Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবশেষে চালু হলো ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 March 2021
অবশেষে চালু হলো ফেসবুক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের পর সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তা পুনরায় চালু হয়েছে। এর আগে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকলে ৫ টা থেকে ফেসবুক সেবা বন্ধ ছিল।

ফেসবুকের সেবা বিপর্যয়ের কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা।

ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।

এদিকে ফেসবুক বিঘ্নতা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার  জানিয়েছেন, ফেসবুক কি বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবে ।

বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে এমন প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।

যোগাযোগ করা হলে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা অবগত আছি যে বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত রাখা হয়েছে। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি। আশা করছি শিগগির পুরোদমে আবার এগুলোর ব্যবহার স্বাভাবিক হবে।’ এদিকে মোবাইল অপারেটর সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ২৭ লাখ। এর মধ্যে ১০ কোটির বেশি গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। ফেসবুক ডাউন হওয়ার কারণে এই ব্যবহারকারীদের নানা রকম দুর্ভোগে পড়তে হচ্ছে। ফেসবুকভিত্তিক ব্যবসার উদ্যোক্তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। একই সঙ্গে ম্যাসেঞ্জারভিত্তিক বিভিন্ন সেবা, ভার্চুয়াল ক্লাস বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পছন্দ শপ থেকে আইপ্যাড কিনে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

পছন্দ শপ থেকে আইপ্যাড কিনে প্রতারণার অভিযোগ

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?
গেম

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?

তার ছাড়াই ১৯ মিনিটে পূর্ণ চার্জ
নির্বাচিত

তার ছাড়াই ১৯ মিনিটে পূর্ণ চার্জ

নগদের মাধ্যমে বন্যাদূর্গতের জন্যে অনুদান নিচ্ছে সরকার
প্রযুক্তি সংবাদ

অভিযোগ থেকে অব্যাহতি পেল নগদ

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2021

অবশেষে চালু হলো ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV