Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিরতরে বন্ধ হয়ে গেল ট্রাম্পের নিজস্ব যোগাযোগ মাধ্যম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 June 2021
টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
Share on FacebookShare on Twitter

চিরতরে বন্ধ হয়ে গেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান ট্রাম্পের এক মুখপাত্র। খবর বিবিসি।

ট্রাম্পের সিনিয়র সহযোগী জেসন মিলার বলেন, আমাদের বৃহত্তর প্রচেষ্টার মধ্যে এ প্লাটফর্ম একটি ক্ষুদ্র অংশ ছিল, যেটি নিয়ে আমরা কাজ করছিলাম।

গত মাসে দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প নামে এ প্লাটফর্মের যাত্রা হয়। এ প্লাটফর্মে ট্রাম্প প্রেস বিজ্ঞপ্তির পাশাপাশি নিজের ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট প্রকাশ ও প্রচার করতেন। ক্যাপিটল হিলের দাঙ্গার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সাবেক প্রেসিডেন্টদের অফিশিয়াল ওয়েবসাইটেও দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্পের একটি অংশ ছিল। তবে সেটিও মুছে দেয়া হয়েছে বলে টুইটারে নিশ্চিত করেছেন মিলার। এটি ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় ফিরে আসার প্রাথমিক পদক্ষেপ হিসেবেও ধারণা করেছিলেন অনেকে।

ট্রাম্পের ওয়েবসাইটটি মূলত ব্লগ হিসেবেই বেশি পরিচিত ছিল। এখানে ট্রাম্পের বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিডের রোল আকারে প্রকাশিত হতো। যারা এ ব্লগে ভিজিট করতেন তারা এসব পোস্টে লাইক প্রদানের পাশাপাশি ফেসবুক ও টুইটারেও শেয়ার করার সুযোগ পেতেন। বর্তমানে ওয়েবসাইটের যে লিংক রয়েছে সেটিতে ক্লিক করলে ভিজিটরদের একটি পেজে নিয়ে যাওয়া হয়। যেখানে ডোনাল্ড ট্রাম্পের লেখা সম্পর্কে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিজিটরদের সাইন আপ করতে বলা হয়।

নিজের অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। ক্যাপিটল হিলের দাঙ্গার পর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। ওই সময় থেকে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট তার অনুসারীদের সঙ্গে যোগাযোগও করতে পারেননি এবং অনুসারীরাও তার কোনো বক্তব্য মতামত জানতে পারেনি। যদিও জানুয়ারি থেকে অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ট্রাম্প এ ওয়েবসাইট ব্যবহার করে আসছিলেন।

ট্রাম্প একজন উদ্যমী টুইটকারী ছিলেন। তার প্রায় নয় কোটি ফলোয়ারের উদ্দেশে সারাদিনই তিনি কিছু না কিছু পোস্ট করতেন। কখনো কখনো মাঝ রাতেও পোস্ট করতেন। এর মধ্যে ২০২০ সালের নির্বাচন, করোনা সংক্রমণ এবং তার আখ্যায়িত ভুয়া সংবাদও ছিল বলে জানা যায়। ক্যাপিটল হিলের দাঙ্গার পর টুইটার থেকে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট

এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর উপায়
নির্বাচিত

এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর উপায়

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

মাইক্রোসফট এক্সেল শিটে নতুন ফিচার
নির্বাচিত

মাইক্রোসফট এক্সেল শিটে নতুন ফিচার

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সকল প্রকার ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 June 2021

চিরতরে বন্ধ হয়ে গেল ট্রাম্পের নিজস্ব যোগাযোগ মাধ্যম

Techzoom.TV |
TechzoomTV