Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া বলে নিশ্চিত করল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 November 2021
ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া বলে নিশ্চিত করল ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুকে অনেককেই একটি পোস্ট শেয়ার করতে দেখা যাচ্ছে, যেটার ভাষ্য হলো, নতুন নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীর যেকোনো তথ্য অবাধে ব্যবহারের সুযোগ পাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এমনকি মেসেঞ্জারের মুছে ফেলা বার্তাও বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে তারা।

ফেসবুক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, এটা মিথ্যা, এমন দাবির কোনো ভিত্তি নেই। ২০২০ সালেও এমন একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়তে দেখা গেছে।

নতুন ভুয়া বার্তাটি বিশ্বের অনেক দেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইথিওপিয়া ও সিঙ্গাপুরে বেশি দেখা যাচ্ছে।

বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়া বার্তার শুরুটা এমন, ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে, যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন!’

এরপর সতর্কতা হিসেবে সে বার্তা কপি-পেস্ট করে ফেসবুকেই আগাম জানিয়ে রাখতে বলা হয়েছে। পোস্টে দেখা যায়, ‘ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না।’

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গত ২৮ অক্টোবর ঘোষণা দেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ করা হবে। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীন আগের মতোই পরিচালিত হবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটি যে মিথ্যা, তা নিশ্চিত করেছেন ফেসবুকের যোগাযোগ ব্যবস্থাপক (থাইল্যান্ড ও লাওস) মানাশুয়েন কোবাপিরাত। এএফপির ফ্যাক্টচেক দলকে তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, উল্লিখিত বার্তাগুলো সত্য নয়।’

মানাশুয়েন কোবাপিরাত আরও বলেন, ব্যবহারকারীরা যেকোনো সময় তাঁদের ‘প্রাইভেসি সেটিংস’ দেখে প্রয়োজন বুঝে সেখানে পরিবর্তন করতে পারেন। একই সঙ্গে ‘প্রাইভেসি চেকআপ’ টুল ব্যবহার করে তাঁদের শেয়ার করা পোস্ট কে কে দেখতে পাবেন, কীভাবে তা ব্যবহার করা যাবে এবং কীভাবে অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা যাবে, তা-ও নির্ধারণ করে দিতে পারবেন।

কোবাপিরাত বলেন, ফেসবুকের কাছ থেকে ই-মেইল এলে সেটার শেষে ডোমেইন নেম দেখাবে fb.com, facebook.com কিংবা facebookmail.com। তা ছাড়া ই-মেইলে আসা যেকোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ফেসবুক বা এর মাতৃপ্রতিষ্ঠান মেটা কীভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে, তা জানা যাবে টার্মস অব সার্ভিস পাতা থেকে।

বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীর এমন পোস্টের নিচে ফেসবুকের পক্ষ থেকেই সেটি মিথ্যা বলে উল্লেখ থাকলেও বাংলাদেশি ব্যবহারকারীদের পোস্টে এখন পর্যন্ত তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘একযুগেও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত হয়নি’
প্রযুক্তি সংবাদ

‘একযুগেও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত হয়নি’

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
টেলিকম

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি

শীঘ্রই আসছে গ্যালাক্সি এম সিরিজের অ্যান্ড্রয়েড পাই আপডেট
লিড স্টোরি

দেশের বাজারে গ্যালাক্সি এম সিরিজ বিক্রি রেকর্ড করল স্যামসাং

ভবিষ্যত প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যত প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়

বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু
সোশ্যাল মিডিয়া

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2021

ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া বলে নিশ্চিত করল ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV