Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ অক্টোবর ২০২২
নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

নসেন্ট বিষয়টিকে কেন্দ্র করে তৈরি ব্রিটিশ এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্লিপ টিকটকে পোস্ট হওয়ার পর সেখানে ব্যবহারকারীরা ক্রমাগত অভিযোগ করে বলছেন, এখানে নারী আক্রমণাত্মক হয়ে উঠেছেন পুরুষের ওপর। বিদ্বেষমূলক ওইসব কমেন্টে এমনকি উঠে এসেছে বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের নাম। নারীবিদ্বেষী মনোভাবের কারণে এরইমধ্যে বেশ কিছু প্ল্যাটফর্মে নিষিদ্ধ হয়েছেন তিনি। ‘কনসেন্ট’ শব্দটির শাব্দিক অর্থ সম্মতি হলেও প্রচলিত অর্থে এর মাধ্যমে শারীরিক ঘনিষ্টতায় দুই পক্ষের সম্মতি বোঝায়।

কনসেন্ট নিয়েই তৈরি এক ভিডিও টিকটকে আপলোড হওয়ার পর তা ভেসে যাচ্ছে নারীবিদ্বেষী মন্তব্যের জোয়ারে। বিবিসির প্রতিবেদন বলছে, সাকুল্যে প্রায় এক হাজার সাতশ অনুসারী থাকা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা দুই মিনিটের ওই ভিডিও দর্শকরা দেখেছেন ১২ লাখেরও বেশিবার সময়ে। এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের নির্মাতা ও মূল অভিনেত্রী এমিলিন হার্টলি বলছেন, এই ভিডিওর প্রতি এতো ঘৃণা ছড়ানোর মূল কারণ টিকটকের অ্যালগরিদম বলে মনে করেন তিনি।

এমিলিন বলছেন, কমেন্টের স্রোতের ফলে সহায়তার জন্য প্ল্যাটফর্মের কারও সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারছিলেন না তিনি। সব কমেন্টের জবাব দেওয়ার মতো সময় ও পরিস্থিতি তার নেই বলেছেন এমিলিন। তিনি কী এমন করেছেন বলে ভাবছেন। আসলেই কি তিনি এমন একটি সিনেমা বানিয়েছেন যেটি ধর্ষণ সংস্কৃতিকেই সমর্থন করছে! টিকটকে অন্যান্য ভিডিও কনটেন্টও এমন অবমাননাকর কমেন্টে ভেসে যেতে দেখেছেন তিনি। ওইসব ভিডিওতে নির্মাতারা লাইক চাওয়ার পাশাপাশি টিকটককে ভুল দিক থেকে ফিরিয়ে আনতে সহায়তাও চেয়েছেন বলে জানিয়েছেন এমিলিন।

ব্যবহারকারীর আগের পছন্দ করা বিভিন্ন ভিডিও এবং তার মতো অন্যসব ব্যবহারকারী যেসব ভিডিও দেখেন বা মন্তব্য করেন, সেগুলোর ওপর ভিত্তি করে কনটেন্ট পরিবেশন করে টিকটক।

তবে, অ্যালগরিদম নিয়ে কথা না বলে টিকটক বলেছে, প্ল্যাটফর্মে নারীবিদ্বেষ একেবারেই সমর্থন করে না তারা। কমিউনিটি গাইডলাইন একে স্পষ্টভাবেই ঘৃণামূলক মতাদর্শ হিসেবে দেখে। এটিও পরিষ্কার যে, এমন জিনিস ঘৃণামূলক মন্তব্য তারা প্ল্যাটফর্মে চান না বলেছেন টিকটকের এক মুখপাত্র।

টিকটক আরও যোগ করেছে, এমিলিন এর ভিডিও থেকে একশরও বেশি কমেন্ট সরিয়েছেন তারা। তবে, এখনও ভিডিওতে থেকে যাওয়া কমেন্টের এটি কেবল ক্ষুদ্র একটি ভগ্নাংশ বলে স্বীকারও করে নিয়েছে প্ল্যাটফর্মটি। জুলাইয়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা এরইমধ্যে টিকটকের কাছাকাছি একটি অ্যালগরিদম বানাচ্ছে। ফেসবুক এতোদিন ব্যবহারকারীর অনুসরণ করা নির্মাতাদের কনটেন্ট দেখাতো।

