Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রিকেটারদের ‘ফেসবুক’ ব্যবহারে নিষেধাজ্ঞা চান মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 October 2021
ক্রিকেটারদের ‘ফেসবুক’ ব্যবহারে নিষেধাজ্ঞা চান মাশরাফি
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার পর ভুল ফিল্ডিংয়ের কারণে হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিও। ফলে ব্যাপক সমলোচনা হচ্ছে ক্রিকেটারদের। এবার ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে নতুন পরামর্শ দিলেন মাশরাফি মুর্তজা।

ফিল্ডিং মিস আর নতুন কী বাংলাদেশের জন্য। এবার তার ছাপ পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কখনো সহজ ক্যাচ মিস আবার কখনো স্ট্যাম্পিং মিস। এই বিশ্বকাপে ৬ ম্যাচে সর্বমোট ১২টি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এই তো সুপার ১২ তে লঙ্কানদের বিপক্ষে ক্যাচ হাতছাড়া করেছেন লিটন দাস। ঐ দুটো ক্যাচ হাতছাড়া না হলে হয়তো ম্যাচটি বাংলাদেশের পক্ষেই থাকতো।

এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ক্যাচ মিস করতে দেখা যায় ফিল্ডারদের। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলে ফেঁপে উঠেছেন দর্শকরা। বাংলদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা বললেন ফিল্ডিংয়ে বাংলাদেশকে আরও একটু সাহসী হতে হবে। তিনি বলেন,

“আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসী একটা ব্যাপার।”

বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক। খারাপ খেললেই ফেসবুক, টুইটারে ক্রিকেটারদের মুণ্ডপাত করা হয়। তবে স্কটিশদের কাছে হার, সংবাদ সম্মেলনে সিনিয়রদের বেফাঁস মন্তব্য বা ক্যাচ মিসের কারণে যে সমলোচনা হচ্ছে মাশরাফি মনে করেন তা নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা। তাই যেকোনো আইসিসির টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চান তিনি। সম্প্রতি ‘দ্য তামিম ইকবাল শো’ নামক এক অনুষ্ঠানে তিনি বলেন, “আর সত্যি বলতে, আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা উচিত। আমি এটা আমার সময়ে করতে পারিনি, তাই হয়তো বলা ঠিক না। কিন্তু বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এ বিষয়ে।”

তিনি আরও যোগ করেন, “কারণ, যে চাপগুলো আসে, এগুলো সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আসে। আজকাল খুব বাজেভাবে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। যদি ক্রিকেটাররা সেটা সহ্য করতে পারত, তখন ভিন্ন হিসাব হতো। কিন্তু এখন তো ক্রিকেটাররা এগুলো নিতে পারছে না। ফলে, এটা করা উচিত।”

ক্যাচ মিস, স্ট্যাম্পিং মিসে শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না মাশরাফি। আঙুল তুললেন ফিল্ডিং কোচ রায়ান কুকের ওপরও। মাশরাফির প্রশ্ন বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটাররা বাদ পড়লেও ফিল্ডিংয়ে উন্নতি না হওয়ায় কেন এখনো রায়ান কুককে রেখে দিয়েছে বিসিবি?

“দেখুন, ২০১৯ বিশ্বকাপে আমি ভালো পারফর্ম করতে পারিনি। ফলে, আমাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমি বিষয়টাকে খুব পেশাদারির সঙ্গেই নিয়েছি। নিজেকে প্রমাণ না করতে পারলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই বছর ধরে ফিল্ডিং এমন হওয়া সত্ত্বেও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে আছে এবং এর প্রমাণ আমরা আজকেও পেয়েছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ মিনিটের মধ্যে করোনাভাইরাসের টেস্ট করা যাবে!
সোশ্যাল মিডিয়া

১ মিনিটের মধ্যে করোনাভাইরাসের টেস্ট করা যাবে!

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে
সোশ্যাল মিডিয়া

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে

৬০ হাজার চীনা অ্যাপের আপডেট বন্ধ করে দিল অ্যাপল
নির্বাচিত

চীনা অ্যাপসের বিকল্প খুঁজছে ভারত

কীভাবে নিজের ছবি দিয়ে তৈরি করবেন ‘ভাইরাল ক্রেয়ন আর্ট’ লুক
সোশ্যাল মিডিয়া

কীভাবে নিজের ছবি দিয়ে তৈরি করবেন ‘ভাইরাল ক্রেয়ন আর্ট’ লুক

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার
সোশ্যাল মিডিয়া

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2021

ক্রিকেটারদের ‘ফেসবুক’ ব্যবহারে নিষেধাজ্ঞা চান মাশরাফি

Techzoom.TV |
TechzoomTV