Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ মে ২০২৫
আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ
Share on FacebookShare on Twitter

সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসেবে শেখ হাসিনা গণমাধ্যমকে ব্যবহার করেছেন। এ সময় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা পর্যালোচনার আশ্বাস দেন তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার সাংবাদিক ও তাদের স্বজনরা। তারা বলেন, গণহত্যায় জড়িত অনেক পুলিশ গ্রেপ্তার হয়নি এখনো।

এতে জানানো হয়, ১৫ বছরে ৬১ জন সাংবাদিক খুন হয়েছেন। সর্বোচ্চ ৮ জন নিহত হন ২০২৪ সালে। দেড় দশকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে দেশ। তবে এ বছর এগিয়েছে ১৬ ধাপ।

গণমাধ্যমের দুর্দশার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকার-ই দায়ী বলে মনে করছেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেন, ‘রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার অনুরোধ করছি। আমি নিজেও কিন্তু এখনও আসামি।’

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। একই ব্যক্তি বা দল বছরের পর বছর, যুগের পর যুগ দশকের পর দশক যেন ক্ষমতায় না থাকে।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, আর্থিকভাবে স্বনির্ভর নাহলে গণমাধ্যমের স্বাধীনতা আরও বিপন্ন হবে।

কমিশন প্রধান বলেন, ‘তারা (সাংবাদিক) যদি অন্যের করুণার ওপরে, অন্যের পৃষ্ঠপোষকতার ওপরে নির্ভরশীল থাকেন তাহলে যাদের করুণার ওপর নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতায় নির্ভরশীল থাকবেন তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে।’

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে ২৬৬ মামলার মধ্যে ৭৪টি হয়রানির এবং ২৯টি বক্তিগত কারণে করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪টি মামলায় আসামি করা হয়েছে কয়েকজনকে।

তথ্য উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা পর্যালোচনা হবে। সাংবাদিকদের চাকরিচ্যুতির নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রশ্নের মাধ্যমে আরও দায়িত্বশীল হবে সরকার।

মাহফুজ আলম বলেন, ‘পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা এক জিনিস আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের আদর্শের প্রপাগান্ডা হিসেবে ব্যবহার করা আলাদা জিনিস।

উপদেষ্টা জানান, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থানকে আন্দোলন লেখে, যা কাম্য নয়। সরকার কোনো সংবাদ মাধ্যমকে মব সন্ত্রাসের শিকার হতে দেয়নি বলেও দাবি করেন তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোটি টাকা ঋণ নেওয়ার কথা স্বীকার করলেন রাফসান
সোশ্যাল মিডিয়া

কোটি টাকা ঋণ নেওয়ার কথা স্বীকার করলেন রাফসান

মুসলিম রীতিতে বিয়ে সারলেন বিল গেটসকন্যা!
নির্বাচিত

মুসলিম রীতিতে বিয়ে সারলেন বিল গেটসকন্যা!

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে তফাৎ নেই : শাহেদ আলী
নির্বাচিত

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে তফাৎ নেই : শাহেদ আলী

প্রযুক্তি সংবাদ

টুইটারে ফলোয়ার বাড়াবেন যেভাবে

‘ডিজিটাল সমস্যা’য় ক্যাটরিনা কাইফ
সোশ্যাল মিডিয়া

‘ডিজিটাল সমস্যা’য় ক্যাটরিনা কাইফ

অসংরক্ষিত নম্বরেও পাঠানো যাবে মেসেজ
প্রযুক্তি সংবাদ

অসংরক্ষিত নম্বরেও পাঠানো যাবে মেসেজ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?
বিবিধ

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা
বিবিধ

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix