Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা ইনস্টাগ্রামে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 November 2021
ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা ইনস্টাগ্রামে
Share on FacebookShare on Twitter

গ্রাহকের পরিচিতি ভেরিফিকেশনের জন্য নতুন পদ্ধতি নিয়ে এল ইনস্টাগ্রাম। আপনি যে সত্যিই সেই ব্যক্তি, তার প্রমাণ দিতে এবার থেকে এ সোস্যাল মিডিয়া প্লাটফর্মে একটি ভিডিও সেলফি তুলতে হবে। খবর দ্য ভার্জ।

মেটা মালিকানাধীন অটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটির দাবি, ভিডিও সেলফির মাধ্যমে ইনস্টাগ্রামে ফেক বা স্পাম অ্যাকাউন্টের সংখ্যা লক্ষণীয়ভাবে কমতে শুরু করবে। তথ্য বেহাত নিয়ে বিভিন্ন ব্যবহারকারীর উদ্বেগকে সামনে রেখে মেটা নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মটি জানায়, এ ফিচার গ্রাহকের কাছ থেকে কোনো বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করবে না।

কেবল গ্রাহকের সঠিক পরিচয় যাচাই করতে এ সেলফি ভিডিও ফিচারটি নিয়ে আসা হয়েছে বলে পরিষ্কার করে জানানো হয়েছে ইনস্টাগ্রামের তরফ থেকে। প্রসঙ্গত, আইডেন্টিটি ভেরিফিকেশনের তখনই প্রয়োজন হবে, যখন একজন নতুন ইউজার এ প্লাটফর্মে নিবন্ধন করবেন। সুতরাং যারা এরই মধ্যে ইনস্টা গ্রাহক, তাদের পরিচিতি যাচাইয়ে সেলফি ভিডিও তোলার দরকার হবে না।

ইনস্টাগ্রামের এ লেটেস্ট ডেভেলপমেন্ট সর্বপ্রথম সামনে আনেন সোস্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা। তিনিই টুইট করে ইনস্টাগ্রামের এ ভিডিও সেলফি ভেরিফিকেশন পদ্ধতি সম্পর্কে ইউজারদের জানান। প্রোফাইলটি যে সংশ্লিষ্ট ব্যক্তির এবং তিনিই যে সেই ব্যক্তি তার প্রমাণ দিতে ইউজারকে বিভিন্নভাবে সেলফি ভিডিও তুলতে বলা হচ্ছে ইনস্টাগ্রামের তরফ থেকে। লেটেস্ট এ ফিচারের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন ম্যাট। সেখানে লেখা হয়েছে, আপনার মাথা বিভিন্ন দিকে ঘোরানোর জন্য আমাদের

একটি ছোট ভিডিও দরকার। এটি আমাদের নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি একজন প্রকৃত ব্যক্তি এবং আপনার পরিচয় নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

একবার সেই ভিডিও রেকর্ডেড হয়ে গেলেই কনফার্মেশনের জন্য ইউজারকে সেটি মেটার কাছে পাঠাতে হবে। স্ক্রিনশটেই যেমনটা দেখা গিয়েছে, মেটার তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, সেই সেলফি ভিডিও কখনই ইনস্টাগ্রামে দেখা যাবে না এবং সার্ভার থেকে ৩০ দিনের মধ্যেই ডিলিট হয়ে যাবে। সোস্যাল প্লাটফর্মটি বারংবার আশ্বস্ত করার চেষ্টা করছে এ সেলফি ভিডিও ফেশিয়াল রিকগনিশনের জন্য ব্যবহূত হবে না এবং ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ ও পাচার করা হবে না।

ইনস্টাগ্রাম আরো জানায়, এ ভিডিও সেলফি ভেরিফিকেশন ফিচার ব্যবহূত হবে শুধু নতুন ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ যারা পুরনো ব্যবহারকারী ইনস্টাগ্রামের ইউজার, তাদের এ সেলফি ভিডিও তুলে পরিচয় যাচাই করার প্রয়োজন হবে না।

এদিকে আবার আরো একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম। এতদিন ধরে কোনো ইনস্টাগ্রাম স্টোরিজে কেবল রিঅ্যাক্ট বা প্রতিক্রিয়া দেয়ার অপশন ছিল। ডাইরেক্ট মেসেজেও দেখা যেত সেই রিঅ্যাকশন। এবার তার পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিজে যোগ হতে চলেছে ‘লাইক’ অপশন। যদিও কবে নাগাদ এ ফিচার চালু হবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাধারণ মানুষকে ভ্যাকসিনের খোঁজ দেবে ফেসবুক
সোশ্যাল মিডিয়া

সাধারণ মানুষকে ভ্যাকসিনের খোঁজ দেবে ফেসবুক

অনলাইনে জিনিসপত্র অর্ডার করল বানর!
বিবিধ

অনলাইনে জিনিসপত্র অর্ডার করল বানর!

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস
সোশ্যাল মিডিয়া

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস

সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা
সোশ্যাল মিডিয়া

সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা

দেশের তৈরি হল সোশ্যাল মিডিয়া ও লার্নিং অ্যাপ ‘স্টারনোট সোশ্যাল’
নির্বাচিত

দেশের তৈরি হল সোশ্যাল মিডিয়া ও লার্নিং অ্যাপ ‘স্টারনোট সোশ্যাল’

ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনতে জরিপ ইলোন মাস্কের
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনতে জরিপ ইলোন মাস্কের

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2021

ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা ইনস্টাগ্রামে

Techzoom.TV |
TechzoomTV