Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হং কংয়ে সেবা বন্ধ করলো টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জুলাই ২০২০
ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
Share on FacebookShare on Twitter

ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে হং কংয়ে সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ক্ষুদ্র-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

টিকটকের এমন পদক্ষেপের বিষয়ে অবশ্য ইঙ্গিত এসেছিল চলতি সপ্তাহের শুরুতেই। হং কংয়ের ওপর চীনের নতুন নিরাপত্তা আইন প্রয়োগের পরই ওই ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি — খবর বিবিসি’র।

চীনের নতুন আইনের কারণে বিশেষ সায়ত্বশাসিত হং কংয়ের স্বাধীনতা সীমিত হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমগুলোর ওপর কর্তৃপক্ষের নজরদারী বাড়ানো নিয়েও।

হং কংয়ের পরিস্থিতি নতুনভাবে পর্যালোচনা করছে ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোও।

টিকটক চীনা কর্তৃপক্ষের কাছে গ্রাহকের ডেটা শেয়ার করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেক দেশ। এ কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখেও পড়েছে অ্যাপটি।

চীনের মূল ভূখণ্ডের বাইরের দেশগুলোর জন্য টিকটক অ্যাপটি চালু করেছে মালিক প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক বাইটড্যান্স। তবে, চীনে টিকটক ব্যবহার করা যায় না এবং চীনের ব্যবহারকারীদের জন্য টিকটকের ভিন্ন একটি সংস্করণ রয়েছে।

শুক্রবার অ্যাপটির এক মুখপাত্র বলেন, নতুন ব্যবসায়িক কাঠামোর আওতায় আসতে পারে টিকটক।

ইমেইল বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, “যেহেতু আমরা সামনে এগোতে সবচেয়ে ভালো পথটি বেছে নিতে চাচ্ছি, তাই টিকটক ব্যবসার বাণিজ্যিক কাঠামোয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বাইটড্যান্স।”

চীনা কর্তৃপক্ষের সঙ্গে টিকটক গ্রাহকের ডেটা শেয়ার করবে না বাইটড্যান্স, এর আগে এমন অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। পুনরায় একই অঙ্গীকারের কথা বলেছেন ওই মুখপাত্র।

“চীনা সরকারকে আমরা কখনোই ডেটা দেইনি, অনুরোধ করলেও এমনটা করবো না,”– বলেন টিকটক মুখপাত্র।

বিশ্বজুড়ে লকডাউন চলাকালীন জনপ্রিয়তা অনেক বেড়েছে টিকটকের। সেন্সর টাওয়ারের তথ্যমতে, এ বছরের প্রথম তিন মাসে অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় সাড়ে ৩১ কোটি গ্রাহক।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ
সোশ্যাল মিডিয়া

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ

৯১ লাখ টাকা ভ্যাট পরিশোধ করল ফেসবুকের বাংলাদেশ এজেন্ট
লিড স্টোরি

৯১ লাখ টাকা ভ্যাট পরিশোধ করল ফেসবুকের বাংলাদেশ এজেন্ট

হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি অ্যাপ বিআইপি’তে যোগদানের হিড়িক
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি অ্যাপ বিআইপি’তে যোগদানের হিড়িক

স্মার্টফোনের মাধ্যমে গাঁজাখোর শনাক্ত করা সম্ভব
সোশ্যাল মিডিয়া

স্মার্টফোনের মাধ্যমে গাঁজাখোর শনাক্ত করা সম্ভব

অশ্লীলতার প্রতীক, বেগুনের ইমোজি নিষিদ্ধ ফেসবুক-ইনস্টাগ্রামে!
সোশ্যাল মিডিয়া

অশ্লীলতার প্রতীক, বেগুনের ইমোজি নিষিদ্ধ ফেসবুক-ইনস্টাগ্রামে!

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

অনলাইনে না থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

কর্মীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন...

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix