Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেইসবুকের ব্যবহারকারী কমেছে ১০ লাখ, শেয়ার কমেছে ২৩০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 February 2022
facebook
Share on FacebookShare on Twitter

প্রায় দুই দশকের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেইসবুকের। আর সে খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে এর মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি।

বৃহস্পতিবার দিন শেষে ফেইসবুকের শেয়ারের দাম পড়েছে ২৬.৪ শতাংশ। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি এক দিনে এতো বড় আর্থিক ক্ষতির মুখে এর আগে পড়েনি।

সম্প্রতি ফেইসবুকের ‘ডেইলি অ্যাকটিভ ইউজার (ডিএইউ)’ বা দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমার খবর জানায় মেটা। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে ফেইসবুকের ডিএইউ ১৯২ কোটি ৯০ লাখে নেমে এসেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি।

শেয়ারের দরপতনের প্রভাব পড়েছে মেটার কাণ্ডারী মার্ক জাকারবার্গের উপরও; ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর তথ্য অনুযায়ী, জাকারবার্গের সম্পদ কমেছে তিন হাজার একশ কোটি ডলার।

‘মেটাভার্স’ পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রচার চালালেও ফেইসবুকের প্রতি তরুণ ব্যবহারকারীদের যে আগ্রহ কমছে, তা মানছেন খোদ জাকারবার্গ।

তরুণ ব্যবহারকারীরা ক্রমশ ইউটিউব এবং টিকটকের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর দিকে ঝোঁকায় মেটার আয়ে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, অ্যাপল ‘আইওএস’-এর প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনায় বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসেবে ফেইসবুকের আয়ের ওপরও তার বিরূপ প্রভাব পড়েছে।

বিবিসি বলছে, আইওএস নীতিমালা পরিবর্তনের জেরে এক হাজার কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে ফেইসবুক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা

সিম্ফনি জেড ৩৫ : একদম সস্তায় ভালো ফোন
নির্বাচিত

সিম্ফনি জেড ৩৫ : একদম সস্তায় ভালো ফোন

শাওমি, ভিভো ও অপোকে এক্সিনস দিতে পারে স্যামসাং
নির্বাচিত

সপ্তম প্রজন্মের চিপ ব্যবহার বাড়াতে চায় স্যামসাং

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
প্রযুক্তি সংবাদ

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?

জিমেইলে অপ্রয়োজনীয় ই–মেইল আসা ঠেকাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

পাল্টে যাচ্ছে জিমেইল

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2022

ফেইসবুকের ব্যবহারকারী কমেছে ১০ লাখ, শেয়ার কমেছে ২৩০ বিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV