Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাশ্মীরের ঘটনায় ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 April 2025
কাশ্মীরের ঘটনায় ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
Share on FacebookShare on Twitter

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, এক নারী বসে আছেন। পাশেই পড়ে আছে একজন পুরুষের মরদেহ। ব্যক্তিটি তাঁর স্বামী, মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। ওইখানেই ছিল একটি ব্যাগ। কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, নিথর পড়ে থাকা ব্যক্তিটি ভারতের নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারভাল। আর বসে থাকা নারী তাঁর স্ত্রী স্কুলশিক্ষক হিমাংশি। এ দুজনের আত্মীয়দের কাছ থেকে জানা যায়, মাত্র ছয়দিন আগে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর কাশ্মীরের পাহেলগামে বেড়াতে এসেছিলেন।

জানা যায়, বিয়ের পরে হানিমুনে সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল এই দম্পতির। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় কাশ্মীরেই হানিমুন করতে আসেন। মঙ্গলবারের ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে পাহেলগামে আসেন দুজনে। মঙ্গলবার যখন এই দম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন মাটিতে পড়ে থাকা ব্যক্তি এবং তাঁর পাশে থাকা শোকাহত যুবতীর পরিচয় স্পষ্ট ছিল না। যদিও ওই নারী তখনো তাঁর বিয়ের চুড়ি পরে ছিলেন। সেই ব্যক্তি তখনো বেঁচে ছিলেন কিনা, তাও স্পষ্ট ছিল না।

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলায় নিহত বেড়ে ২৬কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলায় নিহত বেড়ে ২৬
এই ছবি গুরুগ্রামের সেক্টর ৪৭-এর বাড়িতে হিমাংশির পরিবারকে দেখান হিন্দুস্তান টাইমসের প্রতিনিধি। হিমাংশির মামী ববিতা নিশ্চিত করেন, এটি তাদেরই ছবি। এরপর ভারতীয় নেভি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারাও নিশ্চিত করেন এটি নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারভাল ও তাঁর স্ত্রীর ছবি। হামলার পর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। শ্রীনগরের একজন সংবাদকর্মী এটি তোলার পর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সংবাদ সংস্থা (পিটিআই) এটি প্রকাশ করে। মনে হচ্ছে, এটি কোনো মোবাইলে তোলা হয়েছে।

ঘটনার অনেক পরে বিনয়ের মৃত্যুর সংবাদ জানতে পারে তাদের পরিবার। এরপর হিমাংশির মা-বাবা দ্রুত পাহেলগামে যান। তাদের সঙ্গে ছিলেন বিনয়ের বাবাও। মঙ্গলবারই দিল্লিতে আনা হয় বিনয়কে। এরপর মরদেহ নেওয়া হবে হরিয়ানায়।

কাশ্মীরে হামলা, মোদিকে ফোন করলেন ট্রাম্প–পুতিনকাশ্মীরে হামলা, মোদিকে ফোন করলেন ট্রাম্প–পুতিন
৬ এপ্রিল এই দম্পতির বাগদান হয় এবং মাত্র দশ দিন পর ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে তাদের বিয়ে হয়। হিমাংশির এক আত্মীয় বলেন, ‘সবকিছু ঠিকঠাকমতোই হয়। তাদের বিয়ে জানুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। দুজনের পরিবার আগে থেকেই পরিচিত। এটি ভালোবাসা ও গভীর বন্ধনের মিলন হওয়ার কথা ছিল।’

কর্ণালে তাদের বাড়ির ভেতরে নৌবাহিনীর অফিসার বিনয়ের বিয়ের শেরওয়ানি তখনো আলমারিতে সুন্দরভাবে ঝুলছিল। মুসৌরিতে অর্ধেক খোলা তাঁর ভ্রমণ ব্যাগ এক অসমাপ্ত যাত্রার গল্প বলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড
সোশ্যাল মিডিয়া

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার
প্রযুক্তি সংবাদ

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
নির্বাচিত

টিকটকে চালু হলো আয়ের নতুন সুযোগ

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ

প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে যাত্রাবাড়ী আড়তের ফল-মূল, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া

প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে যাত্রাবাড়ী আড়তের ফল-মূল, ভিডিও ভাইরাল

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2025

কাশ্মীরের ঘটনায় ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

Techzoom.TV |
TechzoomTV