাল যদি আরও চারটে অ্যাপ বন্ধ হয় দেশের জন্য তাতে আমার কোনো অসুবিধা নেই।’’

টিকটক চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে প্রাণহানি হয়েছে অনেকের। সে কথা মনে পড়তেই মিমি বললেন, ‘‘ভালই হয়েছে। যে অ্যাপ মানুষের ক্ষতি করেছে তা চিনের হোক বা ভারতের, বন্ধ হওয়াই কাম্য। তবে নুসরাতের মতো মিমিও প্রশ্ন তুলেছেন, চিনা দ্রব্য বিক্রি ভারতে বন্ধ হলে তার পরিবর্তে সে রকম বড় কারখানা ভারতে আদৌ গড়ে উঠবে কি না? যে মানুষ চিনা পণ্য বেচাকেনার মাধ্যমে পেট চালান তাঁদের বিকল্প হিসেবেই বা কী ভেবেছে সরকার?

চিনা অ্যাপ নিয়ে কথা বললেও মিমি মনে করিয়ে দেন, দেশের যে সময় এখন চলছে সেখানে অ্যাপ নিয়ে এত আলোচনা নিতান্তই অপ্রাসঙ্গিক। তবে ভক্তদের মন খারাপ দূর করার জন্য ধরে নেওয়া হচ্ছে, এখন ইউটিউব আর ইনস্টাগ্রামে আরও বেশি সক্রিয় হবেন এই দুই তারকা-সাংসদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডিট
নির্বাচিত

বুয়েটে ছাত্রী ধর্ষণের অভিযোগের পর আলোচনায় ‘রেডিট’, কাজ করে কীভাবে?

করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়ার আবেগঘন স্ট্যাটাস
সোশ্যাল মিডিয়া

করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়ার আবেগঘন স্ট্যাটাস

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত
প্রযুক্তি সংবাদ

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল
সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী

ফেসবুকের তিন সেবাতেই বিপর্যয়
প্রযুক্তি সংবাদ

এবার ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ গুনছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2020

টিকটককে বিদায় দিয়ে মিমি-নুসরাতের অনুভূতি

Techzoom.TV |
TechzoomTV