সামাজিক মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা বলেছেন, এই কনটেন্ট যদি এমন একদল ব্যবহারকারী দেখে, সম্পৃক্ত হয় এবং পছন্দ করে, যারা অ্যান্ড্রু টেটের ভক্ত, তবে ওই কনটেন্টের অংশ হয়তো আরও বেশি লোক দেখবেন, যারা এই ধরনের ব্যবহারকারী। এটি চলতেই থাকে। নির্মাতা চাইলেও স্টেশন একবার ছেড়ে গেলে, নির্মাতা এই ট্রেনের গতি আর আটকাতে পারেন না, কারণ অ্যালগরিদমের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর, এইসব সমস্যা নিয়ে অভিযোগ জানানোর সুযোগও সীমিত।

পরামর্শমূলক হিসেবে কাজ করে টিকটকের অ্যালগরিদম। নতুন কনটেন্টে সম্পৃক্ততার বেলায় একজন ব্যবহারকারী ও তার মতো অন্যান্য লোকজনের আগের কার্যক্রমের ধরন বিবেচনায় নেয় এটি। ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় রাখতে ও তুলনামূলক বেশিবার আনতে সাহায্য করে এই ব্যবস্থা। ফলে এটি বিজ্ঞাপনদাতার পাশাপাশি টিকটকের বিজ্ঞাপনী আয়ের জন্যেও ভালো বলেন ম্যাট নাভারা। এমিলিন এর পোস্ট করা ভিডিওটি তার ‘কিপ ব্রিদিং’ নামে একটি সিনেমার অংশ।

টিকটকে এমিলিন এর পোস্ট করা সেই ক্লিপে কেবল দুজনের তর্কের অংশটি ছিল, কোনো ফ্ল্যাশব্যাক ছিল না। এমিলিন পরে আরেক ভিডিওতে ফ্ল্যাশব্যাকের অংশগুলো পোস্ট করার চেষ্টা করলে সেটি বারবার সরিয়ে ফেলছিল টিকটক। কারণ হিসেবে প্ল্যাটফর্মটি বলেছে, ভিডিওটি বেশি খোলামেলা। বিবিসির প্রতিবেদন বলছে, তিনি এখন গোটা বিষয়টি ব্যাখ্যা করার পরও এখনও অনেক মন্তব্য আছে যেগুলো নারীবিদ্বেষী। এর আগে ভিডিওটি নামিয়ে ফেলার কথা ভাবলেও এমিলিন এখন বলছেন, পোস্ট রেখে দেওয়ার সিদ্ধান্তে তিনি অটল।

এমিলিন জানিয়েছেন এ ব্যাপারে তিনি কোন অনুশোচনা বোধ করছেন না। তবে, কীভাবে এর জবাব দেওয়া যায়, সেটি বের করার চেষ্টা করছেন। এর মধ্যে ইতিবাচক মন্তব্যও এসেছে। কমেন্টের মধ্যেই নিজেদের আলোচনায় কিছু লোক তাদের মনোভাব পাল্টেছেন। তার ধারণা, এটি গুরুত্বপূর্ণ এবং এর দরকার আছে।

Tags: টিকটকটিকটক কেলেঙ্কারীটিকটক চ্যালেঞ্জটিকটকের কুপ্রভাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ইতিহাস ও সফলতার গল্প
নির্বাচিত

মুনাফা বেড়েছে শাওমির

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়
গেম

অনলাইন গেমে পাতা ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছে যুবসমাজ

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

গুগলকে টপকে অনলাইনের শীর্ষে টিকটক

নতুন পাওয়ার ব্যাংক, একসঙ্গে চার্জ হবে তিন ডিভাইস
নির্বাচিত

নতুন পাওয়ার ব্যাংক, একসঙ্গে চার্জ হবে তিন ডিভাইস

ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি
প্রযুক্তি সংবাদ

ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি

ল্যাপটপ মেলায় লাখপতি অফার এইচপির
নির্বাচিত

ল্যাপটপ মেলায় লাখপতি অফার এইচপির

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix