Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের জন্য বেশকিছু নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ জুন ২০২১
ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের জন্য বেশকিছু নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

ফেসবুক গ্রুপগুলো আরো ভালোভাবে চালানোর সুযোগ করে দেয়া হচ্ছে অ্যাডমিনদের। এজন্য সম্প্রতি বেশকিছু ফিচার নিয়েছে এসেছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এসব ফিচার ব্যবহারের মাধ্যমে গ্রুপের বিভিন্ন জটিলতা নিয়ন্ত্রণ করা যাবে সহজে। খবর টেক ক্রাঞ্চ।

অ্যাডমিনদের জন্য নতুন একটি হোমপেজ নিয়ে এসেছে ফেসবুক, যা ড্যাশবোর্ড হিসেবে কাজ করবে। এতে পোস্ট, মেম্বার ও রিপোর্টেড কমেন্টসের পূর্ণ চিত্র থাকবে।

ফেসবুকের এ ফিচারের সাহায্যে নতুন মেম্বারদের তথ্য সংক্ষেপ (সামারি) পাবেন গ্রুপ অ্যাডমিনরা। এসব তথ্যের মধ্যে থাকবে গ্রুপে কোনো নির্দিষ্ট মেম্বারের কার্যক্রম, যেমন তিনি কয়টি পোস্ট বা কমেন্ট করেছেন, কখনো তার পোস্ট সরিয়ে দেয়া কিংবা রিমুভ করা হয়েছিল ইত্যাদি।

‘অ্যাডমিন অ্যাসিস্ট’ নামের আরো একটি নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। এ ফিচারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কমেন্ট মডারেশন করা যাবে। গ্রুপে কারা কমেন্ট করতে পারবেন তা নির্ধারণ করে দেয়া যাবে অ্যাডমিন অ্যাসিস্ট ফিচারের মাধ্যমে। পরবর্তী সময়ে ‘কনফ্লিক্ট অ্যালার্টস’ নামের নতুন আরো একটি ফিচার অ্যাডমিন অ্যাসিস্টে যুক্ত হবে।

ফেসবুক গ্রুপের বিভিন্ন আলোচনা যেন বিপথে না যায়, সে বিষয়কে গুরুত্ব দিয়ে অ্যাডমিন অ্যাসিস্ট ফিচার নিয়ে এসেছে ফেসবুক। মেশিন লার্নিংয়ের মাধ্যমে পরিচালিত এ ফিচার গ্রুপের যেকোনো অপ্রীতিকর আলোচনার বিষয়ে অ্যাডমিনকে সতর্ক করবে। এছাড়া নতুন এ ফিচারের মাধ্যমে গ্রুপে উত্তপ্ত বাক্যবিনিময়ও নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাডমিনরা।

ফেসবুকের দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে কোটি কোটি ফেসবুক গ্রুপ রয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করছেন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাত কোটিরও বেশি সক্রিয় অ্যাডমিন ও মডারেটর। মানুষের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এসব গ্রুপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে ফেসবুক কর্তৃপক্ষ।

বিভিন্ন গ্রুপের অ্যাডমিন তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই ঝামেলায় পড়েন। অনেকে এ দায়িত্ব পালন করতে না পেরে গ্রুপ থেকে সরে যেতেও বাধ্য হন। এসব ঝামেলা দূর করার জন্য সহায়ক ফিচার আনতে বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে ফেসবুক। অবশেষে অ্যাডমিনদের জন্য দারুণ কিছু ফিচার আনা হয়েছে এবং আরো কয়েকটি ফিচার কিছুদিনের মধ্যেই চালু হতে পারে। ফেসবুকের গ্রুপ সম্পর্কিত ‘কনফ্লিক্ট অ্যালার্ট’ নামের ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। কবে এটি চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। কনফ্লিক্ট অ্যালার্ট ফিচারটি হবে বর্তমান ‘কিওয়ার্ড অ্যালার্ট’ ফিচারের মতো।

কনফ্লিক্ট অ্যালার্ট ফিচারের মাধ্যমে কোনো অ্যাডমিনকে সতর্ক করা মাত্রই তিনি কমেন্ট ডিলিট করতে পারবেন। কোনো নির্দিষ্ট ব্যক্তি গ্রুপে কতক্ষণ পর পর কমেন্ট করতে পারবেন তা নির্ধারণ করার ক্ষমতা থাকবে অ্যাডমিনের হাতে। এমনকি কোনো নির্দিষ্ট পোস্টে একজন ব্যক্তি কতক্ষণ পর পর কমেন্ট করতে পারবেন সেটিও নির্ধারণ করা যাবে এ ফিচারের মাধ্যমে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা
অটোমোবাইল

গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

জিপি’তে ১০ সেকেন্ডে ‘নগদ’ অ্যাকাউন্ট

শাওমি এম আই ১১এক্স ১২জিবি র‍্যাম এর ফোন
প্রযুক্তি সংবাদ

শাওমি এম আই ১১এক্স ১২জিবি র‍্যাম এর ফোন

হুয়াওয়ের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য
নির্বাচিত

হুয়াওয়ের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

হ্যাকিং প্রতিরোধে ফেসবুকের নতুন ফিচার রিয়েকশন প্রেফারেন্সেস

স্মার্টওয়াচ আনছে অপো
প্রযুক্তি বাজার

বাজারে এলো অপোর প্রথম স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন...

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুন ২০২১

ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের জন্য বেশকিছু নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV