Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিয়ের পরও সাবেক প্রেমিকা নিয়ে রিসোর্টে গিয়েছিলেন বিল গেটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ মে ২০২১
বিয়ের পরও সাবেক প্রেমিকা নিয়ে রিসোর্টে গিয়েছিলেন বিল গেটস
Share on FacebookShare on Twitter

প্রেমের সম্পর্কে জড়িয়েই মেলিন্ডাকে বিয়ে করেছিলেন বিল গেটস; করেছেন দীর্ঘ সময় ধরে সংসারও। বিচ্ছেদ হয়ে গেছে এই দম্পতির। এমন পরিস্থিতিতে এবার আলোচনায় এসেছে বিলের সাবেক প্রেমিকার নাম।

অনেক বছর আগে, বিল গেটস যখন বিবাহিত; সম্প্রতি বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রীকে রেখে তখনও নাকি বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেমিকার সঙ্গে একটি রিসোর্টে সময় কাটিয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল।

১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনকে দেওয়া বিল গেটসের এই তথ্য বৃহস্পতিবার জানিয়েছে ফক্স নিউজ।

সাত বছর প্রেম করার পর ১৯৯৪ সালে হাওয়াই দ্বীপে বিয়ে করেন বিল ও মেলিন্ডা। এই দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। মেলিন্ডাকে বিয়ের আগে ব্যবসায়ী নেতা আন উইনব্লাডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিল। ১৯৮৪ থেকে ৮৭ সাল পর্যন্ত টিকেছিল তাদের এই প্রেম। তবে যোগাযোগটা রয়েই যায়।

নিইউয়র্ক পোস্ট বলছে, বিয়ের পরও নর্থ ক্যারোলিনায় সমুদ্র পাড়ের একটি রিসোটে সময় কাটিয়েছেন বিল ও আন। বিলকে আন মেলিন্ডাকে বিয়ের ব্যাপারে উৎসাহও দিয়েছিলেন।

রিসোর্টে সময় কাটানোর কথা স্বীকার করে টাইমকে আন উইনব্লাড বলেন, তখন বিশ্ব সম্পর্কে আমাদের চিন্তাভাবনা ও আমাদের সম্পর্ক নিয়ে কথা হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে একাধিক সূত্র জানিয়েছে, ক্যারোলিনার করোল্লায় ক্যাসেল সুইন রিসোর্টের চারটি শয়ন কক্ষ ভাড়া করেছিলেন বিল গেটস। সমুদ্রপাড়ের এই কক্ষগুলো ছিল সমুদ্রের দিকে মুখ করা। কবে তারা এই রিসোর্টে সময় কাটিয়েছন তা নিশ্চিত করে জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে আন বলেন, আমার ওপর বিলের প্রভাব পড়েছিল।

দীর্ঘ ২৭ বছর সংসার করে সর্বশেষ সোমবার রাতে টুইট করে বিবাহ বিচ্ছেদের কথা জানান বিল গেটস ও মেলিন্ডা। টুইটে তারা বলেন, ‘আমরা এটা আর বিশ্বাস করতে পারছি না যে, জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে আমরা আর একসঙ্গে থাকতে পারব।’

টুইটে বিল ও মেলিন্ডা আরও বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশন করেছি, সেটা থাকবে। এর কাজ আমরা একসঙ্গে চালিয়ে যাব।’

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে মেলিন্ডার পরিচয় হয় মাইক্রোসফট অফিসেই। ১৯৮৭ সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। পরিচয়ের সাত বছর পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশু বিছানায় প্রস্রাব করলেই বেজে উঠবে অ্যালার্ম
সোশ্যাল মিডিয়া

শিশু বিছানায় প্রস্রাব করলেই বেজে উঠবে অ্যালার্ম

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

জাপানে মেক্সট বৃত্তি পেলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের ছাত্র রাহাতুল
সোশ্যাল মিডিয়া

জাপানে মেক্সট বৃত্তি পেলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের ছাত্র রাহাতুল

দাবি এক দফাই, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি আমাদের নয় : আসিফ মাহমুদ
সোশ্যাল মিডিয়া

দাবি এক দফাই, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি আমাদের নয় : আসিফ মাহমুদ

হাসনাত-সারজিস-আখতার-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা
সোশ্যাল মিডিয়া

হাসনাত-সারজিস-আখতার-নাসীরের আসনে বিএনপির প্রার্থী যারা

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
প্রযুক্তি সংবাদ

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix