Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালে ইউটিউব থেকে রায়ানের আয় ২৫১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 December 2020
২০২০ সালে ইউটিউব থেকে রায়ানের আয় ২৫১ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

মাত্র ৯ বছর বয়সি রায়ান কাজী ২০২০ সালে ইউটিউব থেকে আয় করেছে ২৯.৫ মিলিয়ন ডলার বা ২৫১ কোটি টাকা। এ বছরের সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকার শীর্ষস্থানে রয়েছে সে।

অবশ্য যারা রায়ান সম্পর্কে জানেন, তাদের কাছে রায়ানের এ কীর্তি নতুন নয়। কেননা ২০১৮ সালেও শীর্ষ আয়কারী ইউটিউবারের তকমা জিতে নিয়েছিল ছিল রায়ান। এমনকি তার আগের বছর অর্থাৎ ২০১৭ সালে যখন তার বয়স সবেমাত্র ৭ বছর, তখনও ইউটিউব থেকে আয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছিল রায়ান। ২০১৯ সালে ইউটিউব থেকে রায়ান আয় করেছিল ২৬ মিলিয়ন ডলার বা ২২১ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা রায়ান ২০২০ সালেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে। আয়ে শীর্ষ ইউটিউবারদের শীর্ষস্থানটা টানা তৃতীয়বারের মতো দখলে রেখেছে সে।

ফোবর্সের প্রতিবেদনে বলা হয়েছে, রায়ানের বয়স যখন মাত্র তিন বছর তখন তার বাবা-মা ইউটিউবে তাকে ‘রায়ানস টয়েস রিভিউ’ নামের চ্যানেল খুলে দেয়। পরবর্তীতে চ্যানেলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘রায়ানস ওয়ার্ল্ড’। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ১৭ লাখ। তার আসল নাম রায়ান গুয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ইউটিউব থেকে ২৯.৫ মিলিয়ন ডলার বা ২২১ কোটি টাকা আয় ছাড়াও, নিজস্ব ব্র্যান্ডের খেলনা ও পোশাক এবং মার্কস অ্যান্ড স্পেন্সার ব্র্যান্ডের পায়জামা থেকে রায়ানের আয় হয়েছে আনুমানিক ২০০ মিলিয়ন ডলার বা ১ হাজার ৭০০ কোটি টাকা। এছাড়া নিকেলোডিওন টিভি চ্যানেল তার সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে চুক্তির অঙ্কটা প্রকাশ করা হয়নি। চ্যানেলটি নিজস্ব টিভি সিরিজ প্রচারের জন্য রায়ানকে মোটা অঙ্কেই রাজি করিয়েছে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আয় করা ইউটিউবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সি ইউটিউবার জিমি ডোনাল্ডসন। তার ইউটিউব চ্যানেলের নাম ‘মি. বিস্ট’। ইউটিউব থেকে এ বছর তিনি আয় করেছেন ২৪ মিলিয়ন ডলার।

২০২০ সালে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করা ১০ ইউটিউবারের তালিকা দেখে নিন। তালিকাটি প্রকাশ করেছে বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

১. রায়ান কাজী- আয় ২৯.৫ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ৪১.৭ মিলিয়ন, ভিডিওর ভিউ- ১২.২ বিলিয়ন)।
২. মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন)- আয় ২৪ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ৪৭.৮ মিলিয়ন, ভিডিওর ভিউ- ৩ বিলিয়ন)।

৩. ডুড পারফেক্ট- আয় ২৩ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ৫৭.৮ মিলিয়ন, ভিডিওর ভিউ- ২.৭৭ বিলিয়ন)।

৪. রেট অ্যান্ড লিংক- আয় ২০ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ৪১.৮ মিলিয়ন, ভিডিওর ভিউ- ১.৯ বিলিয়ন)।

৫. মারকিপ্লায়ার (মার্ক ফিশব্যাচ)- আয় ১৯.৫ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ২৭.৮ মিলিয়ন, ভিডিওর ভিউ- ৩.১ বিলিয়ন)।

৬. প্রিস্টন আর্সমেন্ট- আয় ১৯ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ৩৩.৪ মিলিয়ন, ভিডিওর ভিউ- ৩.৩ বিলিয়ন)।

৭. নাসতিয়া- আয় ১৮.৫ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ১৯০.৬ মিলিয়ন, ভিডিওর ভিউ- ৩৯ বিলিয়ন)।

৮. বিলিপি (স্টিভেন জন)- আয় ১৭ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ২৭.৪ মিলিয়ন, ভিডিওর ভিউ- ৮.২ বিলিয়ন)।

৯. ডেভিড ডব্রিক- আয় ১৫.৫ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ১৮ মিলিয়ন, ভিডিওর ভিউ- ২.৭ বিলিয়ন)।

১০. জেফরি স্টার- আয় ১৫ মিলিয়ন ডলার (সাবক্রাইবার সংখ্যা- ১৬.৯ মিলিয়ন, ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভিডিওর ভিউ- ৬০০ মিলিয়ন)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
সোশ্যাল মিডিয়া

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

আসছে ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’, প্রত্যাশা এস পেন নিয়ে
নির্বাচিত

আসছে ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’, প্রত্যাশা এস পেন নিয়ে

ওয়ালটন ‘প্রিমো এইচ ৮ টার্বো’ স্মার্টফোনে মূল্যছাড়
নির্বাচিত

ওয়ালটন ‘প্রিমো এইচ ৮ টার্বো’ স্মার্টফোনে মূল্যছাড়

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস নিয়ে ফেসবুকে প্রতারণার ফাঁদ
নির্বাচিত

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস নিয়ে ফেসবুকে প্রতারণার ফাঁদ

অ্যাপলের ‘ছোট’ ফোন
নির্বাচিত

অ্যাপলের ‘ছোট’ ফোন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
লিড স্টোরি

বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2020

২০২০ সালে ইউটিউব থেকে রায়ানের আয় ২৫১ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV