Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 August 2020
রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম
Share on FacebookShare on Twitter

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না, দুর্নীতিমুক্তভাবে রেলে ১৫ হাজার জনবল নিয়োগ এবং ৩ মাসের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ কর্মকর্তার একটি উইং চেয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তবে দেশকে দুর্নীতিমুক্ত করার তার যে স্বপ্ন সেটি আপাতত স্বপ্নেই সীমাবদ্ধ থাকছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ দিন বিকেলেই নিজের ওএসডির সংবাদটি নিজেই দেন। লিখেছেন, ‘ওএসডি হলাম’।

তবে অতিরিক্ত এ সচিবের ওএসডির খবরে শুরু হয় তীব্র সমালোচনা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এ ওএসডির বিরোধিতা করছেন অনেকেই। অনেকেই এই ওএসডির মূল কারণ হিসেবে সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ‘দুর্নীতিবাজদের চাল’কে দায়ী করছেন।

আজিজুল পারভেজ নামের এক সাংবাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘সৎ সাহসী কর্মকর্তা মাহবুব ক‌বির মিলন ওএস‌ডি, ম‌ুনীর চৌধুরী এখন বিজ্ঞান জাদুঘ‌রে, দুর্নী‌তি দমন তাই‌লে ভা‌লোই চল‌ছে?’

সাংবাদিক জামিউল আহসান শিপু লিখেছেন, ‘রেলের কালো বিড়াল ধরতে গিয়ে ওএসডি হলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে গিয়ে এই অতিরিক্ত সচিব রেলের কালো বিড়ালদের চক্ষুশূলে পরিণত হন। মাত্র ৪ মাসের কর্ম দিবসে এই অতিরিক্ত সচিব রেলকে একটি লাভজনক ও জনবান্ধব বাহনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। স্বল্প সময়ে রেলকে গতিশীল করতে এত উন্নয়নমূলক, সংষ্কার করার পরও সরকার এই ব্যক্তিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল। এ বিষয়ে বলার কিছুই নেই।’

কাওসার বিন হোসেন নামে একজন লিখেছেন, ‘৩ মাসের মধ্যে রেলখাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণক দেন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন, এর প্রতিদান হিসেবে তাকে আজকে ওএসডি করা হলো! বাংলাদেশে সৎ অফিসার হয়ে চাকরি করা বড় কষ্টকর।(বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইংরেজিতে অফিসার অন স্পেশাল ডিউটি এবং যা সংক্ষেপে ওএসডি, অর্থাৎ আপনার চাকরি থাকবে কিন্তু হাতে কোনো পাওয়ার থাকবে না)।’

এদিকে অতিরিক্ত এ সচিবকে ফেরাতে সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা। ফেসবুক গ্রুপ ‘পাবলিক সার্ভিস হেল্প গ্রুপ’ ও ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যানস ফোরামে’ অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই অতিরিক্ত সচিব। তার প্রতিটি পদক্ষেপের আপডেট থাকত এই গ্রুপগুলোতে।

তাকে ওএসডির সিদ্ধান্তে ইতোমধ্যে ফেসবুকে ‘মিলন স্যারকে দ্রুত স্বপদে দেখতে চাই’ নামে একটি ইভেন্ট তৈরি করা হয়েছে। এতে অতিরিক্ত সচিববের ওএসডির আদেশ বাতিল করতে ১৩ আগস্টের আল্টিমেটাম দেয়া হয়েছে।
রেলের যা করেছিলেন এবং করতে চেয়েছিলেন মিলন-
২৫ মার্চ রেলওয়েতে দায়িত্ব পাওয়ার পরই আমূল পরিবর্তনের দিকে এগোচ্ছিলেন মাহবুব কবীর মিলন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
>> যাত্রীদের দুর্ভোগ নিরসন ও কালোবাজারি বন্ধে ‘টিকিট যার ভ্রমণ তার’ নিয়ম চালু। এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কেনা বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত।

>> রেলের ই-সেবা অ্যাপে অভিযোগের ট্যাব সংযুক্ত করা।
>> আগে অনলাইনে টিকিট পেমেন্ট রিকোয়েস্ট ফেইলড (ব্যর্থ) হলে তা ৩০ মিনিট পেন্ডিং থাকত। সেটাকে বর্তমানে ১৫ মিনিটে কমিয়ে আনেন তিনি।
>> করোনাকালীন সময়ে আম চাষিদের সুবিধার কথা চিন্তা করে রাজশাহী থেকে সরাসরি মালবাহী ট্রেনে আম পরিবহন ও কোরবানিতে ট্রেনে করে মাত্র ৫০০ টাকায় গরু ঢাকায় অানার কাজটি তিনিই শুরু করেন তিনি।
>> রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ব্যাংকিং সিস্টেম চালু করেন তিনি।
>> রেলওয়ের টিকিটে শতভাগ অনলাইন সিস্টেম চালু। রেল কর্মকর্তা-কর্মচারীদের টিকিটের পাস প্রথার বিলুপ্তি।
>> এ বছরেই রেলে ১৫ হাজার জনবল স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের প্রতিশ্রুতি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ভিডিওতে ভুল তথ্য দিলেই ব্যবস্থা, ইউটিউবে বসছে ফ্যাক্ট চেকার

হঠাৎ রক্তের মতো লাল আকাশ
সোশ্যাল মিডিয়া

হঠাৎ রক্তের মতো লাল আকাশ

ভিন গ্রহের প্রাণীর সঙ্গে গোপন সম্পর্ক ট্রাম্পের!
সোশ্যাল মিডিয়া

ভিন গ্রহের প্রাণীর সঙ্গে গোপন সম্পর্ক ট্রাম্পের!

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা
সোশ্যাল মিডিয়া

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

করোনার সময়ে কর্মীদের হাজার ডলার দিচ্ছে ফেসবুক
নির্বাচিত

বাসায় দরজা খোলা কি-না জানাবে ফেসবুকের হোম রোবট

দেশে সবেচেয়ে বেশি অপরাধ ইমো অ্যাকাউন্টে
সোশ্যাল মিডিয়া

দেশে সবেচেয়ে বেশি অপরাধ ইমো অ্যাকাউন্টে

Load More

ট্রেন্ডিং টপিক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2020

রেলের অতিরিক্ত সচিব ওএসডি : উত্তাল ফেসবুক, ফেরাতে আল্টিমেটাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix