Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 31 May 2024
‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত ছবিটি শেয়ার হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ বার। যাঁরা ছবিটি শেয়ার করছেন, তাঁদের মধ্যে অনেক তারকা আছেন।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই-জেনারেটেড) দিয়ে তৈরি। ছবিতে অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিতে একটি স্লোগান লেখা আছে: ‘অল আইস অন রাফা’। অর্থাৎ সবার চোখ রাফার দিকে।

ফিলিস্তিনের গাজার রাফায় একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার পরিপ্রেক্ষিতে এ ছবিটি ইনস্টাগ্রামে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

গত রোববার দিবাগত রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

তাল আস-সুলতান এলাকায় তাঁবু দিয়ে গড়ে তোলা এই শরণার্থীশিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হন। আহত প্রায় ২৫০ জন। হামলার পর শরণার্থীশিবিরের তাঁবুগুলোয় আগুন ধরে যায়। এতে অনেকে আগুনে পুড়ে মারা যান। এ হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়ে ইসরায়েল।

‘সবার চোখ রাফার দিকে’ ছবিটি ব্যাপকভাবে শেয়ারের প্রবণতাকে ইন্টারনেট অ্যাকটিভিজম হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক সারাহ জ্যাকসন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইন্টারনেট অ্যাকটিভিজমের সূত্রপাত গত শতকের নব্বইয়ের দশকে।

সারাহ জ্যাকসন টাইমকে বলেন, এখন ইনস্টাগ্রাম সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। অ্যাকটিভিস্টদের কাছে এই প্ল্যাটফর্মটির আবেদন রয়েছে। এর মূলে আছে ইনস্টাগ্রামের ভিজ্যুয়াল দিক। এখানে ব্যবহারকারীরা যেমন ভিডিও শেয়ার করতে পারেন, আবার স্থিরচিত্রও দিতে পারেন।

জ্যাকসন আরও বলেন, মাঠপর্যায়ে বা ঘটনাস্থলে যা ঘটছে, তা শেয়ার করার জন্য অনেক ফিলিস্তিনি সাংবাদিক ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। এই সাংবাদিকদের অনেককেই সরাসরি নিশানা করা হয়েছে, সেন্সর করা হয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম, যা তাঁদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

জ্যাকসন উল্লেখ করেন, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অ্যালগরিদম নির্দেশিকার কারণে অনেক অ্যাকটিভিস্ট গাজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে জটিলতার মুখে পড়েন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এ ধরনের বিষয়বস্তু (গ্রাফিক কনটেন্ট) ঢেকে দেয় বা মুছে দেয়। কেন লোকজন কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এ ধরনের বিষয় শেয়ার করে, তা বোঝার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের গ্রাফিক সহিংসতা সম্পর্কে সতর্কতার কথা ছবির ক্যাপশনে দিতে উৎসাহিত করে।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি প্রথম দেন ‘shahv 4012’ নামের এক ব্যবহারকারী। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, যা-ই করুন না কেন, রাফা ইস্যুকে অবহেলা করবেন না। এটি (ছবি) ছড়িয়ে দিন, যাতে তারা সবার মধ্যে ছড়িয়ে পড়ার ভয়ে কাঁপতে থাকে।

ছবিটিতে ব্যবহার করা স্লোগানটি সম্ভবত গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি রিচার্ড পিপারকর্নের একটি বক্তব্য থেকে নেওয়া হয়েছে। তিনি একবার বলেছিলেন, রাফায় যা ঘটছে, সব চোখ সেদিকে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম ছাড়া এক্সসহ (সাবেক টুইটার) অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগানটি উল্লেখযোগ্যভাবে সাড়া ফেলেছে। ছবিটি হাজারো ফিলিস্তিনির প্রতীক, যাঁরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মুখে উপত্যকাটির রাফায় অসংখ্য তাঁবু দিয়ে তৈরি শিবিরে আশ্রয় নিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাকটিভিস্টইনস্টাগ্রাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকারদের নতুন ফাঁদ, যেখানে ক্লিক করলেই ফোনের নিয়ন্ত্রণ হারাবেন
সোশ্যাল মিডিয়া

হ্যাকারদের নতুন ফাঁদ, যেখানে ক্লিক করলেই ফোনের নিয়ন্ত্রণ হারাবেন

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন
প্রযুক্তি সংবাদ

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
প্রযুক্তি সংবাদ

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

রেজিস্টার্ড মোবাইল বা ই-মেইল ছাড়াই ফেরত পেতে পারেন অ্যাকাউন্ট
প্রযুক্তি পরামর্শ

ফেসবুকের রিপোর্টিং সিস্টেমের ফাঁদ: মেসেঞ্জারে ‘সন্ত্রাসী’ গ্রুপে অ্যাড করে আইডি বন্ধের অভিযোগ

ডেলিভারি বক্স খুলতে গিয়ে চমকে গেলেন স্ত্রী
সোশ্যাল মিডিয়া

ডেলিভারি বক্স খুলতে গিয়ে চমকে গেলেন স্ত্রী

হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা
সোশ্যাল মিডিয়া

হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2024

‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং

Techzoom.TV |
TechzoomTV